ঘর ঘর মোদি, হর ঘর ডিশ টিভি, বঙ্গে বিপ্লব

দেশে আসছে নয়া প্রকল্প। 'ঘর ঘর মোদি, হর ঘর ডিশ টিভি'। প্রকল্পের সূচনা ঘটবে বাংলার বুক থেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে।

Share:

কৌশিক দে সরকার: হাতে মাত্র দেড় বছর সময়। তারমধ্যেই যা কিছু করে দেখাতে হবে। এমন একটা কিছু যাতে দেশের প্রতিটি নিম্নবিত্ত পরিবার উপকৃত হয়। আর সেকথা ভাবতে গিয়েই মোদিবাবুর নজর পড়েছে টিভির জগতে। সেই সূত্রেই দেশে চালু হতে চলেছে নয়া প্রকল্প ‘ঘর ঘর মোদি, হর ঘর ডিশ টিভি’(Ghar Ghar Modi Har Ghar Dish TV)। শুনলে আরও অবাক হবেন যে প্রায় আড়াই হাজার কোটি টাকার এই প্রকল্প চালু হতে চলেছে আমাদের বাংলার(Bengal) বুক থেকেই। এই প্রকল্পের মাধ্যমে যাদের বাড়িতে এখনও টিভি নেই, তাঁদের বিনামূল্যে ডিশ টিভি দেওয়ার পরিকল্পনা নিয়েছে কেন্দ্রের ক্ষমতাসীন নরেন্দ্র মোদির(Narendra Modi) সরকার। আগামী ফেব্রুয়ারি মাসে যে সাধারণ বাজেট(General Budget) পেশ করতে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ(Nirmala Sitaraman) সেখানেই এই প্রকল্পের ঘোষণা করা হবে এবং প্রাথমিক ভাবে এই প্রকল্পের জন্য প্রায় ২ হাজার ৫৪০ কোটি টাকা বরাদ্দের কথা ঘোষণা করা হবে। দিল্লির সাউথ ব্লক সূত্রে এমনটাই জানা গিয়েছে।  

আরও পড়ুন সঙ্ঘের চাপে বেঁচে গেল বাংলা, তবে ভাঙছে উত্তরপ্রদেশ আর মহারাষ্ট্র

দেশের এখন অনেকের বাড়িতেই টিভি রয়েছে। বিশেষ করে উচ্চবিত্ত ও মধ্যবিত্ত সব পরিবারের বাড়িতেই টিভি আছে। কোনও কোনও বাড়িতে তো আবার একাধিক টিভির দেখাও মেলে। কিন্তু নিম্নবিত্ত সব পরিবারে এখনও সবার বাড়িতে টিভির দেখা মেলে না। কেন্দ্র সরকার প্রধানমন্ত্রী আবাস যোজনা(PAY) প্রকল্পের শর্ত তৈরি করার সময় সমীক্ষা চালাতে গিয়ে দেখেছিল দেশের প্রায় ২৫ কোটি মানুষের বাড়িতে এখনও টিভি নেই। এরা কার্যত দরিদ্র সীমা বা তার নীচে বসবাস করেন। মূলত এদের কথা মাথায় রেখেই কেন্দ্র সরকার এই নতুন প্রকল্প চালু করতে চাইছে। প্রাথমিক ভাবে ঠিক হয়েছে কেন্দ্র সরকার এই সব পরিবারগুলিকেই টার্গেট করছে। যারা দারিদ্র সীমার নীচে বসবাস করেন বা প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাড়ি পেয়েছেন তাঁদেরকেই প্রাথমিক ভাবে এই প্রকল্পের আওতায় নিয়ে আসা হয়েছে। এদের প্রত্যেককে একটি করে টিভি ও ডিশ অ্যান্টেনা দেওয়া হবে। সেই ডিশ অ্যান্টেনা দিয়েই তাঁরা বাড়িতে বসে বিণামূল্যে দূরদর্শনের(Door Darshan) ৩৬টি চ্যালেন দেখতে পাবেন সম্পূর্ণ বিণামূল্যে। সেই সব চ্যালেনের মধ্যে থাকবে ডিডি নিউজ, ডিডি-ন্যাশানাল, ডিডি-স্পোর্টস, ডিডি-ভারতী, ডিডি-মুভিজ, ডিডি-মিউজিক সহ দূরদর্শনেরই নানা আঞ্চলিক ভাষার চ্যালেন। এছাড়াও ওই ডিশ অ্যান্টেনা দিয়ে অল ইন্ডিয়া রেডিওর মোট ১৫টি চ্যানেলও শোনা যাবে।

আরও পড়ুন লোকসভায় লক্ষ্য ৩০, বাংলায় ৭টি রথযাত্রার পরিকল্পনা বিজেপির

এখন দেশে যে টিভি দেখার ব্যবস্থা প্রচলিত রয়েছে তাতে যাদের ডিশ অ্যান্টেনা আছে তাঁদের প্রতি মাসে নিদ্দিষ্ট মূল্যের রিচার্জ করতে হয়। আর যাদের বাড়িতে কেবল লাইন বা সেট-টপ বক্স আছে তাঁদের নির্দিষ্ট মূল্যের প্যাকেজ কিনতে হয়। কিন্তু কেন্দ্র সরকার যে বিনামূল্যের ডিশ-টিভি ও অ্যান্টেনা দেবে তাতে প্রতি মাসে রিচার্জের কোনও গল্প থাকছে না। সবটাই বিনামূল্যে দেখা যাবে বছরের পর বছর। কেন্দ্রের সমীক্ষা জানাচ্ছে দেশে যতই বেসরকারি ডিজিটাল চ্যানেলের রমরমা থাকুক না কেন, দেশের অনেক মানুষই এখনও দূরদর্শনকে নিয়ে নস্ট্যালজিয়ায় ভোগেন। পুরাতন অনেক সিরিয়াল ও মেগা সিরিয়াল তাঁরা এখনও বার বার দেখতে চান টিভির পর্দায়। যদি সেই জিনিসটাই তাঁদের কাছে ফের ফিরিয়ে দেওয়া যায় তাহলে দূরদর্শনকে ফের যেমন বাজারের প্রতিযোগিতায় টেনে নিয়ে আসা যাবে তেমনি বাজারের বেসরকারি চ্যানেলগুলিকেও কড়া প্রতিযোগিতার মুখে ফেলে দেওয়া যাবে। সেই লক্ষ্যেই চলতি বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলার বুক থেকেই এই প্রকল্পের উদ্বোধন করতে পারেন বলে সূত্রে জানা গিয়েছে। তবে তার দিনক্ষণ এখনও ঠিক হয়নি। বাংলার ৩ লক্ষ পরিবারের কাছে এই পরিষেবা পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মোদি সরকার।

যোগী রাজ্যে ট্রাকের সঙ্গে আর্টিগার ধাক্কায় নিহত ৩ টেনিস খেলোয়াড়, আহত বাংলার যুবক

গরম ভাতে অমৃত! রইল জিভে জল আনা কালো জিরের ভর্তার রেসিপি

সপ্তমী থেকে পরিবহণ দফতরের পুজো পরিক্রমা, কীভাবে কাটবেন টিকিট? জানুন বুকিং পদ্ধতি

‘ইতিহাস আরও ভালভাবে মনে রাখবে’, আগরকরের বিদায়ে আবেগঘন পোস্ট গম্ভীরের

ট্যাংরায় অ্যাপ-ক্যাব থেকে উদ্ধার ব্যক্তির দেহ, তদন্তে পুলিশ

ফুলের মালা নয়, ৪০ ফুটের গোঁফ গলায় পরিয়ে বিধায়ককে অভ্যর্থনা

বাজার থেকে কিনতে হবে না, স্বাদ দ্বিগুণ করতে বাড়িতে বানান ম্যাগি মশলা 

বিয়ের অনুষ্ঠান চলাকালীন ধসে পড়ল ছাদ, চেয়ার হাতে ছুটলেন অতিথিরা! ভাইরাল ভিডিও

‘নিজেকে এখনও শিক্ষার্থী মনে করি’, প্রশাসক হিসেবে ২৫ বছর পূর্তিতে বললেন প্রধানমন্ত্রী মোদি

২৫ বছরে মোদির প্রশাসনিক যাত্রা, কলকাতায় ‘সেবা জ্যোতি যাত্রা’ কর্মসূচিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু

রেপো রেট বাড়াল রিজার্ভ ব্যাঙ্ক, বাড়ছে বাড়ি-গাড়ির EMI

ফের মা হতে চলেছেন কিয়ারা আডভানি, প্রথম সন্তানের দেড় বছরের মাথায় দিলেন সুখবর

চিকিৎসার নামে শিশুদের শূন্যে ছুঁড়ে দিচ্ছেন তান্ত্রিক, প্রকাশ্যে ভয়ঙ্কর ভিডিও

হাসপাতালের পথে তীব্র যানজট, অটোর মধ্যেই সন্তানের জন্ম দিলেন মহিলা