কেতুগ্রামে দুষ্কৃতীর গুলিতে খুন তৃণমূল কর্মী

তৃণমূল কর্মী দুলাল শেখ

Share:

নিজস্ব প্রতিনিধি: আবারও খুন হলেন তৃণমূল (TMC) কর্মী। বাইকে করে দুষ্কৃতী এসে গুলি করে খুন (MURDER) করে তৃণমূল কর্মী দুলাল শেখকে। কেতুগ্রামের এই ঘটনায় এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। 

বৃহস্পতিবার সকালে কেতুগ্রামের অন্তর্গত আমগরিয়া বাজারে গিয়েছিলেন দুলাল। জানা গিয়েছে, বাজার সংলগ্ন এলাকার একটি চা দোকানে বসেছিলেন তিনি। সেই সময় বাইকে করে এক দুষ্কৃতী এসে মাথায় গুলি করে দুলালের। এরপরেই এলাকা ছেড়ে চম্পট দেয় দুষ্কৃতী। এই ঘটনায় এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে আতঙ্ক ও উত্তেজনা। মৃতের পরিবারে নেমে আসে শোকের ছায়া। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। দেহ উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে খবর, দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। ঘটনার তদন্ত চলছে। জানা গিয়েছে, দুলাল ছিলেন বালি ব্যবসায়ী।

মৃতের পরিবার ও পরিজনের অভিযোগ, এর আগেও একবার কারা যেন ধরে নিয়ে গিয়েছিল দুলালকে। অভিযোগ, খুনের হুমকিও দেওয়া হয়েছিল। স্থানীয় সূত্রে খবর, এলাকার সক্রিয় তৃণমূল কর্মী বলেই পরিচিত ছিলেন তিনি। কারা, কেন খুন করেছে তা অনুমান করতে পারছেন না কেউই। এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

সপ্তাহের শেষে একাধিক ট্রেন বাতিল দক্ষিণ পূর্ব রেলে, দেখে নিন তালিকা

গুজরাতে নাশকতার ছক? ভদোদরা থেকে অস্ত্র সহ গ্রেফতার জইশ জঙ্গি

সিদ্ধার্থের সঙ্গে আইনি বিয়ে সারলেন মিমি, কেমন ছিল বিশেষ দিনের আয়োজন?

শচিনের রেকর্ড ভেঙে টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস লিখলেন যশস্বী জয়সওয়াল

আজ প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠক

বক্স অফিসে দারুণ সাফল্য লাভ ‘রামায়ণ’ -এর, ২২ দিনে মোট আয় কত?

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

বাংলাদেশে ফেরার আগেই শেখ হাসিনার প্রাক্তন উপ-প্রেস সচিব-সহ গ্রেফতার ৩

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

কাটোয়া স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড! দাউদাউ করে জ্বলল কামরা, তারপর…

ঝড়ের দাপটে লন্ডভন্ড আমেরিকা, বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ, জারি জরুরি সতর্কতা

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি

মানসিক শান্তি ফিরবে, কারা আজ সাবধানে থাকবেন