চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

দীর্ঘ ১৩ মাস পর মুর্শিদাবাদে নিজের বাড়িতে ফিরলেন বিধায়ক জীবনকৃষ্ণ সাহা

নিজস্ব প্রতিনিধি,বড়ঞা ও পানাগড় : দীর্ঘ ১৩ মাস পরে নিজের বাড়িতে ফিরলেন মুর্শিদাবাদ জেলার বড়ঞার বিধায়ক জীবন কৃষ্ণ সাহা। চাকরি নিয়োগ দুর্নীতি কাণ্ডে সিবিআই হেফাজতে ছিলেন বড়ঞার বিধায়ক(MLA) জীবনকৃষ্ণ সাহা। ২০২৩ সালে ১৭ই এপ্রিল তিনি সিবিআই হেফাজতে যান। তারপরে দীর্ঘ ১৩ মাস জেলবন্দী থাকার পরে সুপ্রিম কোর্টের নির্দেশে জামিন পেয়েছেন। অবশেষে তিনি শনিবার রাতে পৌছালেন আন্দি গ্রামে। নিজের বাড়িতে এসে পৌঁছালেন বড়ঞার বিধায়ক জীবনকৃষ্ণ সাহা।

জীবনকৃষ্ণ সাহা(Jiban Krishna Saha) বাড়িতে পৌঁছানোর আগে আন্দিতে কালি তলাতে প্রণাম করেন সস্ত্রীক জীবন কৃষ্ণ সাহা। তারপরে তিনি বাড়িতে উপস্থিত হন। তাকে ফুল এবং চন্দন দিয়ে প্রদীপ দেখিয়ে বরণ করে নেওয়া হয় এবং পরবর্তীতে তাকে মালা পরিয়ে অব্যর্থনা জানানো হয়। দলীয় কর্মী ও সমর্থকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতন। যদিও জীবন কৃষ্ণ সাহার কথায় আইনের উপর পূর্ণ আস্থা আছে। আগামী দিনে আবারও রাজনীতিতে সক্রিয়ভাবে প্রবেশ করবেন বলেও জানিয়েছেন জীবনবাবু। কর্মীরা সকলে এদিন উচ্ছ্বাসে ফেটে পড়েন। দলের সকল কর্মীকে অভিনন্দন জানান জীবনকৃষ্ণ সাহা।

অন্যদিকে,মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বার হয়ে গেলেও এখনো পর্যন্ত পানাগড় বাজার হিন্দি হাই স্কুলে ক্লাস ইলেভেনে ভর্তির প্রক্রিয়া শুরু হয় নি। যার কারনে হিন্দি ভাষার মাধ্যমে পড়াশোনা করা ছাত্র-ছাত্রীরা সমস্যায় পড়েছে। শনিবার দুপুর দুটো নাগাদ ক্লাস ইলেভেনের ভর্তির প্রক্রিয়া দ্রুত শুরু করার জন্য পানাগড় বাজার হিন্দি হাই স্কুলে ডেপুটেশন জমা দেন কংগ্রেস কর্মীরা।কংগ্রেসের অভিযোগ মাধ্যমিকের রেজাল্ট বেরিয়ে গেলেও পানাগড়(Panagar) বাজার হিন্দি হাই স্কুলের যে সমস্ত ছাত্র-ছাত্রী রয়েছে তারা এবং তাদের অভিভাবকেরা অভিযোগ জানিয়েছেন যে এখনো পর্যন্ত বিদ্যালয়ে ক্লাস ইলেভেন এ ভর্তির প্রক্রিয়া শুরু হয়নি। এলাকায় একটি মাত্র হিন্দি মাধ্যম স্কুল রয়েছে যার কারণে অন্যান্য জায়গায় গিয়ে তাদের হিন্দি ভাষার মাধ্যমে পড়াশোনা করতে যথেষ্টই অসুবিধার মধ্যে পড়তে হবে।

সেই অভিযোগ পাওয়ার পরই কংগ্রেসের পক্ষ থেকে বিদ্যালয়ে কাঁকসা ব্লক কংগ্রেসের পক্ষ থেকে ডেপুটেশন জমা দেওয়া হয়। যদিও বিদ্যালয়ের শিক্ষকরা জানিয়েছেন এই বিষয়ে বিদ্যালয়ে আগামী ২০ তারিখে একটি বৈঠক করা হবে। সেই বৈঠকে যে সিদ্ধান্ত হবে সিদ্ধান্ত অনুযায়ী আগামী দিনে বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের ভর্তির প্রক্রিয়া শুরু হবে কিনা তা জানানো হবে। তবে এই মুহূর্তে বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকার সংখ্যা অনেকটাই কম যার কারণে এ বছর ভর্তির প্রক্রিয়া শুরু করা সম্ভব হয়ে উঠছে না বলেই জানিয়েছেন শিক্ষকরা।

Published by:

Share Link:

More Releted News:

প্রথম দফার বিধানসভা নির্বাচনে ৩০৯ জন প্রার্থী কোটিপতি, সেরা ধনী কে?‌

কোচবিহারের মদনমোহন মন্দিরে মুখ্যমন্ত্রী, নিজের হাতে থালা সাজিয়ে দিলেন পুজো

প্রথম দফায় শুভেন্দু অধিকারীর নন্দীগ্রাম-সহ ৬৬ আসনে ‘রেড অ্যালার্ট’ জারি

‘পদ্ম পাঁকে ফোটে, বাংলার মাটিতে ফুটবে না’, পুরুলিয়া থেকে বিজেপিকে হুঙ্কার সায়নীর

‘দাগ আচ্ছে হ্যায়’, দাগিদের প্রার্থী করায় তৃণমূলকে টেক্কা বিজেপির

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ