ফুটবলে বিশ্ব কাঁপানো পৌলমীর পরিচয় এখন শুধুই ‘জোমাটো গার্ল’

কাজের ফাঁকে ওই প্রিয় ফুটবলকে পায়ে তুলে নাচান ফুটবলার থুড়ি জোমাটো গার্ল।

Share:

সুব্রত রায়, নিসর্গ নির্যাস: দুরন্ত পায়ে ফুটবল (FOOTBALL) নিয়ে বিশ্বের বিভিন্ন মাঠে ছুটে বেড়িয়েছেন তিনি। তাঁর কদর করেছে বিশ্ব। তবে গেঁয়ো যোগী পায়নি ভিখ। পৌলমী অধিকারীর পরিচয় এখন শুধুই ‘জোমাটো গার্ল’। পেটের ভাত জোগাড় করতে ফুটবলের বদলে তিনি ছোটেন অন্যের খাবার নিয়ে। দেশের প্রতিনিধিত্ব করা ফুটবলারের আক্ষেপ, ‘মহিলারা আদৌ সম্মান পান!’ সেই সম্মান মানে তো শুধুই বাসে থাকা লেডিস সিট!

বেহালার শিবরামপুরের বাসিন্দা পৌলমী। চারুচন্দ্র কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী। ফুটবল নিয়ে একসময়ে ছুটে বেড়িয়েছেন দেশের বিভিন্ন রাজ্য এবং বিদেশে। জার্মানি, ইংল্যান্ড, স্কটল্যান্ড, শ্রীলঙ্কার মাঠে ফুটবল নিয়ে ছুটে বেড়িয়েছেন দুরন্ত গতিতে। ভারতীয় মহিলা দলের সদস্য হয়ে খেলেছেন অনুর্ধ্ব ১৬, হোমলেস ওয়ার্ল্ড কাপ। তবে সেসব অতীত। আজ তিতি হোম ডেলিভারি গার্ল। পরিচয় এখন শুধুই এই। পেটের ভাত জোগাড় করতে বেসরকারি সংস্থা ‘জোমাটো’র হয়ে বাড়ি বাড়ি খাবার পৌঁছন তিনি। কাজ করেন বেসরকারি হোম ডেলিভারি সংস্থা ‘সুইগি’তেও। এলিট ক্লাসের লোকজন তাঁকে ডাকেন, ‘জোমাটো’ বা ‘সুইগি’ বলেই। নাম টুকু পর্যন্ত হারিয়ে যেতে বসেছে প্রতিভাবান ফুটবলারের। এ যে অস্তিত্ব সংকট! এত প্রতিভা থাকতে এই কাজ কেন? পৌলমী’র শুকনো হাসিতে জবাব ‘কিছু তো করে খেতে হবে’।

তাঁর ছোটবেলাতেই প্রয়াত হয়েছেন মা। বিয়ে হয়ে গিয়েছে দিদি’র। বাড়িতে সদস্য বলতে বাবা ও তিনি। সংসারের বেশির ভাগটাই চলে তাঁর রোজগার থেকেই। সেই টাকা থেকেই পড়াশোনা। কেমন রোজগার হয়? তেল খরচা বাদ দিলে খুব বেশি হলে দিনে ৩০০ বা ৪০০ টাকা। আর কোনও কোনও দিনে ১৫০ বা ২০০ টাকা।

সম্মাননা বা সম্বর্ধনা পেয়েছেন? পৌলমীর জবাব, ‘না’। তিনি বলেন, এসব অনেক দূর। কেউ ন্যূনতম সম্মানটুকু দেন না। থাকে না আন্তরিকতাও। আক্ষেপ, বাসে লেডিস সিট থাকলেই তো আর সম্মান হয়ে যায় না। তাঁর পাল্টা প্রশ্ন, মহিলাদের সম্মান আদৌ আছে কি? এরপরেই বলেন, পুরুষ হলে এসব হতো। সংবাদে সংবাদে ভরে যেত!

জার্মানি তাঁকে প্রশিক্ষণ দিয়েছে বিনামূল্যে। ২০১৩ সালের এশিয়া কাপে তিনি কাঁপিয়েছেন ময়দান। ২০১৬ সালের হোমলেস ওয়ার্ল্ড কাপে তিনি ঝড় তুলেছিলেন। সে সবই এখন ধুলোর আস্তরণ পড়া সোনালী স্মৃতি। ফুটবলারের নেই ডায়েট চার্ট অনুযায়ী খাওয়া, নেই ভালো জুতো। আছে একটা মলিন ফুটবল। কাজের ফাঁকে ওই প্রিয় ফুটবলকে পায়ে তুলে নাচান ফুটবলার থুড়ি জোমাটো গার্ল।

জলপাইগুড়ি হাসপাতালে চূড়ান্ত গাফিলতিতে মৃত্যু হল রোগীর

মসজিদে লুকিয়ে হল না শেষরক্ষা! কাশ্মীরে সেনার এনকাউন্টারে খতম লস্কর কমান্ডার লতিফ

‘পাঁচটা নয়, ৫০০ এনকাউন্টার হলেও কম’, বিরোধীদের কড়া বার্তা দিলীপ ঘোষের

১৫ বছরের অপেক্ষার অবসান, ৫০০ টাকার লটারির টিকিটে ১২ কোটি জিতলেন কৃষক

কালীঘাট মেট্রো স্টেশনের পাশে রেস্তরাঁয় আগুন, কালো ধোঁয়ায় ঢাকল এলাকা

আজ ঝটিকা সফরে উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

‘বাঁচতে চাইলে আত্মসমর্পণ করো’, কুলগাঁও-তে ফের শুরু সেনা-জঙ্গির গুলির লড়াই

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

সাদা চিনির বদলে ব্রাউন সুগার খাচ্ছেন? জেনে নিন সহজ পুষ্টিগুণ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির