২০২২ সালে প্রবাসী ভারতীয়রা দেশে পাঠিয়েন ৮ লক্ষ কোটি টাকার বেশি

২০২১ সালের তুলনায় গত বছর রেমিট্যান্স বাবদ ১২ শতাংশ বেশি অর্থ এসেছে বলেও উল্লেখ করেছেন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: দেশ গড়ার জন্য প্রবাসী ভারতীয়রা আগের চেয়ে বেশি করে এগিয়ে আসছেন। গত এক বছরে বিভিন্ন দেশে কর্মরত ভারতীয়রা রেমিট্যান্স হিসেবে দেশে পাঠিয়েছেন ১০০ বিলিয়ন মার্কিন ডলার। অর্থা‍ৎ ভারতীয় মুদ্রায় যার পরিমাণ ৮ লক্ষ কোটি টাকার বেশি। আজ মঙ্গলবার এক অনুষ্ঠানে এ কথা জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। ২০২১ সালের তুলনায় গত বছর রেমিট্যান্স বাবদ ১২ শতাংশ বেশি অর্থ এসেছে বলেও উল্লেখ করেছেন তিনি।

মধ্যপ্রদেশের ইন্দোরে প্রবাসী ভারতীয় দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে হাজির ছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। অনুষ্ঠানে প্রবাসী ভারতীয়রা প্রকৃত অর্থে বিদেশে ভারতীয় দূতের দায়িত্ব পালন করছে বলে উল্লেখ করে তিনি বলেন, ‘দেশের প্রতি আপনাদের দায়বদ্ধতাকে অবশ্যই কুর্নিশ জানাচ্ছি। আপনারা যেমন দেশ গড়ার জন্য অর্থ পাঠাচ্ছেন, তেমনই বিদেশের মাটিতে ভারতীয় সংস্থার তৈরি পণ্য বাজারজাত করার ক্ষেত্রেও বিশেষ ভূমিকা রাখবেন।’

করোনা আতঙ্কের মাঝেও শুধুমাত্র কর্মকে জীবনের ধর্ম করে যেভাবে ভারতীয়রা বিভিন্ন দেশে ফিরে গিয়ে কাজে যোগ দিয়েছেন তার প্রশংসা করে কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেন, ‘করোনার কালবেলায় আদৌ ভারতীয় কর্মজীবীরা বিদেশে ফিরে যাবেন কিনা, তা নিয়ে অনেকেরই সংশয় ছিল। কিন্তু আপনারা সব সঙ্কোচ কাটিয়ে নিজেদের দায়িত্ব পালনে বিদেশে পাড়ি দিয়েছেন। দেশে অর্থ পাঠিয়েছেন। আপনাদের জন্যই গত এক বছরে ১০০ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে। ২০২১ সালের তুলনায় ২০২২ সালে রেমিট্যান্স ১২ শতাংশ বেড়েছে।’

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের