পরীমণির বিরুদ্ধে ক্লাব ভাঙচুরের অভিযোগ, আগামী শুনানি মার্চে

তখন তাঁদের মধ্যে বাদানুবাদের উচ্চ পর্যায়ে পৌঁছলে পরীমণি নাসিরুদ্দিনকে গ্লাস ও মোবাইল ফোন ছুঁড়ে মারেন। যাতে নাসিরুদ্দিন ভালমতই জখম হন।

Share:

নিজস্ব প্রতিনিধি: দিন কয়েক ধরেই স্বামী শরিফুল রাজের বিরুদ্ধে একাধিক বিস্ফোরক অভিযোগে তুলে নেটপাড়ায় হইচই ফেলে দিয়েছেন বাংলাদেশের চর্চিত অভিনেত্রী পরীমণি। গতবছরের শেষের দিন পরীমণির দুটি বিস্ফোরক পোস্ট ঘিরে বর্তমানে জল্পনা-কল্পনা তুঙ্গে। রাজের সঙ্গে সংসার করবেন না বলেও স্পষ্ট জানিয়ে দিয়েছেন অভিনেত্রী। তারপর থেকেই বিতর্ক তুঙ্গে। রাজ নিজেও পরীর সঙ্গে সম্পর্ক বিচ্ছেদের কথা স্বীকার করেছেন।

তবে এর মধ্যেই পরীমণিকে ঘিরে পুরোনো বিতর্ক আবারও জেগে উঠেছে। মারধর, হত্যাচেষ্টা, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর অভিযোগে পরী মণিসহ তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার এই মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু এদিন সিআইডি কোনও প্রতিবেদন দাখিল করতে না পারার কারণে ঢাকার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রাজীব হাসানের আদালত আগামী ১২ মার্চ শুনানির তারিখ ঘোষণা করেছেন। গনবছর ৬ জুলাই আদালতে মামলাটি করেছিলেন নাসিরুদ্দিন। মামলাটিতে পরীমণির পাশাপাশি তাঁর আরও দুই সহযোগী ফাতেমা তুজ জান্নাত বনি ও জুনায়েদ বোগদাদী জিমিকে অভিযুক্ত করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে অভিযোগ, পরীমণি ও তাঁর সহযোগীরা সুযোগ বুঝেই ঢাকার নামীদামি ক্লাবে ঢুকে অ্যালকোহল সেবন করেন। কিন্তু পরে মূল্য পরিশোধ করেন না। বোতলের দাম চাওয়া হলে পরীমণি, তাঁর পরিচিত পুলিশ কর্মকর্তাদের কাছে অভিযোগ করবেন বলে হয়রানির ভয় দেখান। ২০২১ সালের ৯ জুন রাত ১২টার পর তাঁরা সাভারের বোট ক্লাবের ভেতর বসে অ্যালকোহল পান করেন।

এরপর ওই ক্লাবের এক সদস্য তাঁদেরকে ক্লাব ত্যাগ করতে বলায়, পরীমণি তাঁর পরিচিত নাসিরুদ্দিনকে ডাক দিয়ে আরও একটি বসার অনুরোধ করেন। এমনকী পরীমণি একসময়ে অশ্লীল অঙ্গভঙ্গির মাধ্যমে নাসিরুদ্দিনকে নিজের দিকে আকৃষ্ট করার চেষ্টা করেন এবং একটি ব্লু লেবেল অ্যালকোহলের বোতল কিনে দিতে বলেন। স্বাভাবিকভাবেই নাসির পরীমণির কথায় রাজি না হওয়ায় তিনি গালমন্দ শুরু করেন। তখন তাঁদের মধ্যে বাদানুবাদের উচ্চ পর্যায়ে পৌঁছলে পরীমণি নাসিরুদ্দিনকে গ্লাস ও মোবাইল ফোন ছুঁড়ে মারেন। যাতে নাসিরুদ্দিন ভালমতই জখম হন। এইসকল ঘটনা ধামাচাপা দেওয়ার জন্যই পরীমণি পরে তাঁদের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে মামলা করেন।

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের

ছুটির দিনে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

মেলায় চাউমিন খেয়ে অসুস্থ শতাধিক শিশু, চাঞ্চল্য মধ্যপ্রদেশে

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

মুখে দিলেই গলে যাবে, বানিয়ে নিন সুস্বাদু ক্রিমি চিকেন ক্রেপ রোল

‘আমাকে উত্যক্ত করলে, পাল্টা জবাব দিতে জানি,’ কনসার্টের মাঝেই ক্ষোভ উগড়ে দিলেন দিলজিৎ

‘একদিন নেটে আমার সঙ্গে খেলো’, রণবীর সিংয়ের প্রশংসায় পঞ্চমুখ শচিন

মহিলার ফোন নিয়ে নগ্ন ছবি পাঠানোর চেষ্টা, আমেরিকায় আটক ভারতীয় বংশোদ্ভূত যুবক

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

জ্ঞান নেই, অতি সঙ্কটজনক অবস্থায় শহরের হাসপাতালে চিকিৎসাধীন রেখা পাত্র

‘ওরা আমার মেয়েকে নিয়ে যাচ্ছে’, বিমানবন্দরে মার্কিন কর্তাদের পা আঁকড়ে অঝোরে কাঁদলেন মহিলা

সাশ্রয় নাকি বাড়তি খরচ? জানুন আজ কলকাতায় সোনা-রুপোর দাম