Loading live market data...
Loading active stocks...
Connecting...

দক্ষিণে পা রাখছেন জাহ্নবী, জুটি বাঁধছেন এনটিআর-এর সঙ্গে

আগে খবর ছিল যে জাহ্নবী বিজয় দেবেরকোন্ডা ছবিতে চুক্তিবদ্ধ করেছেন কিন্তু সেগুলো মিথ্যা বলে প্রমাণিত হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউড এবং দক্ষিণী ইন্ডাস্ট্রির মধ্যে ঠান্ডা লড়াই চিরকাল। ২০২২ সালের গোটা দেশ জুড়ে রাজত্ব করেছে এক একটি দক্ষিণী সিনেমা। কোটি কোটি টাকার ব্যবসা করেছে, শুধু দেশেই নয়, বিদেশেও রাজত্ব করেছে একাধিক দক্ষিণী সিনেমা। সেই তুলনায় বলিউডের পারফরম্যান্স খুবই খারাপ। সেই কারণে বলিউডের একাধিক তারকারা এখন দক্ষিণে ঝুঁকছে। ইতিমধ্যেই সঞ্জয় দত্ত, আমির খান, অজয় দেবগন, আলিয়া ভাট, ম্রুণাল ঠাকুর-সহ একাধিক বলিউড তারকা দক্ষিণী ইন্ডাস্ট্রিতে নিজেদের রাজত্ব কায়েম করেছে। এছাড়াও কয়েক ধরেই শোনা যাচ্ছিল, অভিনেত্রী জাহ্নবী কাপুর দক্ষিণী ইন্ডাস্ট্রিতে ডেবিউ করতে চলেছেন। অবশেষে জল্পনার অবসান।

খুব শীঘ্রই দক্ষিণে আত্মপ্রকাশ করছেন মিলি। তবে কি বলিউডের উপর আস্থা শেষ। ২০১৮ সালে হিন্দি ছবি, ধড়ক দিয়ে অভিনয়ে আত্মপ্রকাশ জাহ্নবীর। এবার তিনি দক্ষিণী সুপারস্টার জুনিয়র এনটিআর-এর সঙ্গে জুটি বেঁধে বহুল আলোচিত দক্ষিণ সিনেমায় আত্মপ্রকাশ করতে প্রস্তুত। শ্রীদেবীর কন্যা জাহ্নবী এখনও সেইভাবে তাঁর কেরিয়ার শুরু করতে পারেননি, দু একটা বাদে বেশিরভাগ ছবি তাঁর ব্যর্থ, মায়ের সম্মান রাখতে পারবেন তো তিনি, এখন সেটাই চিন্তার! কারণ শ্রীদেবী বলিউড ইন্ডাস্ট্রির একজন দাপুটে অভিনেত্রী ছিলেন, তিনি কেবল দক্ষিণ নয়, বলিউডেও শাসন করেছেন। আগে খবর ছিল যে জাহ্নবী বিজয় দেবেরকোন্ডা ছবিতে চুক্তিবদ্ধ করেছেন কিন্তু সেগুলো মিথ্যা বলে প্রমাণিত হয়েছে। জানা গিয়েছে, জাহ্নবী অবশেষে তেলুগু সুপারস্টার জুনিয়র এনটিআর-এর সঙ্গে তাঁর ৩০ তম ছবিতে অভিনয় করবেন।

যেটি পরিচালনা করবেন কোরাতলা শিবা। ছবিটি আগামী মাসে ফ্লোরে যাবে এবং এপ্রিল ২০২৪ এ মুক্তি পাবে। চলচ্চিত্র নির্মাতারা সম্প্রতি সিনেমার পোস্টার লঞ্চ করেছেন। ভারতীয় সিনেমার কিংবদন্তি শ্রীদেবী, তামিল সিনেমার মাধ্যমে তাঁর কর্মজীবন শুরু করেন। এরপর তামিল, তেলেগু, কন্নড় এবং মালায়ালম সিনেমাতেও কাজ করেছেন তিনি। তবে বলিউড তাঁকে আশার আলো দেখিয়েছে। সুতরাং শ্রীদেবীর কন্যা হিসেবে, জাহ্নবী এবং খুশি দুজনের কাছেই প্রচুর প্রত্যাশা রয়েছে দর্শকদের। জাহ্নবী বলিউডে মাত্র ছয়টি চলচ্চিত্র করেছেন, বক্স অফিসে তা হিট করে এ হলেও তাঁর অভিনয় সমালোচকদের দ্বারা প্রশংসিত হয়েছে। তাঁর বাবা বনি কাপুর জুনিয়র এনটিআরের সঙ্গে মোট তিনটি চলচ্চিত্র প্রযোজনা করেছেন। এবার দেখার পালা মায়ের মতোই কতটা প্রশংসা কুড়োতে পারে জাহ্নবী।

স্যামসনের ঝোড়ো ইনিংসে কুপোকাত অক্ষররা, দিল্লিকে আট উইকেটে হারাল সিএসকে

‘পদত্যাগ না করলে, বরখাস্ত করুন মমতাকে’, কড়া ভাষায় আক্রমণ হিমন্ত বিশ্বশর্মার

অভিষেকের বাড়ির সামনে দিয়ে মোটরসাইকেলে চড়ে ‘চোর চোর’, ‘জয় শ্রী রাম’ স্লোগান, হতবাক পুলিশ

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

রিগিং করে দখল নেওয়ার অভিযোগে পঞ্চায়েত অফিসে তালা ঝোলালেন বিজেপি কর্মীরা

আঁটোসাঁটো বোলিংয়ে দিল্লিকে ১৫৫ রানে বেঁধে রাখল চেন্নাই সুপার কিংস

তামিলনাড়ুতে চূড়ান্ত নাটক, কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন ‘থলপতি’ বিজয়

বাংলায় ঐতিহাসিক জয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার

করিমপুরে তৃণমূলের পার্টি অফিস ‘দখল’ কংগ্রেসের

‘পুশ ইন হলে ব্যবস্থা’, মোদি সরকারকে হুমকি বাংলাদেশের বিদেশ মন্ত্রীর