মসজিদে লুকিয়ে হল না শেষরক্ষা! কাশ্মীরে সেনার এনকাউন্টারে খতম লস্কর কমান্ডার লতিফ

Share:

নিজস্ব প্রতিনিধি: জম্মু-কাশ্মীরে জঙ্গিবিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেল নিরাপত্তাবাহিনী। দীর্ঘদিন ধরে সেনার নজর এড়িয়ে পালিয়ে বেড়ানো লস্কর-ই-তৈবার অন্যতম মোস্ট ওয়ান্টেড কমান্ডার মহম্মদ লতিফ ভাটের মৃত্যু হয়েছে কুলগাঁওতে এনকাউন্টারে। বুধবার সকালে দক্ষিণ কাশ্মীরের কুলগাম জেলার জাঙ্গালপোরা এলাকায় একটি মসজিদের ভিতরে লুকিয়ে ছিল সে। আত্মসমর্পণের জন্য বারবার আবেদন জানানো হলেও তাতে সাড়া দেয়নি ওই জঙ্গি। শেষ পর্যন্ত নিরাপত্তাবাহিনীর অভিযানে তার মৃত্যু হল।

নিরাপত্তাবাহিনী সূত্রে খবর, গত ১১ নভেম্বর কুলগামের মীরবাজারের কাছে একটি CRPF পোস্টে হামলার ঘটনায় অন্যতম প্রধান অভিযুক্ত ছিল লতিফ ভাট। ওই হামলায় তিনজন CRPF জওয়ান আহত হয়েছিলেন। সেই হামলার পরিকল্পনা ও বাস্তবায়নের সঙ্গে তার যোগ থাকার অভিযোগ ছিল। ভারতীয় সেনা, জম্মু-কাশ্মীর পুলিশের স্পেশাল অপারেশনস গ্রুপ (SOG) এবং CRPF-এর যৌথ বাহিনী এই অভিযান চালায়।  এর আগে সোমবার নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে লতিফের সহযোগী উমর নিসার দার নিহত হয়। তবে সেই সময় নিরাপত্তাবাহিনীর ঘেরাটোপ ভেঙে পালিয়ে যেতে সক্ষম হয়েছিল লতিফ। এরপর থেকেই তাকে খুঁজতে কুলগাঁওয়ের বিভিন্ন এলাকায় তল্লাশি অভিযান চালানো হচ্ছিল। অবশেষে বুধবার ভোরে জাঙ্গালপোরা এলাকায় তার অবস্থান জানতে পেরে অভিযান শুরু করে যৌথ বাহিনী। একটি মসজিদের ভিতরে আশ্রয় নেয় সে। সেনার পক্ষ থেকে ভিডিও কলে আত্মসমর্পণের  কথা বলেও তাতে সে রাজি হয়নি।  

আরও পড়ুন:  ‘বাঁচতে চাইলে আত্মসমর্পণ করো’, কুলগাঁও-তে ফের শুরু সেনা-জঙ্গির গুলির লড়াই

উল্লেখ্য, দক্ষিণ কাশ্মীরের অন্যতম সক্রিয় স্থানীয় জঙ্গি কমান্ডার ছিল লতিফ ভাট। একাধিক নাশকতামূলক ঘটনায় তার নাম জড়িয়েছিল। CRPF পোস্টে হামলার পাশাপাশি পুলিশকর্মী হত্যা এবং পরিযায়ী শ্রমিকদের উপর হামলার অভিযোগও ছিল তার বিরুদ্ধে। তার মৃত্যুকে দক্ষিণ কাশ্মীরে জঙ্গিবিরোধী অভিযানের ক্ষেত্রে বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে।

‘পাঁচটা নয়, ৫০০ এনকাউন্টার হলেও কম’, বিরোধীদের কড়া বার্তা দিলীপ ঘোষের

১৫ বছরের অপেক্ষার অবসান, ৫০০ টাকার লটারির টিকিটে ১২ কোটি জিতলেন কৃষক

কালীঘাট মেট্রো স্টেশনের পাশে রেস্তরাঁয় আগুন, কালো ধোঁয়ায় ঢাকল এলাকা

আজ ঝটিকা সফরে উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

‘বাঁচতে চাইলে আত্মসমর্পণ করো’, কুলগাঁও-তে ফের শুরু সেনা-জঙ্গির গুলির লড়াই

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

বিশাল ব্যাটারি ও ১২GB র‍্যামসহ লঞ্চ হল Oppo Pad Air 6

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

মসজিদে লুকিয়ে হল না শেষরক্ষা! কাশ্মীরে সেনার এনকাউন্টারে খতম লস্কর কমান্ডার লতিফ

সাদা চিনির বদলে ব্রাউন সুগার খাচ্ছেন? জেনে নিন সহজ পুষ্টিগুণ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?