নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত বিজেপি নেতা, কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ পদ্ম কর্মীদের

এমনকী ঘেরাও করা হল পার্টি অফিস। হল বিক্ষোভ অবস্থান। ঘটনা পূর্ব বর্ধমান জেলার।

Share:

নিজস্ব প্রতিনিধি: নিয়োগ দুর্নীতিতে (SCAM) যুক্ত বিজেপি নেতা। অভিযুক্ত জেলা বিজেপির যুব সভাপতি পূরব সাম। তাই বিক্ষোভ দেখালেন দলের কর্মীরাই। এমনকী ঘেরাও করা হল পার্টি অফিস। হল বিক্ষোভ অবস্থান। ঘটনা পূর্ব বর্ধমান জেলার।

পূর্ব বর্ধমান জেলার ঘোড়দৌড় চটির জেলা বিজেপির কার্যালয়ের সামনে শনিবার বিক্ষোভকারীদের সঙ্গে ছিলেন স্থানীয় নেতৃত্বদের একাংশও। অভিযোগ, জেলা বিজেপির যুব সভাপতি পূরব সামের (পিন্টু) দাদা এবং বৌদি মোটা টাকার বিনিময়ে চাকরি পেয়েছিলেন। কলকাতা হাইকোর্টের নির্দেশে সেই চাকরিও খুইয়েছেন তাঁরা। বিক্ষোভকারীদের বক্তব্য, যেখানে বিজেপি নিয়োগ দুর্নীতি নিয়ে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে সরব, সেখানে বিজেপি নেতার পরিবারই সুবিধা নিয়েছে দুর্নীতির। এই অবস্থায় গেরুয়া শিবিরের ভাবমূর্তি নষ্ট হয়েছে।

বিক্ষোভকারীদের দাবি, ওই বিজেপি নেতাকে দল থেকে বহিষ্কার করতে হবে। তা না হলে আরও বড় আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষোভকারীরা। এই প্রসঙ্গে জেলা বিজেপির সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় চন্দ্র বলেন, দল অভিযোগ শুনেছে। সমস্ত বিষয়টি খতিয়ে দেখা হবে। অভিযোগ সত্যি হলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। এই খবর প্রকাশ্যে আসতেই সবুজ শিবিরের প্রতিক্রিয়া, ‘চোরের মায়ের বড় গলা। দুর্নীতি মানেই গেরুয়া’।

সপ্তাহের শেষে একাধিক ট্রেন বাতিল দক্ষিণ পূর্ব রেলে, দেখে নিন তালিকা

গুজরাতে নাশকতার ছক? ভদোদরা থেকে অস্ত্র সহ গ্রেফতার জইশ জঙ্গি

সিদ্ধার্থের সঙ্গে আইনি বিয়ে সারলেন মিমি, কেমন ছিল বিশেষ দিনের আয়োজন?

শচিনের রেকর্ড ভেঙে টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস লিখলেন যশস্বী জয়সওয়াল

আজ প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠক

বক্স অফিসে দারুণ সাফল্য লাভ ‘রামায়ণ’ -এর, ২২ দিনে মোট আয় কত?

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

বাংলাদেশে ফেরার আগেই শেখ হাসিনার প্রাক্তন উপ-প্রেস সচিব-সহ গ্রেফতার ৩

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

কাটোয়া স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড! দাউদাউ করে জ্বলল কামরা, তারপর…

ঝড়ের দাপটে লন্ডভন্ড আমেরিকা, বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ, জারি জরুরি সতর্কতা

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি

মানসিক শান্তি ফিরবে, কারা আজ সাবধানে থাকবেন