‘আলবিদা’, ৩৩ বছর বয়সেই বুট তুলে রাখলেন গ্যারেথ বেল

সদ্য সমাপ্ত কাতার বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ বার দেশের হয়ে মাঠে নেমেছিলেন ৩৩ বছর বয়সী ফুটবলার।

Share:

নিজস্ব প্রতিনিধি: মাত্র ৩৩ বছর বয়সেই বুটজোড়া তুলে রাখার সিদ্ধান্ত নিলেন ওয়েলস দলের অধিনায়ক তথা রিয়াল মাদ্রিদের প্রাক্তন তারকা ফুটবলার গ্যারেথ বেল। সোমবার আন্তর্জাতিক ও পেশাদার ফুটবল থেকে অবসর নেওয়ার ঘোষণা করে গোটা বিশ্বের ফুটবল অনুরাগীদেরই চমকে দিয়েছেন। অবসরের সিদ্ধান্ত ঘোষণা করতে গিয়ে ৩৩ বছর বয়সী ফুটবলার বলেন, ‘সব দিক ভেবেচিন্তেই অবসর নেওযার সিদ্ধান্ত নিয়েছি। এটাই জীবনের পরবর্তী অধ্যায় শুরু করার আদর্শ সময়।’ রিয়াল মাদ্রিদ সহ নিজের পুরনো সব ক্লাবকেও বিশেষ ধন্যবাদ জানিয়েছেন গ্যারেথ বেল।

সদ্য সমাপ্ত কাতার বিশ্বকাপে ওয়েলস দলের নেতৃত্ব দিয়েছিলেন ৩৩ বছর বয়সী তারকা ফুটবলার। ইংল্যান্ডের বিরুদ্ধে দুর্দান্ত ফুটবলও খেলেছিলেন। কিন্তু ওই ম্যাচই যে তাঁর শেষ আন্তর্জাতিক ম্যাচ হবে, কেউ ঘুণাক্ষরেও ভাবতে পারেননি। ১৬ বছর আগে মাত্র ১৭ বছর বয়সে পেশাদার ফুটবলে হাতেখড়ি বেলের। ২০০৬ সালে ইংল্যান্ডের সাউদাম্পটনের হয়ে অভিষেক ঘটে তাঁর। প্রথম মরসুমেই নজর কাড়েন তিনি। যদিও ৪০ ম্যাচ খেলে মাত্র পাঁচ গোল করেছিলেন। পরের বছর  ২০০৭ সালে যোগ দেন টটেনহ্যাম হটস্পারে। ২০১৩ পর্যন্ত ওই ক্লাবেই ছিলেন। ১৪৬ ম্যাচে করেন ৪২ গোল।  

টটেনহ্যাম থেকে রিয়াল মাদ্রিদে যোগ দেন বেল। টানা নয় বছর খেলেন। স্প্যানিশ ক্লাবটির হয়ে পাঁচটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা ও তিনটি লা লিগা জেতেন। রিয়াল মাদ্রিদ ছেড়ে দেওয়ার পরে গত বছরের জুনে মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস এফসিতে যোগ দেন ওয়েলস অধিনায়ক। যোগ দেওয়ার পরেই দেশের হয়ে বিশ্বকাপ খেলতে নিজেকে উজাড় করে দেন। বিশ্বকাপ শেষেই যে তিনি অবসর নেবেন তা ভাবতে পারেনি কেউ।

মসজিদে লুকিয়ে হল না শেষরক্ষা! কাশ্মীরে সেনার এনকাউন্টারে খতম লস্কর কমান্ডার লতিফ

‘পাঁচটা নয়, ৫০০ এনকাউন্টার হলেও কম’, বিরোধীদের কড়া বার্তা দিলীপ ঘোষের

১৫ বছরের অপেক্ষার অবসান, ৫০০ টাকার লটারির টিকিটে ১২ কোটি জিতলেন কৃষক

কালীঘাট মেট্রো স্টেশনের পাশে রেস্তরাঁয় আগুন, কালো ধোঁয়ায় ঢাকল এলাকা

আজ ঝটিকা সফরে উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

‘বাঁচতে চাইলে আত্মসমর্পণ করো’, কুলগাঁও-তে ফের শুরু সেনা-জঙ্গির গুলির লড়াই

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

সাদা চিনির বদলে ব্রাউন সুগার খাচ্ছেন? জেনে নিন সহজ পুষ্টিগুণ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির