Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বনগাঁতে শান্তিপূর্ণ নির্বাচন করতে ৫৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী নামল

Share:

নিজস্ব প্রতিনিধি,বনগাঁ: নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ করতে পুলিশ জেলার সমস্ত আধিকারিক, ও কেন্দ্রীয় বাহিনীর কর্তাদের সাথে বিশেষ বৈঠক করলেন জেলার পুলিশ সুপার(SP) ৷ শনিবার সন্ধ্যায় বনগাঁ নীলদর্পণ প্রেক্ষাগৃহে বিশেষ বৈঠকের আয়োজন করা হয় বনগাঁ পুলিশ জেলার উদ্যোগে। জানা গেছে নির্বাচন উপলক্ষে বাহিনী কিভাবে কাজ করবে তার রূপরেখা ঠিক করা হয় এদিন, এদিন বনগাঁ পুলিশ জেলার পুলিশ সুপার দীনেশ কুমার ছাড়াও উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার, বনগাঁ পুলিশ জেলার অন্তর্গত সমস্ত থানার ওসি(OC) আইসিরা(IC), হাজির ছিলেন নির্বাচনের ডিউটিতে আশা কেন্দ্রীয় বাহিনীর আধিকারিকেরা(Central Force)।

এদিন আলোচনা শেষে পুলিশ সুপার জানান, বনগাঁ পুলিশ জেলাতে নির্বাচনের কাজে কেন্দ্রীয় বাহিনী এসেছে ৪৪ কোম্পানি, আগে থেকে আরো ১০ কোম্পানি ছিল। মোট ৫৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি, নির্বাচনের কাজে থাকবেন আরো ২০০০ পুলিশ কর্মী । ইতিমধ্যেই বিভিন্ন থানা এলাকায় ২২ টি নাকা পয়েন্ট চিহ্নিত করা হয়েছে, নিয়মিত সেখানে চেকিং চলছে, পাশাপাশি আরও১১ টি সারপ্রাইজ নাকা করা হচ্ছে বলেও জানান পুলিশ সুপার(SP)।

এছাড়াও ভোটারদের কোনোরকম অসুবিধায় তারা যাতে পুলিশ কর্তাদের সাথে যোগাযোগ করতে পারেন তার জন্য বিশেষ নম্বরের ব্যবস্থাও করা হয়েছে। পুলিশ সুপার জানিয়েছেন ইতিমধ্যেই অতি স্পর্শকাতর বুথগুলি(Sensetive Booyh) চিহ্নিত করে নির্বাচন কমিশনের কাছে রিপোর্ট পাঠানো হয়েছে। সবকটি বুথে কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ থাকছে। গোটা বনগাঁ এলাকা জুড়ে কড়া নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন করার জন্য।

বরানগরে পাল্টা লড়াই! ৬ হাজারের বেশি ভোটে এগিয়ে সজল, পিছিয়ে সায়ন্তিকা

ভোটের পরেও রাজ্যে কেন্দ্রীয় বাহিনীকে রেখে দেওয়া নিয়ে আর্জি খারিজ সুপ্রিম কোর্টে

ভোটের বিজয় মিছিলে শর্ত বাঁধলেন কমিশন, হিংসা রুখতে কড়া বার্তা CEO-র

গণনাকেন্দ্রে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ঢুকতে বাধা কেন্দ্রীয় বাহিনীর

খড়গপুরের আকাশে উড়ছে গেরুয়া আবির,উৎসবে মাতোয়ারা বিজেপি কর্মীরা

‘‌মন খারাপের কোনও কারণ নেই, ওয়েট–ওয়াচ অ্যান্ড সি’‌, জরুরি বার্তা মমতার

তামিলনাড়ুতে বিপুল ভোটে এগিয়ে TVK, বিজয়ের চেন্নাইয়ের বাড়িতে নিরাপত্তা জোরদার

অসুস্থ মেয়েকে দেখতে গিয়ে বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু মায়ের, চাঞ্চল্য হেমতাবাদে

কেরলে বাম সরকারের বিদায়ঘণ্টা, তামিলভূমে জোর টক্কর স্ট্যালিন-বিজয়ের

ইরানের রাতের ঘুম ওড়াতে ‘Project Freedom’ মিশনের ঘোষণা ট্রাম্পের

‘রাত জাগুন! পাহারা দিন! ভোট গণনা শুরুর আগে গভীর রাতে দলকে নির্দেশ মমতার

বাংলা জয় বিজেপির! বারাণসীতে বিলি হল ঝালমুড়ি

অরুণাচলের হিডেন জেম মেছুকা: কেন বার বার ছুটে যেতে ইচ্ছে করে স্বর্গসুন্দর উপত্যকায়?

গরমে হিট স্ট্রোকের ঝুঁকি কমবে! জেনে নিন কার্ড রাইস বানানোর সহজ রেসিপি