পাঁঠার ঘিলু-মটরশুঁটির তরকারি প্রিয় ছিল স্বামীজীর

স্বামী বিবেকানন্দের পছন্দের খাবার ছিল পাঁঠার ঘিলু দিয়ে মটরশুঁটির তরকারি।

Share:

নিজস্ব প্রতিনিধি: স্বামী বিবেকানন্দের (Swami Vivekananda) জীবন যাপন ও কর্ম আজও প্রেরণা দেয় মানুষকে। জাতপাতের উর্ধ্বে উঠে মানুষকে আপন করে নেওয়ার মন্ত্র তিনি দেশের সীমা অতিক্রম করে বিদেশের মাটিতেও ছড়িয়ে দিয়েছেন। জাত ও বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষকে যেমন তিনি ভালবাসতেন, তেমনই খাওয়া দাওয়ার ব্যাপারেও তিনি ছিলেন বাছ-বিচারহীন, ভীষণ ভোজনসসিক। এই প্রতিবেদন স্বামীজির পছন্দের খাবার নিয়ে।

স্বামী বিবেকানন্দ কী খেতে পছন্দ করতেন? বিবেকানন্দ গবেষক তথা লেখক শংকরের লেখা থেকে জানা যায়, স্বামী বিবেকানন্দের বাড়িতে রান্না হতো পাঁঠার ঘিলু দিয়ে মটরশুঁটির তরকারি। আর সেই তরকারি দিয়ে রুটি খেতেন স্বামীজী। স্বামী বিবেকানন্দের ভাই মহেন্দ্রনাথ দত্ত লিখেছেন, ‘তখন কলকাতায় পাঁঠার মুড়ি বিক্রি হত না, আমরা পাঁঠাওয়ালাদের সঙ্গে বন্দোবস্ত করেছিলাম যে, তার দোকানে যে কটা মুড়ি থাকবে, আমাদের জন্যে রেখে দেবে। …দশ বারোটা পাঁঠার মুড়ি, সের দুই আরাই ওলন্দ কড়াইশুঁটি, একসঙ্গে ফুটিয়ে একটা তরকারি হত। বিকেলবেলা স্বামীজি আর আমি স্কুল থেকে এসে, আমরা দু’জন ওই কড়াইশুঁটি দেওয়া ব্রেনের তরকারি দিয়ে, খান-ষোলো করে রুটি খেতুম।’ স্বামী বিবেকানন্দ মাছ খেতেও পছন্দ করতেন। মাছ ও মাংসের বিভিন্ন পদ ছিল তাঁর প্রিয়। পাশাপাশি তিনি পছন্দ করতেন কচুরি, আলুর তরকারি।

স্বামী বিবেকানন্দের মামার বাড়ির লোকজন ছিলেন প্রবল বৈষ্ণব। নিরামিষ খাওয়ার চল তো ছিল, এমনকি রোজ গোবর তুলসী খাওয়ার রেওয়াজ ছিল সেখানে। কিন্তু একেবারে ভিন্ন ছবি ছিল বিবেকানন্দের বাড়িতে। তাঁর পিতা বিশ্বনাথ দত্তও ছিলেন ভোজনরসিক। তিনি আমিষ নিরামিষ সব ধরণের খাবারের পদ পছন্দ করতেন। জানা যায়, বিশ্বনাথ দত্ত মাঝে মাঝে বাড়িতে বাবুর্চি আনিয়ে মোগলাই খাবার তৈরি করাতেন।

‘দলত্যাগ কীভাবে করতে হয় নেত্রীর থেকেই শিখেছি,’ নাম না করা মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

২৬ বছর পর ফিরছে কোকাকোলার ‘গোল্ড স্পট’! নতুন পানীয়ের জন্য চাপে পড়বে Campa

১ ডিসেম্বর থেকে মাথায় হাত মধ্যবিত্তের! বদলে যাচ্ছে একাধিক নিয়ম

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

শরীরে শূকরের কিডনি ধারণ করে এক বছর ধরে দিব্যি সুস্থ মহিলা

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘হাতকড়া পরেই ফিরতে হবে’, হাসিনাকে সাফ জানিয়ে দিল তারেক সরকার

‘ওঁদের সঙ্গে আমার আত্মীয়তার সম্পর্ক’, গুরু নানক জয়ন্তীতে আবেগপ্রবণ শুভেন্দু

ভিয়েতনামে ভয়াবহ বিস্ফোরণে ছিন্নভিন্ন ৬ পর্যটক, আহত একাধিক

তিনবারের বেশি টিকিট বুক করলে ছ’মাস লক আধার কার্ড, কড়া নিয়ম পরিবহণ দফতরের

কলকাতা পুরসভার ইতিহাসে প্রথম! কাউন্সিলর ক্লাবে স্থান পেল বীর সাভারকরের ছবি