দিল্লির ঘটনায় তরুণী ধর্ষিতা হননি, জানিয়ে দিল অটপ্সি রিপোর্ট

সাংবাদিক সম্মেলন করেন দিল্লি পুলিশের শীর্ষকর্তা

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বর্ষবরণের রাতে পথ দুর্ঘটনায় মৃত তরুণীকে ধর্ষণ করা হয়নি। তার অটপ্সি রিপোর্ট সে কথাই বলছে। নির্ভরযোগ্য সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম এই খবর দিয়েছে।  মৃত তরুণীর নাম অঞ্জলি। তাঁর মায়ের সন্দেহ, অঞ্জলি শারীরিক নির্যাতনের শিকার। যদিও অটপ্সি রিপোর্ট শারীরিক নির্যাতনের তত্ত্ব উড়িয়ে দিয়ে জানিয়েছে, এটা নিছক দুর্ঘটনা।  ওই পাঁচ যুবকের নাম জানা গিয়েছে। এরা হল দীপক খান্না (২৬), অমিত খান্না (২৫), কৃষ্ণন (২৭), মিথুন (২৬) এবং মনোজ মিত্তল। এই পাঁচ যুবককে পুলিশ গ্রেফতার করেছে। সোমবার তাদের আদালতে তোলা হয়। পুলিশের তরফ থেকে এইপাঁচকে নিজেদের হেফাজতে রাখতে চেয়ে আবেদন জানানো হলে আদালত সেই আবেদন মঞ্জুর করে। 

অন্যদিকে মঙ্গলবার দিল্লি পুলিশের স্পেশাল সিপি (আইন-শৃঙ্খলা) সাগরপ্রীত হুড়া সাংবাদিক সম্মেলনে জানান, ঘটনার দিন রাতে ওই তরুণীর সঙ্গে ছিলেন আরও একজন। স্কুটি দুর্ঘটনাগ্রস্ত হওয়ায় সে ভয় পেয়ে পালায়। পুলিশ তাঁর সঙ্গে যোগাযোগ করেছে। ওই তরুণী ও তার পরিবার পুলিশকে সাহায্য করার আশ্বাস দিয়েছে।  নজর ক্যামেরার ফুটেজ দেখে তরুণীর বান্ধবীর সঙ্গে পুলিশ যোগাযোগ করে। এই দুর্ঘটনার তদন্তে দরকার ছিল একজন প্রত্যক্ষদর্শীর। প্রত্য়ক্ষদর্শীর হদিশ পাওয়ায় তদন্ত অনেকটাই গতি পাবে। যারা পুলিশকে খবর দিয়েছিল, তাদেরও খোঁজ চলছে।  দিল্লির উপরাজ্যপাল ভিকে সাক্সেনা জানিয়েছে, এই ঘটনায় তাঁর মাথা নীচু হয়ে গিয়েছে। 

আরও পড়ুন দিল্লিতে ভয়াবহ দুর্ঘটনায় তরুণীর মৃত্যু নিয়ে রিপোর্ট তলব শাহের

বসিরহাটে দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত ১, আহত ৩

তৃতীয় সংসারও টিকল না, দীর্ঘ ১৩ বছরের দাম্পত্যে ইতি টানলেন পবন কল্যাণ

কম দামে পাবেন দুর্দান্ত ক্যামেরা! বাজারে আসছে Xiaomi 18T

১২ নভেম্বর থেকে গুরু-মঙ্গলের বিশেষ যুতি! কপাল খুলবে ৩ রাশির

আজকের রাশিফল: নতুন মানুষের সঙ্গে পরিচয় হতে পারে, আর্থিক বিষয়ে সতর্ক থাকুন

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ