২০ শতাংশ কর্মী ছাঁটাই করল শেয়ারচ্যাট

সংস্থা সব কর্মীদের একটি মেমো পাঠিয়েছে

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: কর্মী ছাঁটাই শুরু করল শেয়ারচ্যাট। সোমবার সংস্থার তরফ থেকে বিবৃতি জারি করে বলা হয়েছে, ২০ শতাংশ কর্মীকে তারা ছাঁটাই করতে বাধ্য হয়েছে। কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত কঠিন হলেও এ ছাড়া দ্বিতীয় কোনও রাস্তা তাদের সামনে ছিল না।

শেয়ার চ্যাট কর্মীদের একটি ই-মেল করেছে। সেই ই-মেল পেয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ই-মেল করেছেন সংস্থার চিফ এগজিকিউটিভ অঙ্কুশ সচদেব। ই-মেল-য়ে অঙ্কুশ সচদেব লিখেছেন, বর্তমান অর্থবাজারের পরিস্থিতির নিরিখে সংখ্যাগরিষ্ঠ সংস্থার পদস্থ কর্তারা একমত হয়েছেন যে খরচ কমাতে এবং সংস্থার ভবিষ্যতের কথা মাথায় রেখে কিছু সংখ্যক কর্মী কমিয়ে ফেলতে হবে। শেয়ারচ্যাট সেই মতের শরিক। বর্তমান অর্থবাজার এবং আসন্ন মন্দার কথা মাথায় রেখে সংস্থা ২০ শতাংশ কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্ত দুর্ভাগ্যজনক, তা নিয়ে কোনও সন্দেহ নেই। অথচ এই পথে যাওয়া ছাড়া আমাদের অন্য কোনও রাস্তা ছিল না। সংস্থার বাজার মূল্য বর্তমানে পাঁচ বিলিয়ন মার্কিন ডলার। নির্ভরযোগ্য সূত্রে পাওয়া খবরে রয়টার্স জানিয়েছে, শেষ হওয়া অর্থবর্ষ থেকে শুরু করে আসন্ন অর্থবর্ষে শেয়ারচ্যাট এবং তাদের ভিডিয়ো অ্যাপ পাঁচশো কর্মী ছাটাই করতে চলেছে। সংস্থার ওয়েবসাইট অনুসারে,  ভারত ছাড়াও আমেরিকা ও ইউরোপের কয়েকটি দেশে তাদের দফতর রয়েছে। ফলে, এই ২০ শতাংশ কর্মী শুধু ভারতের না সংস্থার অন্যান্য দেশের তা জানা যায়নি।   

আরও পড়ুন প্রাক্তন কেন্দ্রীয় অর্থ সচিবের বাড়িতে সিবিআই হানা

‘সব আদিবাসীদের জমির অধিকার,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের