বন্দে ভারতের ডিনারে পচা খাবার, কাঠগড়ায় রেল

মোটা টাকা দিয়ে টিকিট কেটে কিনা রাতের ডিনারে যাত্রীদের পাতে পড়ল কিনা পচা ডাল। তাই নয়া বিতর্কের মুখে হাওড়া নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলায়(Bengal) চালু হওয়া হাওড়া- নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস(Vande Bharat Express) ঘিরে বিতর্ক কিছুতেই কমছে না। প্রথমে পাথর ছোঁড়ার অভিযোগ এবং এবার উঠল ডিনারে পচা খাবার(Rotten Food in Dinner) দেওয়ার অভিযোগ। এই ট্রেন চালু হওয়ার পর থেকেই নিত্যদিনই কার্যত সোশ্যাল মিডিয়ায় কেউ না কেউ খাবারের গুণগত মান নিয়ে অভিযোগ করেছেন। কিন্তু এবারে যে অভিযোগ উঠল তা তো রীতিমত শোরগোল ফেলে দেওয়ার পক্ষে যথেষ্ট। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি এই সেমি সুপারফাস্ট ট্রেনের খাবার নিয়ে এবার বড়সড় অভিযোগ করলেন ট্রেনেরই যাত্রীরা। অভিযোগ উঠেছে, বৃহস্পতিবার নিউ জলপাইগুড়ি(New Jalpaiguri) থেকে হাওড়াগামী বন্দে ভারত এক্সপ্রেসে যাত্রীদের যে ডিনার বা রাতের খাবার দেওয়া হয়েছিল সেখানে যে ডাল ছিল তা পচে গিয়েছিল। সেই ডাল মুখে দেওয়া তো দূরের কথা গন্ধে নাকের কাছেও ধরা যাচ্ছিল না। এই অভিযোগ তুলেছেন মূলত এই ট্রেনের C-13 কামরায় আসা যাত্রীরা। তাঁরা এই ঘটনার জেরে আইআরসিটিসি(IRCTC)-কে অভিযোগও জানিয়েছেন। 

আরও পড়ুন প্যান কার্ড নিয়ে বড় সিদ্ধান্ত মোদি সরকারের

বৃহস্পতিবার রাত সাড়ে ১০টা নাগদ হাওড়া(Howrah) স্টেশনে পৌঁছায় বন্দে ভারত এক্সপ্রেস। তখন ট্রেনে থেকে নেমে C-13 কামরার যাত্রীরা খাবারের মান নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন। তাঁদের অভিযোগ ছিল, ট্রেনে যে খাবার দেওয়া হয়েছে তাঁর গুণগত মান অত্যন্ত খারাপ ছিল। রাতের খাবারে তাদের যে ডাল দেওয়া হয়েছিল, তা পচে গিয়েছিল। এমনকী সেই ডাল থেকে গন্ধ বের হচ্ছিল। খাবারের এই মান নিয়ে তাঁরা আইআরসিটিসি-তে অভিযোগও জানান। তার জেরে আইআরসিটিসি’র তরফে জানানো হয়েছে যাত্রীদের যাবতীয় অভিযোগ খতিয়ে দেখা হবে। যাত্রীদের আনা অভিযোগ সত্যি বলে প্রমাণিত হলে খাবার সরবরাহকারী সংস্থাকে জরিমানা করা হবে। যদিও ভুক্তভোগী যাত্রীরা জানিয়েছেন, রাতের খাবারের গুণগত মান অত্যন্ত খারাপ ছিল। নন ভেজ খাবারে যে ডাল দেওয়া হয়েছে, তা পচে গিয়েছিল। গন্ধ বের হচ্ছিল। অনেকেই বাধ্য হয়ে সেই খাবার খেয়েছেন। এই ট্রেন নিয়ে এত আলোচনা হচ্ছে, সেখানে খাবার মান খারাপ হলে প্রশ্ন যে উঠবেই সেটাও তাঁরা বুঝিয়ে দিয়েছেন। অনেক যাত্রী আবার রেলের হেল্পলাইন নম্বরে ফোন করে অভিযোগ জানানোর পাশাপাশি স্টেশনে নেমে লিখিত অভিযোগও জানিয়েছেন।  

আরও পড়ুন বাংলাকে প্রায় ৬ হাজার কোটি টাকার ঋণ কেন্দ্রের

যাত্রীদের দাবি, ট্রেনের টিকিট বাবদ মোটা টাকা যখন নেওয়া হচ্ছে তখন যাত্রীদেরও ভাল খাবার থেকে ভাল পরিষেবা পাওয়ার পূর্ণ অধিকার রয়েছে। কিন্তু বন্দে ভারতে কার্যত উল্টো ছবিটাই দেখা যাচ্ছে। না আছে নিরাপত্তা, না আছে ভাল খাবার। এই ভাবে চলতে থাকলে ট্রেনটির জনপ্রিয়তা যেমন কমবে তেমনি ট্রেনটি যাত্রীও হারাবে। ঘটনার জেরে রেলের তরফে জানানো হয়েছে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হবে। এই ঘটনার জন্য কে বা কারা দায়ী সেটা খোঁজ নিয়ে দেখা হবে।

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

নিরামিষের দিন বানিয়ে ফেলুন লাউয়ের খোসা বাটা দিয়ে বড়ি ভর্তা, রইল রেসিপি

শাড়ি বদলে কখনও বিজেপি কখনও কংগ্রেসের হয়ে মনোনয়ন! ভোটেও জিতলেন মহিলা, তারপর…

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন! জল্পনা

বাংলায় প্যাকেটজাত জলে প্রাণঘাতী ব্যাকটেরিয়া! অভিযোগ উড়িয়ে যা জানাল বিসলেরি…

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির

বাংলার প্ল্যান্টে বিসলেরির জলে মিলল ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়া, কড়া পদক্ষেপ FSSAI-এর

পেরুতে দিনদুপুরে ভয়াবহ ডাকাতি! ভারতীয়কে লক্ষ্য করে গুলি, লুট গয়না

ভোরের হাওয়ায় শিরশিরানি, রাতে বাড়ছে ঠান্ডা, অবশেষে শীতের প্রবেশ বাংলায়!

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?