দীপান্বিতা অমাবস্যায় কালীঘাটে লক্ষ্মীর পুজো কেন হয়? জানেন…

ভারতের অন্যতম কালীতীর্থ কালীঘাট, অথচ কালীপুজোর দিন সেখানে হয় লক্ষ্মীপুজো! অবাক হওয়ার মতোই ঘটনা। কালীঘাট এক্ষেত্রে ব্যতিক্রম।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারতের অন্যতম কালীতীর্থ কালীঘাট, অথচ কালীপুজোর দিন সেখানে হয় লক্ষ্মীপুজো! অবাক হওয়ার মতোই ঘটনা। কার্তিক মাসের অমাবস্যা তিথিতে সমস্ত শক্তিপীঠে কালী বা শক্তির আরাধনা হলেও কালীঘাট এক্ষেত্রে ব্যতিক্রম। এখানে হয় লক্ষ্মীর আরাধনা। সন্ধ্যা নামতেই মন্দিরের চারদিকে সাত পাক ঘোরার পরে একটি খড়ের পুতুলে আগুন ধরিয়ে দূর করা হয় অলক্ষ্মীকে। অলক্ষ্মী বিদায়ের পর গোটা মন্দির ধোয়া হয় গঙ্গাজল দিয়ে। এরপর শুরু হয় লক্ষ্মীপুজো। এটাই কালীঘাটের রীতি। দক্ষিণা কালীকেই মহালক্ষ্মী রূপে পুজো করা হয় দীপান্বিতা অমাবস্যার রাতে। কিন্তু কেন এই অদ্ভূত রীতি? এর উত্তর জানতে হলে ঘাঁটতে হবে বিস্তর ইতিহাস।

জানা যায়, বর্তমান কালীঘাট মন্দির তৈরি করিয়েছিলেন সাবর্ণ রায়চৌধুরীর পরিবার। পরবর্তীকালে তাঁদের আত্মীয় গঙ্গাপ্রসাদ চক্রবর্তীকে মন্দির পরিচালনার দায়িত্ব দেন। এই গঙ্গাপ্রসাদ ছিলেন আবার পরম বৈষ্ণব। কথিত আছে, গঙ্গাপ্রসাদই কালীপুজোর রাতে ধনলক্ষ্মী বা মহালক্ষ্মীর পুজো শুরু করছিলেন কালীঘাটে। আর লক্ষ্মীপুজো যেহেতু সন্ধ্যেবেলার পুজো। তাই সেসময় কালীকে মহালক্ষ্মী রূপে পুজো করা হয়। পুজোর ভোগে থাকে খই, নাড়ু, মুড়কী, মিষ্টি, ফল, লুচি ও নানারকম তরকারি। পাশাপাশি খিচুড়ি, পোলাও, মাছ এবং পরমান্ন ভোগ দেওয়া হয়। তবে এদিন সকাল থেকে মা কালীর পুজো যথারীতি হয় নিয়ম মেনে। সকালে নিত্যপুজোর ফল প্রসাদ, নৈবেদ্য হিসেবে আতপ চাল। দুপুরেও রোজের মতো মায়ের ভোগে থাকে শুক্তো, পাঁচ রকম ভাজা, সাদা ভাত, মাছের কালিয়া, পাঁঠার মাংস, পোলাও এবং পায়েস।

আজকের রাশিফল: স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না, কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে

ঝাল-মিষ্টি স্বাদের দারুণ কম্বিনেশন, বানান ক্রিস্পি চিলি বেবিকর্ন

সম্পর্কের সংজ্ঞা বদলাচ্ছে! পরকীয়া থেকে লিভ-ইন, কোন পথে হাঁটছে ভারতীয় সমাজ?

পাকস্থলীর ক্যানসার চিকিৎসায় সাফল্য, থেরাপিতে মিলবে সমাধান

দেব দীপাবলিতে ঘরে আনুন সুখ-সমৃদ্ধি, মেনে চলুন এই ৫ বাস্তু টোটকা

Nvidia-এর CEO ও প্রেসিডেন্ট পদে ফিরলেন জেনসেন হুয়াং, খুশি ট্রাম্প

১৬,০০০ টাকা সস্তা হল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা-সহ Samsung A56

তৎকাল টিকিট আর মিস হবে না! IRCTC-কে টেক্কা দিতে এসে গিয়েছে Rail One অ্যাপ

তাপস-উমেশ-দীপক, ‘তিনমূর্তিকে’ রাজ্য সরকারের মুখপাত্র ঘোষণা শুভেন্দুর

সপ্তাহের শুরুতেই পতন শেয়ার বাজারে, ৬.৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

নির্বাচিত পুরসভারই অস্তিত্ব নেই, কীভাবে ওয়ার্ড পুনর্বিন্যাস? রাজ্যকে প্রশ্ন সুপ্রিম কোর্টের

রাজ্যের সরকারি হাসপাতালে হকার ও ফেরিওয়ালাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি

বছর শেষে মহাচমক! ডিসেম্বরে ভাগ্যের চাকা ঘুরছে এই ৫ রাশির

স্ত্রীয়ের অবর্তমানে নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগ! কাঠগড়ায় পাষণ্ড বাবা