যৌন কেলেঙ্কারিতে যুক্ত দেবগৌড়ার নাতির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

Share:

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু: যৌন কেলেঙ্কারিতে যুক্ত প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়ার নাতি তথা হাসনের বিদায়ী সাংসদ প্রজ্জ্বল রেভান্নার বিরুদ্ধে জারি হল গ্রেফতারি পরোয়ানা। শনিবার বিশেষ তদন্তকারী দলের (সিট) আর্জি মেনে ‘পলাতক’ লোকসভা সাংসদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন বিশেষ সাংসদ-বিধায়ক আদালতের বিচারক। এর পরে ‘যৌন কুকীর্তির’ নায়কের দেশে ফেরা পরে গ্রেফতার নিশ্চিত হল।

লোকসভার দ্বিতীয় দফার ভোটের আগেই কর্নাটকজুড়ে ছড়িয়ে পড়ে হাসনের জেডিএস সাংসদ প্রজ্জ্বল রেভান্নার ‘যৌন কুকীর্তি’র ভিডিয়ো। শোরগোল পড়ে যায় গোটা দেশে। পরিস্থিতি বেগতিক বুঝতে পেরে দাদু এইচডি দেবগৌড়া ও কাকা এইচডি কুমারস্বামীর পরামর্শে ২৬ এপ্রিল ভোট মেটার পরেই দেশ ছেড়ে পালিয়ে যান প্রজ্জ্বল। জার্মানিতে গিয়ে গা ঢাকা দিয়েছেন। হাসনের সাংসদের বিরুদ্ধে যৌন কুকীর্তির তদন্তে সিট গঠন করে কর্নাটকের কংগ্রেস সরকার। সিটের তরফে দেবঘৌড়ার নাতির বিরুদ্ধে লুকআউট নোটিশও জারি করা হয়েছে। এমনকি সিটের অনুরোধ মেনে প্রজ্জ্বলের বিরুদ্ধে ব্লু-কর্নার নোটিশ জারি করেছে সিবিআইও।

ছেলের ‘যৌন কুকীর্তি’র ঘটনায় নাম জড়ায় দেবগৌড়ার বড় পুত্র তথা জেডিএস বিধায়ক এইচডি রেভান্নারও। তাকে গ্রেফতার করে সিট। যদিও গত সোমবার পাঁচ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে ছাড়া পেয়েছেন তিনি। ভাইপোর কুকীর্তি আড়াল করতে কোমর কষে ঝাঁপিয়েছেন কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামী। প্রথমে জনরোষ থেকে বাঁচতে প্রজ্জ্বল রেভান্নাকে দল থেকে সাসপেন্ড করলেও পরে ওই যৌন কুকীর্তির পেন ড্রাইভ ছড়িয়ে পড়ার জন্য রাজ্যের উপমুখ্যমন্ত্রী ডি কে শিবকুমারের দিকেই অভিযোগের আঙুল তুলেছেন তিনি।  

সকালে ঘুম থেকে উঠলেই বমি বমি ভাব? এড়িয়ে না গিয়ে জানুন আসল কারণ

মৃত্যু তিথি জানা নেই? পিতৃপক্ষের এই বিশেষ দিনে করতে পারেন শ্রাদ্ধ, জেনে নিন নিয়ম

ভালবাসা দিয়ে সঙ্গীর মান-অভিমান দূর করুন, সন্তানের থেকে সুসংবাদ পাওয়ার প্রবল সম্ভাবনা

আটকে থাকা টাকা উদ্ধার হবে, সেপ্টেম্বরের শেষে মালামাল হবেন ৪ রাশির জাতকরা

ফ্রিজের উপর কর্পূর রাখেন? জানেন সংসারের কত বড় ক্ষতি করছেন!

জ্যাম-চুইংগাম প্রেমী! জানন কি প্রিয় খাবারেই বাড়ছে হার্ট অ্যাটাক-স্ট্রোকের ঝুঁকি?

সাবধান! প্রতিদিন ১০০ গ্রামের বেশি এই খাবারগুলি খেলেই বাড়বে হৃদরোগের ঝুঁকি

বলিউডে নক্ষত্র পতন, ক্যানসারের কাছে হার মানলেন সলমান-অক্ষয়ের সহ অভিনেতা

‘পুলিশ কি করবে?’, বিহারের বাঁকার বিখ্যাত পর্যটন কেন্দ্রেই তরুণীর শ্লীলতাহানি

জ্ঞানেশ কুমারকে ‘দেশদ্রোহী’ আখ্যা দিয়ে ইস্তফা চাইলেন রাহুল গান্ধি

সোনারপুর ও বারুইপুর স্টেশনের মাঝে ট্রাফিক ব্লক, শনি-রবি বাতিল একগুচ্ছ ট্রেন

জানেন কি, ‘হনুমান অংশ’-এর নিম করোলি বাবার ভূমিকায় অভিনয় করেছেন প্রাক্তন সেনা কর্তা

‘মামলা তুলতে পুলিশ মাথায় বন্দুক ঠেকিয়ে ছিল,’ হাইকোর্টে বিস্ফোরক দাবি রত্না দেবনাথের

প্রিয় গরুর মাংস ছেড়েছেন মেসি, আর্জেন্টাইন মহাতারকার ডায়েট চার্ট জানেন?