Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

আবাস যোজনা নিয়ে খতিয়ে দেখতে ফের রাজ্যে কেন্দ্রীয় দল

রাজ্যে আবাস যোজনা প্রকল্পে বাড়ির কাজ কেমন হচ্ছে তা খতিয়ে দেখতে এই দল

Share:

নিজস্ব প্রতিনিধি: আবাস যোজনা (Awas Yojana) নিয়ে খতিয়ে দেখতে ফের রাজ্যে আসছে ৫ কেন্দ্রীয় দল। সূত্রের খবর রাজ্যের ১০ জেলায় কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের তরফে পাঠানো ৫ দল যাবে।

রাজ্যে আবাস যোজনা প্রকল্পে বাড়ির কাজ কেমন হচ্ছে তা খতিয়ে দেখতে বাংলায় আসছেন কেন্দ্রের প্রতিনিধিদল। বাংলার ১০টি জেলা ঘুরে দেখবে এই দল। ইতিমধ্যে বিষয়টি জানিয়ে কেন্দ্রের তরফে নবান্নকে চিঠি পাঠানো হয়েছে। যে ১০ জেলায় কেন্দ্রীয় দল যাবে। সেগুলি হল— কালিম্পং, দার্জিলিং, মালদা, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগণা, নদিয়া, আলিপুরদুয়ার এবং পূর্ব বর্ধমান। ১০ জেলার তালিকায় উত্তরবঙ্গের চারটি জেলা রয়েছে। তাই নেওয়া হচ্ছে বাড়তি সতর্কতা। বিষয়টি জানিয়ে প্রতিটি জেলাকে নির্দেশ দেওয়া হয়েছে নবান্নের তরফে।

উল্লেখ্য আবাস যোজনায় অনিয়মের অভিযোগ তুলেছে রাজ্যের বিরোধী দল বিজেপি। সম্প্রতি পূর্ব মেদিনীপুর এবং মালদায় বাড়ির কাজ দেখতে দু’টি টিম পাঠিয়েছিল কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক। কেন্দ্রীয় প্রতিনিধিদল ১০ জেলা ঘুরে দেখে আবাস যোজনার কাজে অগ্রগতি সম্পর্কে রিপোর্ট দেবেন কেন্দ্রকে। প্রসঙ্গত গ্রামের দরিদ্র গৃহহীন মানুষদের বাড়ি তৈরির জন্য সরকারের তরফে বাড়ি তৈরির জন্য টাকা দেওয়া হয়। যে টাকার ৬০ শতাংশ দেয় কেন্দ্রীয় সরকার। বাকি ৪০ শতাংশ দেয় রাজ্য। কেন্দ্র–রাজ্য যৌথভাবে এই প্রকল্প চালালেও এই আবাস প্রকল্পের নাম প্রধানমন্ত্রী আবাস যোজনা (গ্রামীণ)। সম্প্রতি কেন্দ্র সরকারের তরফে আবাস যোজনা প্রকল্পে রাজ্যকে ৮২০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এই খাতে রাজ্যের আরও সাড়ে ৫ হাজার কোটি টাকা জুড়ে বাংলায় ১১ লাখ ৩৬ হাজার বাড়ি তৈরি করা হবে।

ভোটের পরেও রাজ্যে কেন্দ্রীয় বাহিনীকে রেখে দেওয়া নিয়ে আর্জি খারিজ সুপ্রিম কোর্টে

ভোটের বিজয় মিছিলে শর্ত বাঁধলেন কমিশন, হিংসা রুখতে কড়া বার্তা CEO-র

গণনাকেন্দ্রে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ঢুকতে বাধা কেন্দ্রীয় বাহিনীর

খড়গপুরের আকাশে উড়ছে গেরুয়া আবির,উৎসবে মাতোয়ারা বিজেপি কর্মীরা

‘‌মন খারাপের কোনও কারণ নেই, ওয়েট–ওয়াচ অ্যান্ড সি’‌, জরুরি বার্তা মমতার

তামিলনাড়ুতে বিপুল ভোটে এগিয়ে TVK, বিজয়ের চেন্নাইয়ের বাড়িতে নিরাপত্তা জোরদার

অসুস্থ মেয়েকে দেখতে গিয়ে বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু মায়ের, চাঞ্চল্য হেমতাবাদে

কুমিরের পেট থেকে মিলল মানুষের দেহ! দক্ষিণ আফ্রিকায় হাড়হিম করা ঘটনা

কেরলে বাম সরকারের বিদায়ঘণ্টা, তামিলভূমে জোর টক্কর স্ট্যালিন-বিজয়ের

ইরানের রাতের ঘুম ওড়াতে ‘Project Freedom’ মিশনের ঘোষণা ট্রাম্পের

‘রাত জাগুন! পাহারা দিন! ভোট গণনা শুরুর আগে গভীর রাতে দলকে নির্দেশ মমতার

বাংলা জয় বিজেপির! বারাণসীতে বিলি হল ঝালমুড়ি

অরুণাচলের হিডেন জেম মেছুকা: কেন বার বার ছুটে যেতে ইচ্ছে করে স্বর্গসুন্দর উপত্যকায়?

গরমে হিট স্ট্রোকের ঝুঁকি কমবে! জেনে নিন কার্ড রাইস বানানোর সহজ রেসিপি