পূর্ব বর্ধমানে ‘জয় হিন্দ বাহিনী’, নতুন দিনের স্বপ্ন দেখাবে পড়ুয়ারা

রাজ্যের বিভিন্ন স্কুলে ‘জয় হিন্দ বাহিনী’ (JAI HIND BAHINI) তৈরির উদ্যোগ নিয়েছে শিক্ষা দফতর।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের বিভিন্ন স্কুলে ‘জয় হিন্দ বাহিনী’ (JAI HIND BAHINI) তৈরির উদ্যোগ নিয়েছে শিক্ষা দফতর। নয়া এই পরিকল্পনা ছিল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (MAMATA BANERJEE) মস্তিষ্কপ্রসূত। অন্যান্য জেলার সঙ্গে পূর্ব বর্ধমানেও তৈরি হচ্ছে এই বাহিনী। দেশমাতার বীরপুত্র নেতাজি সুভাষ চন্দ্র বসুর ‘আজাদ হিন্দ ফৌজ’- এর জনপ্রিয় স্লোগান ছিল ‘জয় হিন্দ’। সেই আদর্শকে সামনে রেখেই পড়ুয়াদের নিয়ে তৈরি হচ্ছে ‘জয় হিন্দ বাহিনী’। একাধিক সামাজিক কাজের জন্য প্রশিক্ষণ দেওয়া হচ্ছে দলের সদস্যদের।

পূর্ব বর্ধমান জেলার বর্ধমান, মেমারি ও জামালপুরের তিনটি স্কুলে এই বাহিনী গড়া হয়েছে। শিক্ষা দফতর সূত্রে খবর, প্রাথমিক ভাবে রাজ্যের প্রতি জেলার ৩ থেকে ৪টি স্কুলে এই বাহিনী গড়া হবে। এক- একটি বাহিনীতে থাকবে ৪০-৪৫ জন পড়ুয়া। প্রত্যেকেই একাদশ শ্রেণির শিক্ষার্থী। কেমন হবে দল, কী প্রশিক্ষণ দেওয়া হবে, সদস্যদের কাজ কী- তা জানিয়ে ইতিমধ্যেই সমস্ত জেলায় পাঠানো হয়েছে গাইডলাইন।

জানা গিয়েছে, নারী পাচার রোধ, নারী সুরক্ষা, নাবালিকা বিয়ে বন্ধের কাজ করবে ছাত্রছাত্রীরা। শুধু তাই নয় সচেতনতা প্রচারও করবে। বিভিন্ন খেলায় অংশ নেবে এই বাহিনী। উৎসাহিত করবে অন্যদেরও। সরকারের উন্নয়নমূলক প্রকল্প নিয়েও করবে আলোচনা। প্রাথমিক চিকিৎসাতেও এগিয়ে আসবে এই দল।

জেলা শিক্ষা দফতর জানাচ্ছে, আপাতত ফিজিক্যাল এডুকেশনের শিক্ষক-শিক্ষিকাদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। তাঁরা প্রশিক্ষণ দেবেন এই বাহিনীগুলিকে। বাহিনীর সকল সদস্যদের পোশাক হবে নীল সাদা।

সপ্তাহের শেষে একাধিক ট্রেন বাতিল দক্ষিণ পূর্ব রেলে, দেখে নিন তালিকা

গুজরাতে নাশকতার ছক? ভদোদরা থেকে অস্ত্র সহ গ্রেফতার জইশ জঙ্গি

সিদ্ধার্থের সঙ্গে আইনি বিয়ে সারলেন মিমি, কেমন ছিল বিশেষ দিনের আয়োজন?

শচিনের রেকর্ড ভেঙে টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস লিখলেন যশস্বী জয়সওয়াল

আজ প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠক

বক্স অফিসে দারুণ সাফল্য লাভ ‘রামায়ণ’ -এর, ২২ দিনে মোট আয় কত?

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

বাংলাদেশে ফেরার আগেই শেখ হাসিনার প্রাক্তন উপ-প্রেস সচিব-সহ গ্রেফতার ৩

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

কাটোয়া স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড! দাউদাউ করে জ্বলল কামরা, তারপর…

ঝড়ের দাপটে লন্ডভন্ড আমেরিকা, বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ, জারি জরুরি সতর্কতা

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি

মানসিক শান্তি ফিরবে, কারা আজ সাবধানে থাকবেন