সরস্বতী পুজোয় হাতেখড়ি হবে রাজ্যপাল সিভি আনন্দ বোসের, থাকবেন মুখ্যমন্ত্রী

বাংলার রাজ্যপালের হাতে খড়ি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী ২৬ জানুয়ারি সরস্বতী পুজোর দিনে হাতে খড়ি হবে বাংলার রাজ্যপাল সিভি আনন্দ বোসের। রাজভবন সূত্রে এমনটাই জানা গিয়েছে। ওইদিন রাজভবনের ‘ইস্ট লন’-এ বিকেল ৫টায় হবে এই অনুষ্ঠান। বাংলার রাজ্যপালের হাতে খড়ি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।

প্রসঙ্গত বাংলার রাজ্যপাল সিভি আনন্দ বোস বাংলা ভাষা ও সাহিত্যের প্রতি তাঁর ভালবাসা ও অনুরাগের কথা একাধিকবার প্রকাশ করেছেন। তিনি বাংলা ভাষা শেখার ইচ্ছেও ব্যক্ত করেছিলেন। শুধু তাই নয় বাংলা ভাষায় বই লেখার ইচ্ছার কথাও জানিয়েছিলেন রাজ্যপাল গত ২৫ ডিসেম্বর। বাংলার সাংবিধানিক প্রধানের সেই ইচ্ছে প্রকাশের পর এবার তাঁর বাংলা শেখার প্রথম ধাপ হিসাবে হাতে খড়ি অনুষ্ঠানের আয়োজন করা হল। সনাতন ধর্মের প্রচলিত প্রথা অনুযায়ী, প্রথম কোনও শিশুকে অক্ষর জ্ঞানের পরিচয় করাতে দেবী সরস্বতীর সামনে মন্ত্র পড়ে হাতেখড়ি দেওয়ার ব্যবস্থা করা হয়। সেই প্রথা মেনে রাজভবনে সরস্বতী পুজোর দিনে রাজপালকে হাতে খড়ি দেওয়ার ব্যবস্থা করা হল।

উল্লেখ্য এর আগে রাজ্যপাল জানিয়েছিলেন প্রতিদিন তিনি একটি করে বাংলা শব্দ শিখতে চকান। রবীন্দ্রনাথ ঠাকুরের কাবুলিওয়ালা গল্পও পড়েছেন বলে জানিয়েছেন তিনি। বর্তমানে বাংলার রাজ্যপাল সিভি আনন্দের বয়স ৭২ বছর। কেরালার (Kerala) মুখ্যসচিবের (Chief Secretary) দায়িত্ব সামলেছেন একসময়। ভারত সরকারের (Gov of India) সচিব পর্যায়ে কাজ করেছেন। তাঁর ধারণা থেকে সারা দেশে প্রধানমন্ত্রীর দফতর সবার জন্য পাকা বাড়ি প্রকল্প রূপায়ণ করেছেন। একাধিক জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কারে তিনি সম্মানিত হয়েছেন। ইংরেজি, হিন্দি, মালয়ালম ভাষায় লিখেছেন বই। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্বও সামলেছেন তিনি।

শ্রীরামপুরে ‘অত্যাচারিত’ তৃণমূল কাউন্সিরের বিরুদ্ধে পুরসভার গেটে বিক্ষোভ বাসিন্দাদের

মাছের ভেড়িতে লুটে বাধা, বসিরহাটে ১৫ বছরের পড়ুয়াকে এলোপাথাড়ি কোপ

‘আলবিদা সলিম কুমার’, রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য মালায়ালি অভিনেতার

চুক্তি শেষ, মেট্রোপলিটনের ‘তৃণমূল ভবন’ খালি না হওয়ায় পুলিশের দ্বারস্থ বাড়ির মালিক

কবে রাজনীতি ছাড়বেন জানিয়ে দিলেন পদকজয়ী কুস্তিগির বিনেশ ফোগাট

বেহালার রায় বাহাদুর রোডের পরিত্যক্ত জমি থেকে উদ্ধার কলকাতা পুরসভার লক্ষ লক্ষ বালতি

সর্বোচ্চ ভোট পেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হলেন তামিম ইকবাল

দারিদ্র্যতা কাটিয়ে সুপারস্টার, প্রেম, বিতর্কিত বিবাহিত জীবন, তৈরি হচ্ছে পবন সিংহের বায়োপিক

শনিবার পর্যন্ত কত লক্ষ মহিলার অ্যাকাউন্টে গেল ৩ হাজার টাকা? জানালেন শুভেন্দু

যুদ্ধের দামামা, ভারত সীমান্তে আচমকা ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন তারেক সরকারের

বিজেপি বিরোধিতার পথ থেকে সরছে সিপিআইএম, ‘ইন্ডিয়া’ জোট ছাড়ছে বেবির দল

তারাতলায় গাছ ভেঙে পড়ায় যান চলাচল ব্যাহত, উদ্ধার কাজে পুলিশ ও পুরকর্মীরা

কারও ‘ছত্রছায়ায়’ থাকব না, নাম না করে গম্ভীরকে খোঁচা অধিনায়ক শ্রেয়সের

বিজেপি কর্মীদের মারধর ও প্রাণনাশের হুমকি, গ্রেফতার তৃণমূল নেতা