১৫ বছরের অপেক্ষার অবসান, ৫০০ টাকার লটারির টিকিটে ১২ কোটি জিতলেন কৃষক

Share:

নিজস্ব প্রতিনিধি:  ভাগ্য বদলাতে কখনও কখনও একটি মুহূর্তই যথেষ্ট। মনের মধ্যে একটাই আশা নিয়ে  বছরের পর বছর ধরে কখনও উৎসবের মরশুমে আবার কখনও দীপাবলিতে লটারির টিকিট কিনতেন পঞ্জাবের এক কৃষক। এভাবেই কেটে গিয়েছে ১৫ বছর। অবশেষে সেই দীর্ঘ অপেক্ষার অবসান হল। মাত্র ৫০০ টাকার একটি লটারির টিকিটেই রাতারাতি ১২ কোটি টাকার মালিক হয়ে গেলেন এক সাধারণ কৃষক । তাঁর এই হাল না ছাড়া প্রয়াসের খবর ছড়িয়ে পড়তেই আনন্দে মেতে উঠেছে গোটা গ্রাম।  

পঞ্জাবের মোহালির ডেরাবাসি এলাকার হুমায়ুনপুর গ্রামের বাসিন্দা বলজিন্দর সিং। ৪৫ বছর বয়সি বলজিন্দর পেশায় টিপার ট্রাকচালক। পাশাপাশি  চাষবাসও করেন তিনি। স্ত্রী, দুই সন্তান এবং পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে তাঁর সংসার। জানা গিয়েছে, ২০১০ সাল থেকে বিভিন্ন উৎসবের সময় নিয়মিত লটারির টিকিট কিনতেন বলজিন্দর। এমনকী, পরিবারের সদস্যদের কাছেও বিষয়টি গোপন রেখেছিলেন তিনি। তাঁর বিশ্বাস ছিল, একদিন না একদিন ভাগ্য তাঁর সহায় হবেই।এবার দীপাবলির আগে মোহালির হান্ডেসরা থেকে ৫০০ টাকা দিয়ে ‘পাঞ্জাব স্টেট ডিয়ার দীপাবলি বাম্পার ২০২৬’-এর একটি টিকিট কেনেন তিনি। গত ১৬ নভেম্বর এই লটারির ড্র অনুষ্ঠিত হয়। সোমবার (১৬ নভেম্বর) রাতে নিজের ভাগ্য বদলের খবর জানতে পারেন বলজিন্দর। তাঁর কেনা টিকিটেই উঠেছে প্রথম পুরস্কার, যার অর্থমূল্য ১২ কোটি টাকা। 

আরও পড়ুন: বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

এই বিপুল অর্থ জয়ের পর বলজিন্দর জানিয়েছেন, দুই সন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত করাই তাঁর অন্যতম লক্ষ্য। বিশেষ করে সন্তানদের পড়াশোনার জন্য পুরস্কারের একটি বড় অংশ খরচ করতে চান তিনি। অন্যদিকে,  এই খবর প্রকাশ্যে আসতেই হুমায়ুনপুর গ্রামে শুরু হয়েছে উৎসবের আবহ। বলজিন্দরকে শুভেচ্ছা জানাতে তাঁর বাড়িতে ভিড় জমাচ্ছেন গ্রামবাসীরা। চলছে মিষ্টিমুখও। তবে  লটারির ঘোষিত ১২ কোটি টাকার পুরস্কার থেকে প্রযোজ্য কর কাটা হবে। ফলে হাতে পাওয়া অর্থের পরিমাণ কিছুটা কম হতে পারে। তবে ১৫ বছরের অপেক্ষার পর এই জয় বলজিন্দর ও তাঁর পরিবারের জীবনে যে নতুন আশার আলো নিয়ে এসেছে, তা আর বলার অপেক্ষা রাখে না। 

কালীঘাট মেট্রো স্টেশনের পাশে রেস্তরাঁয় আগুন, কালো ধোঁয়ায় ঢাকল এলাকা

আজ ঝটিকা সফরে উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

‘বাঁচতে চাইলে আত্মসমর্পণ করো’, কুলগাঁও-তে ফের শুরু সেনা-জঙ্গির গুলির লড়াই

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

বিশাল ব্যাটারি ও ১২GB র‍্যামসহ লঞ্চ হল Oppo Pad Air 6

সাদা চিনির বদলে ব্রাউন সুগার খাচ্ছেন? জেনে নিন সহজ পুষ্টিগুণ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

১৫ বছরের অপেক্ষার অবসান, ৫০০ টাকার লটারির টিকিটে ১২ কোটি জিতলেন কৃষক

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির

একটা সাদা চুল তুললে বাকি চুলে সত্যিই কি পাক ধরে? জানুন প্রচলিত ধারণা কতটা সত্যি