এবার গুজরাতের সান ফার্মার বিরুদ্ধে ভেজাল ওষুধ তৈরির অভিযোগ

অভিযোগ তুলেছে আমেরিকার ড্রাগ কন্ট্রোল অথরিটি

Share:

আন্তর্জাতিক ডেস্ক: নয়ডার পর এবার গুজরাতের সান ফার্মার বিরুদ্ধে উঠল ভেজাল ওষুধ তৈরির অভিযোগ। অভিযোগ তুলেছে আমেরিকার ড্রাগ কন্ট্রোল অথরিটি। তারা লিখিতভাবে ওই সংস্থার বিরুদ্ধে অভিযোগ জানিয়েছে। ইউএস ফুড অ্য়ান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছেন, জীবনদায়ী ওষুধ তৈরির জন্য যে সব প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয় সান ফার্মা সেই প্রক্রিয়ার মধ্যে দিয়ে না গিয়ে ওষুধ তৈরি করেছে। যে কারণে, তাদের তৈরি পণ্যে মিলেছে মাইক্রোবায়োলজিক্যাল পদার্থ, যা স্বাস্থ্যের পক্ষে বিপজ্জনক। 

একটি বৈদ্যুতিন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, আমেরিকার ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিসস্ট্রেশনের মুম্বই সদর দফতরের পদস্থ আধাকারিকের একটিদল গুজরাতের সান ফার্মার কারখানায় গিয়েছিল। তারা ওষুধ তৈরির প্রক্রিয়া খতিয়ে দেখে। সেখান থেকে তারা নমুনা পরীক্ষার জন্য সংগ্রহ করে। এরা গিয়েছিল গত বছর ২৬ এপ্রিল। পরে ৯ এপ্রিলের মধ্যে বেশ কয়েকবার ওই কারখানা পরিদর্শনে যায়।  পরে তারা সংস্থার বিরুদ্ধে অভিযোগ-পত্র পাঠায়। অভিযোগপত্রে বলা হয়েছে, ওষুধ তৈরির জন্য যে ধরনের পরিকাঠামো প্রয়োজন, সেই ধরনের পরিকাঠামো , পরিবেশ সংস্থার নেই। ওষুধ তৈরির জন্য় প্রয়োজন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ। আর দরকার আন্তর্জাতিক মানক ব্যুরো নির্ধারিত  ISO 5  মানের ঘর। সংস্থার সেই ঘর থাকলেও ঘরের পরিবেশ অত্যন্ত নিম্নমানের। ফলে, ওষুধের মধ্যে যে কোনও সময় বিষাক্ত দ্রব্য ঘনীভূত হওয়ার সম্ভাবনা থাকে, আর তা পাওয়া গিয়েছে, সংস্থার তৈরি ওষুধে। 

আরও পড়ুন উত্তরপ্রদেশের সেই কফ সিরাপ কারখানার লাইসেন্স বাতিল

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত

শীতের দুপুরের সেরা পদ, বানিয়ে নিন ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল

‘পঞ্চায়েত সিজন ৫’-এর মুক্তির দিন ঘোষণা, কবে থেকে দেখা যাবে নতুন পর্ব?

প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের মুখ, সমাজমাধ্যমে ভাইরাল ছবি

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি

সন্তানের সামনেই স্ত্রীর গলার নলি কেটে খুন করল পাষণ্ড স্বামী

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

ঢাকার কারাগারে চিন্ময়কৃষ্ণ প্রভুর খাদ্য ও চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ

বইপাড়ায় বুক স্টলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, পুলিশের সঙ্গে বচসা ABVP’র

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র! পাক নাগরিককে ২৭ বছর ৬ মাসের কারাদণ্ড দিল আমেরিকা