চাঁচোলে স্বামীর দ্বিতীয় বিবাহের জেরে প্রথম স্ত্রীর আত্মহত্যা

Share:

নিজস্ব প্রতিনিধি,চাঁচোল: প্রথম স্ত্রী থাকার পরেও দ্বিতীয় বিবাহ করেছে স্বামী। এই ঘটনা শোনার পর থেকেই লেগেছিল অশান্তি। অবশেষে আত্মঘাতী হলেন গৃহবধূ। শোবার ঘর থেকে উদ্ধার হল বধূর ঝুলন্ত দেহ। মঙ্গলবার এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মালদহের (Malda) চাঁচোল থানার হযরতপুর উত্তরপাড়া এলাকায়। স্বামী সহ দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে থানায় খুনের লিখিত অভিযোগ দায়ের করেছেন মৃতার পরিবার।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত গৃহবধুর নাম পিংকি প্রামানিক (৩০)। কয়েক বছর আগে মালদহের চাঁচোল থানার (Chachal P.S.) হযরতপুরের বাসিন্দা রাজু প্রামানিকের সাথে তার বিয়ে হয়। বর্তমানে তাদের দুটি কন্যা একটি পুত্র সন্তান রয়েছে। পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রথম স্ত্রী থাকা সত্ত্বেও কয়েকমাস আগে আরেকটি বিয়ে করেন রাজু প্রামানিক। আর সেই বিয়ের পর থেকেই বিবাদ লেগেই ছিল সংসারে। গতকাল সন্ধ্যেবেলা সেই বিবাদ চরমে ওঠে। মৃতার পরিবারের অভিযোগ, রাজুর দ্বিতীয় স্ত্রী প্রিয়া প্রমাণিক কটু কথা ও অশ্লীল ভাষায় গালিগালাজ সতীন পিংকি প্রামানিককে করেন।

সেই অপমান সহ্য করতে না পেরে আত্মঘাতী হন ওই গৃহবধূ। শোবার ঘর থেকে পুলিশ তার ঝুলন্ত (Hanging) দেহ উদ্ধার করে। যদিও মৃতার বাপের বাড়ির অভিযোগ, পিংকি আত্মহত্যা (Suicide) করেনি, তাকে খুন করা হয়েছে করেছে তার স্বামী সহ সতীন। এই মর্মে আমরা চাঁচোল থানায় খুনের লিখিত অভিযোগ দায়ের করেছি। পুলিস মৃতদেহ ময়নাতন্ত্রের জন্য পাঠিয়েছে । গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।

বংশগত কারণে হতে পারে অগ্ন্যাশয়ের ক্যানসার! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

রেস্তরাঁর মতো চিকেন আখনি পোলাও এবার বাড়িতেই! রইল সহজ রেসিপি

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মুখ্য অতিথি সলমন খান

মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের মালপোয়া

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

মহাদেবের বাণেই কেঁপেছিল ত্রিভুবন! জানুন রাস পূর্ণিমার এই অজানা কাহিনী

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর