ইরাকে স্টেডিয়ামে পদপিষ্টের ঘটনায় হত এক, আহত বহু

আহত কমপক্ষে ৬০

Share:

আন্তর্জাতিক ডেস্ক: পদপিষ্টের ঘটনা এবার ইরাকের একটি স্টেডিয়ামে। পায়ের তলায় চাপা পড়ে প্রাণ হারিয়েছেন একজন। আহত বহু। কোনও কোনও সংবাদমাধ্য়মে আহতের সংখ্যা বলা হয়েছে ৬০। কোথাও ৭০। আহতদের মধ্যে কতজনের আঘাত গুরুতর, তা এই খবর লেখা পর্যন্ত জানা যায়নি। আহতদের স্টেডিয়াম সংলগ্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে অনুমান প্রশাসনের। 

ইরাক প্রশাসনের তরফ থেকে দুর্ঘটনার খবর দিতে গিয়ে জানিয়েছে,  এদিন খেলা ছিল ইরাক বনাম ওমানের। গলফ ম্যাচের ফাইনাল। খেলা শুরু হওয়ার কথা ছিল ভারতীয় সময় সন্ধ্যা সাতটায়।জানা গিয়েছে, খেলার দেখার জন্য অনেকেই টিকিট না কেটে হাজির হন। ম্যাচ শুরুর কিছুক্ষণ আগে স্টেডিয়ামের বাইরে থাকা সমর্থকেরা জোর করে মাঠে ঢোকার চেষ্টা করেন। আর তাতেই ঘটে বিপত্তি। পরিস্থিতি সামাল দিতে নামান হয় সেনা। পাশাপাশি নামে পুলিশ। দর্শকদের হঠাতে গেলে উল্টো ফল হয়। সঙ্গে সঙ্গে ওই স্টেডিয়ামে খেলা বন্ধ করে দিতে হয়।

জানা গিয়েছে, এবারের গলফ টুর্নামেন্ট ছিল ২৫ তম। ইরাক ছাড়াও ম্যাচে অংশ নেয়, বাহারিন, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহী এবং ইয়েমেন। ইরাকে প্রথম শুরু হয় এই কটি দেশকে নিয়ে গলফ টুর্নামেন্ট।  টুর্নামেন্টের ২৫ বছর হওয়ায় ইরাকের  বার্সা শহরে ম্যাচের আয়োজন করা হয়েছিল। দুর্ঘটনার খবর পেয়ে স্টেডিয়ামে পৌঁছে যায় বিপর্যয় মোকাবিলা দফতর এবং অ্যাম্বুল্যান্স। 

আরও পড়ুন গুন্টুরে চন্দ্রবাবু নাইডুর জনসভায় পদপিষ্ট হয়ে হত তিন

কুকুর কামড়ালে প্রথম ১৫ মিনিট কী করবেন? বিপদ এড়াতে দ্রুত মেনে চলুন এই নিয়মগুলি

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

স্মৃতির অন্তরালে হারিয়ে যাওয়া ‘বারাকপুর পার্কের’ ইতিহাস

স্কুলে কমছে ছুটির সংখ্যা! চিন্তাভাবনা শুরু মধ্যশিক্ষা পর্ষদের

কাঁচা পেঁপে দিয়ে বানিয়ে ফেলুন মিষ্টি ক্যান্ডি, রইল সহজ ঘরোয়া রেসিপি

রবিতে গঙ্গার ঘাট পরিদর্শনে মুখ্যমন্ত্রী, যোগ দেবেন ছটপুজোতেও

মধুর প্রতিশোধ, ছোটদের এশিয়া কাপে ১ উইকেটে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত

শুধুই জগদ্ধাত্রী পুজোতে নয়, সারা বছর বুড়িমার চরণ ছুঁয়ে প্রণাম করতে পারবেন ভক্তরা

কালীপুজোর বিসর্জনে গিয়ে বিপত্তি! জেনারেটরে মাথার চুল জড়িয়ে মৃত্যু স্কুল ছাত্রীর

শনিতে একলাফে ২,৫০০ টাকা বেশি বাড়ল সোনার দাম, রুপোর দর কত? জানুন…

‘আমার বাড়ির উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন অভিষেক

ছটপুজোয় বন্ধ রাখতে হবে মাংসের দোকান, পুরসভার সিদ্ধান্তে শোরগোল রামপুরহাটে

‘মমতা তৃণমূলে ফেরার খবর মিথ্যে,’ ২৪ ঘন্টার মধ্যে পাল্টি খেলেন প্রসূন