স্কটল্যান্ডকে হারিয়ে সেমির দিকে আরও একধাপ এগাল কিউয়িরা

দুর্দান্ত লড়াই করল স্কটল্যান্ড। কিন্তু শেষ পর্যন্ত ব্যর্থই থেকে যেতে হল স্কটিশদের।

Share:

নিজস্ব প্রতিনিধি: দুর্দান্ত লড়াই করল স্কটল্যান্ড। কিন্তু শেষ পর্যন্ত ব্যর্থই থেকে যেতে হল স্কটিশদের। জয় থেকে ১৬ রান দূরে থেকে গেল তারা। ভাগ্য যদি একটু সঙ্গ দিত তাহলে হয়তো এদিন জিতেই মাঠ ছাড়ত ইউরোপের এই দেশটি। কিন্তু সেটা আর হল না। মরুশহরে নিউজিল্যান্ডের কাছে হেরেই শান্ত থাকতে হল শেন বার্জারের শিষ্যদের। তবে মাইকেল লিস্ক (৪২), জর্জ মুনসে (২২), ম্যাথিউ ক্রসদের (২৭) লড়াই নজর কাড়ল ক্রিকেট প্রেমীদের।

প্রথমে ব্যাট করে মার্টিন গাপ্টিলের ৯৩ রানের দুর্দান্ত ইনিংসের ওপর ভর করে ১৭২ রান তোলে কিউয়িরা। তাঁকে যোগ্য সঙ্গ দেন গ্লেন ফিলিপস (৩৩)। চূড়ান্ত ব্যর্থ হন অধিনায়ক কেন উইলিয়ামসন। কোনও রান না করেই প্যাভিলিয়নে ফিরে যান তিনি। ডেভন কনওয়েও মাত্র একরান করে আউট হন। ফলে একটা সময় ৫২ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল ব্ল্যাকক্যাপসরা।

কিন্তু গাপ্টিল-ফিলিপ্স জুটি এই সমস্যা থেকে দলকে বের করে আনেন এবং সম্মানজনক স্কোর করেন।

জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালোভাবে করলেও পরে ক্রমশ উইকেট পড়তে থাকায় খেলা থেকে হারিয়ে যায় স্কটিশরা। সাউদি, বোল্ট, সোধিদের বোলিংয়ের বিরুদ্ধে লড়াই করেও জয়ের মুখ দেখতে পেল না স্কটল্যান্ড। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ১৫৬ রান তুলতে সক্ষম হল তারা। ১৬ রানে ম্যাচ জিতে নিয়ে সেমিফাইনালের দিকে আরও একধাপ এগাল উইলিয়ামসন অ্যান্ড কোম্পানি। ম্যাচে সেরা নির্বাচিত হয়েছেন মার্টিন গাপ্টিল।     

 

 

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ দুষ্কৃতীদের! চাঞ্চল্য চাকদহে

সপ্তাহের শেষে একাধিক ট্রেন বাতিল দক্ষিণ পূর্ব রেলে, দেখে নিন তালিকা

গুজরাতে নাশকতার ছক? ভদোদরা থেকে অস্ত্র সহ গ্রেফতার জইশ জঙ্গি

সিদ্ধার্থের সঙ্গে আইনি বিয়ে সারলেন মিমি, কেমন ছিল বিশেষ দিনের আয়োজন?

শচিনের রেকর্ড ভেঙে টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস যশস্বী জয়সওয়ালের

আজ প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠক

বক্স অফিসে দারুণ সাফল্য লাভ ‘রামায়ণ’ -এর, ২২ দিনে মোট আয় কত?

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

কাটোয়া স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড! দাউদাউ করে জ্বলল কামরা, তারপর…

বাংলাদেশে ফেরার আগেই শেখ হাসিনার প্রাক্তন উপ-প্রেস সচিব-সহ গ্রেফতার ৩

ঝড়ের দাপটে লন্ডভন্ড আমেরিকা, বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ, জারি জরুরি সতর্কতা

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি