‘হিন্দুস্থানে কোনও মেয়ের জন্ম নেওয়া উচিত নয়….’, বিস্ফোরক ভিনেশ ফোগাত

কুতি ফেডারেশনের সভাটতির বিরুদ্ধে এফআইআর দায়েরের হুমকিও দিয়েছেন জাতীয় কুস্তিগীর।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি:  ভারতীয় কুস্তি ফেডারেশনের সর্বভারতীয় সভাপতি তথা বিজেপি সাংসদ ব্রিজভূষণ শরন সিংয়ের বিরুদ্ধে মহিলা কুস্তিবিদদের যৌন হেনস্তার অভিযোগে গত দুদিন ধরে উত্তাল দেশ। প্রথম যিনি ‘বাহুবলী’ বিজেপি নেতার বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ তুলেছিলেন সেই ভিনেশ ফোগাত বৃহস্পতিবার ক্ষুব্ধ কণ্ঠে বলেছেন, ‘আমরা দেশের হয়ে প্রতিনিধিত্ব করি। আমাদের মতো মেয়েদেরই যদি কোনও সুরক্ষা না থাকে, তাহলে দেশে কোনও মেয়ের জন্ম নেওয়াই উচিত নয়।’

ভারতীয় কুস্তি ফেডারেশনের ‘বর্বর’ সভাপতির বিরুদ্ধে যৌন হেনস্তার মতো মারাত্মক অভিযোগ উঠলেও এখনও পর্যন্ত কোনও কঠোর ব্যবস্থা নেওয়ার সাহস দেখাতে পারেনি মোদি সরকারের ক্রীড়া মন্ত্রক। এদিন দুপুরে যন্তর-মন্তরে ধর্না প্রদর্শনকারী কুস্তিগীরদের সঙ্গে বৈঠকে বসেছিলেন কেন্দ্রীয় ক্রীড়া সচিব সহ ক্রীড়া মন্ত্রকের পদস্থ আধিকারিকরা। বৈঠকে আন্দোলনকারীদের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, ব্রিজভূষণ ইস্তফা না দেওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

ওই বৈঠকের পরে যন্তর-মন্তরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভিনেশ ফোগাত বলেন, ‘ভারতীয় কুস্তি সঙ্ঘের অধ্যক্ষকে শুধু তাঁর কুর্সি থেকেই সরাব না। জেলের লপসি খাওয়াব। অন্তত ছয়জন মহিলা কুস্তিগীরকে যৌন হেনস্তা করেছেন ব্রিজভূষণ।’ ক্ষোভ উগরে দিয়ে জাতীয় কুস্তিবিদ বলেন, ‘আমাদের মতো মহিলা কুস্তিবিদদের সঙ্গেই যদি এমন ঘটনা ঘটে, তাহলে বাকি মেয়েরা কতটা সুরক্ষিত, তা বোঝাই যাচ্ছে। আমার তো মনে হয়, এই দেশে কোনও মেয়ের জন্ম নেওয়া উচিত নয়। ভারতীয় কুস্তি ফেডারেশনের সভাপতির বিরুদ্ধে কঠোর ব্যবস্তা নেওয়া না হলে, পুলিশে অভিযোগ জানানো হবে বলেও হুমকি দিয়েছেন ভিনেশ ফোগত।

কালীপুজোর ভোগের মতো লাবড়ার স্বাদ পেতে চান বাড়িতেই? রইল সহজ রেসিপি

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

অভাবের সংসার, টিনের চালেই ৩৫ বছর ধরে পূজিত হচ্ছেন ৬ দেবী, জানেন কোথায়?

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে

রাস্তার ধারে কুলচা বিক্রি করতেন বাবা, পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে চমকে দিল ছেলে অর্জুন

‘বাজি ফাটালে অসুখ-বিসুখ চলে যায়’, মন্তব্য পাপিয়া অধিকারীর

পুড়ে ছাই হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তৈরি মণ্ডপ, অবশেষে পুজো হচ্ছে পাঁশকুড়ায়

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

মায়ের সঙ্গে মিলে লিভ ইন পার্টনারকে খুন করল প্রেমিকা, চাঞ্চল্য গড়িয়ায়

রাইজিং স্টারস এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন রজত পতিদার, সুযোগ পেলেন কে?

কালীঘাটে পুলিশের উপর হামলার অভিযোগে অভিষেকের বিরুদ্ধে দায়ের FIR, গ্রেফতার ২