‘ভেতরে অন্তর্বাস ছাড়াই নাচছো, উরফি হয়ে যাচ্ছো তো’, ইয়োহানির রিল ভিডিও ঘিরে উত্তাল নেটপাড়া

কারণ গায়িকার পোশাকের ফাঁক দিয়ে স্পষ্ট বোঝা যাচ্ছিল, তিনি ভেতরে কোনও অন্তর্বাস পরেননি। তাঁর বুকের নিপলস গুলি ভালভাবেই বোঝা যাচ্ছিল। এ

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘মানিকে মাগে হিতে’-গানটি আজ গোটা পৃথিবীর কাছে পরিচিত। যে গানটির মাধ্যমে ঝড়ের বেগে ভাইরাল হয়েছিলেন শ্রীলঙ্কার গায়িকা ইয়োহানি দ্য সিলভা। ২০২০ সালের ঠিক শেষের দিকেই ভাইরাল হয় সিংহলী ভাষার এই গানটি। ভাষা না বুঝলেও যে, সুরই মানুষকে কাত করে দিতে পারে, তা প্রমাণিত হয়েছিল ইয়োহানির এই গানে। এই গানের সঙ্গে একাধিক বাংলা, হিন্দি, মারাঠি, ভোজপুরি গান সংযুক্ত করে গানটিকে আরও প্রসন্ন করে দিয়েছিলেন একাধিক সোশ্যাল ইউজাররা। যাই হোক, ইয়োহানির গানটি বেশি জনপ্রিয়তা পেয়েছিল ভারতে। এখনও গানটি রাজত্ব করছে সোশ্যাল মিডিয়ায়। এই গানের দরুণ এখন বলিউডের টপ সিঙ্গার ইয়োহানি।

গত বছরেই ‘Thank God’ ছবিতে গানের মাধ্যমে বলিউডে ডেবিউ করেছেন তিনি। যেখানে ‘মানিকে মাগে হিতে’ গানটি হিন্দি সংস্করণ ইয়োহানির কন্ঠের মাধ্যমেই প্রকাশিত হয়েছে। জুবিন ন্যটিয়ালের সঙ্গে জুটি বেঁধে ‘মানিকে মাগে হিতে’র হিন্দি সংস্করণও দারুণ জনপ্রিয় হয়েছিল। যেখানে অভিনয় করেছিলেন, নোরা ফাতেহি এবং সিদ্ধার্থ মালহোত্রা। যাই হোক, ইয়োহানি এখন সকলের কাছেই পরিচিত। সোশ্যাল মিডিয়াতেও তাঁর ভালো যাতায়াত। নিজের নতুন কোনও গান, বা কোনও রিল ভিডিও প্রতি মুহূর্তে শেয়ার করে চলেছেন গায়িকা। তবে এদিন একটি রিল ভিডিও-র জেরে ব্যপক হারে ট্রোলড হলেন ইয়োহানি।

সম্প্রতি একটি জনপ্রিয় ইংরেজি গানের তালে নাচতে দেখা গেল তাঁকে, তাঁর সঙ্গে আরও একজন ছিলেন, তিনি তাঁর পায়ের ব্যবহার না করে শুধুমাত্র হাত এবং বডির সাহায্যের নানারকম ভঙ্গিতে নাচলেন, তাঁর পরনে ছিল সবুজ বর্নের একটি টপ। এতেই জেরার পর জেরা। কারণ গায়িকার পোশাকের ফাঁক দিয়ে স্পষ্ট বোঝা যাচ্ছিল, তিনি ভেতরে কোনও অন্তর্বাস পরেননি। তাঁর বুকের নিপলস গুলি ভালভাবেই বোঝা যাচ্ছিল। এরপরেই কমেন্টের বন্যা। কেউ কেউ বললেন, ‘আপনারা কিছু দেখতে পেলেন’, আরও একজন বললেন, ‘আমি কিন্তু ওঁর নাচ নয় অন্য কিছু দেখে যাচ্ছি’! আবার কেউ কেউ উরফি জাভেদ এর সঙ্গে তুলনা টেনে বললেন, ‘দিনের পর দিন উরফি জাভেদের মতো হয়ে যাচ্ছেন দেখি।’ ইয়োহানির পরবর্তী বলিউড গান ‘তু সামনে আয়ে’, খুব শীঘ্রই রিলিজ হবে।

কম দামে পাবেন দুর্দান্ত ক্যামেরা! বাজারে আসছে Xiaomi 18T

১২ নভেম্বর থেকে গুরু-মঙ্গলের বিশেষ যুতি! কপাল খুলবে ৩ রাশির

আজকের রাশিফল: নতুন মানুষের সঙ্গে পরিচয় হতে পারে, আর্থিক বিষয়ে সতর্ক থাকুন

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!