বিশ্বে প্রথম, এজলাসে দাঁড়িয়ে মক্কেলের হয়ে মামলা লড়বে ‘রোবট’ আইনজীবী

আগামী ফেব্রুয়ারি মাসেই এমন নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকবে বিশ্ববাসী।

Share:

নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন: আদালতে আইনি লড়াই লড়তে গিয়ে অনেকেই কালো শামলা পরিহিত আইনজীবীকে ভাড়া করেন। মক্কেলের হয়ে এজলাসে যুক্তির জাল বিস্তার করেন। কিন্তু কালো শামলাধারীদের বড় চ্যালেঞ্জের মুখে পড়ার সময় এসেছে। মার্কিন মুলুকে এবার জীবন্ত আইনজীবীর পরিবর্তে মামলায় যুক্তি-তর্কের জাল বিছোবে আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স ক্ষমতাসম্পন্ন রোবট। আগামী ফেব্রুয়ারি মাসেই এমন নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকবে বিশ্ববাসী। যদিও কোন আদালতে ওই মামলা লড়া হবে আর কার হয়ে মামলা লড়বে ‘রোবট’ আইনজীবী, তা গোপন রেখেছে রোবট প্রস্তুতকারী সংস্থা।

মার্কিন যুক্তরাষ্ট্রের বিজ্ঞান বিষয়ক ওয়েবসাইট ‘নিউ সায়েন্টিস’ জানিয়েছে, ডু নট পে নামে একটি সংস্থা আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স ক্ষমতাসম্পন্ন রোবট তৈরি করেছে। ওই রোবট আগামী মাসে একটি আদালতে এক মক্কেলের হয়ে দায়িত্ব পালন করবে। কীভাবে দায়িত্ব পালন করবে যন্ত্র? সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, স্মার্টফোনের মাধ্যমে পরিচালিত হবে রোবট আইনজীবী। এজলাসে বিপক্ষের আইনজীবী কী বলছেন তা শুনে শ্রবণযন্ত্রের মাধ্যমে নিজের মক্কেলকে তার পাল্টা যুক্তি জানিয়ে দেবে যন্ত্রটি।

২০১৫ সালে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী-গবেষক জসুয়া ব্রাউডার আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স ক্ষমতাসম্পন্ন রোবট তৈরি করেছিলেন। তাঁর লক্ষ্য একটাই, সাধারণ মানুষের আইনি লড়াইয়ের খরচ কম করা এবং কোনও আইনজীবী যাতে তাঁর মক্কেলকে ঠকাতে না পারেন তা নিশ্চিত করা। গত বছরের শেষের দিকেই তিনি জানিয়েছিলেন, খুব শিগগিরই আদালতে পা রাখতে চলেছে  ‘রোবট’ আইনজীবী। কিন্তু কোথায় এবং কবে মানুষ পরিচালিত আদালত আঙিনায় যন্ত্র আইনজীবী পা রাখবে তা খোলসা করতে চাননি ব্রাউডার।

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত

শীতের দুপুরের সেরা পদ, বানিয়ে নিন ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল

‘পঞ্চায়েত সিজন ৫’-এর মুক্তির দিন ঘোষণা, কবে থেকে দেখা যাবে নতুন পর্ব?

প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের মুখ, সমাজমাধ্যমে ভাইরাল ছবি

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি

সন্তানের সামনেই স্ত্রীর গলার নলি কেটে খুন করল পাষণ্ড স্বামী

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

ঢাকার কারাগারে চিন্ময়কৃষ্ণ প্রভুর খাদ্য ও চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ

বইপাড়ায় বুক স্টলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, পুলিশের সঙ্গে বচসা ABVP’র

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র! পাক নাগরিককে ২৭ বছর ৬ মাসের কারাদণ্ড দিল আমেরিকা