মানুষ এবং হাতির বন্ধন! অস্কারে মনোনয়ন পেল গুণীত মঙ্গার ‘The Elephant Whispers’

গুণীত মঙ্গা ২০১৯ সালে তাঁর ফিল্ম "পিরিয়ড এন্ড অফ সেন্টেন্স" এর জন্যে অস্কার জিতেছিলেন। এই ছবিতে তিনি নির্বাহী প্রযোজক হিসাবে কাজ করেছিলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: এসএস রাজামৌলির ‘RRR’ এবং গুজরাতি ছবি ‘ছেলো শো’-এর পর অস্কারে নমিনেশন পেল আরও একটি ভারতীয় ছবি, নির্মাতা গুনীত মঙ্গার ‘The Elephant Whispers’। অস্কারের সংক্ষিপ্ত তালিকায় ভারতের চারটি চলচ্চিত্রের সঙ্গে ছোট ডকুমেন্টারি ছবি হিসেবে যোগ হয়েছে “দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স”। এবারে হয়তো দেশের সিনেমা বিশ্বব্যাপী আলোকিত হওয়ার সময় এসেছে৷ হৃদয়স্পর্শী ডকুমেন্টারি, ছবিটি দক্ষিণ ভারতের একটি উপজাতি দম্পতি বোম্যান এবং বেলিকে ঘিরে আবর্তিত হয়েছে, যাঁরা রঘু নামে একটি অনাথ শিশু হাতির যত্ন নেওয়ার জন্য নিজেদের জীবন উৎসর্গ করে দিয়েছেন। নেটফ্লিক্স ফিল্ম সেরা ডকুমেন্টারির জন্য অস্কারে নমিনেশন পেয়েছে এই চলচ্চিত্র। তবে “দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স” ছাড়াও শৌনক সেনের “অল দ্যাট ব্রেদস”ও অস্কারে সেরা ডকুমেন্টারির তালিকায় রয়েছে।

প্যান নলিনের “দ্য লাস্ট শো” আন্তর্জাতিক চলচ্চিত্র বিভাগে মনোনয়ন পেয়েছে, অন্যদিকে ‘RRR’-এর ব্লকবাস্টার গান “নাটু নাট” সেরা গানের বিভাগে মনোনয়ন পাওয়ার জন্যে অপেক্ষা করছে৷ গুণীত মঙ্গার কথায়, “’অল দ্যাট ব্রেদস’, প্যান নলিনের ‘দ্য লাস্ট শো’, ‘আরআরআর’-এর ‘নাটু নাটু’ এবং ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’-আমাদের ভারতকে গর্বিত করেছে।” এখন শুধু সবার চোখ রয়েছে, ২৪ জানুয়ারি অস্কারের মনোনয়নের দিকে। ১২ মার্চ লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত হবে অস্কার। গুণীত মঙ্গা ২০১৯ সালে তাঁর ফিল্ম “পিরিয়ড এন্ড অফ সেন্টেন্স” এর জন্যে অস্কার জিতেছিলেন। এই ছবিতে তিনি নির্বাহী প্রযোজক হিসাবে কাজ করেছিলেন। অস্কার জেতার পর তিনি বলেছিলেন, সবটাই বছরের পর বছর পরিশ্রমের ফল।”

“The Elephant Whisperers” দুটি পরিত্যক্ত হাতি (রঘু এবং আম্মু) এবং তাঁদের তত্ত্বাবধায়কদের (বোমান এবং বেলি) সঙ্গে একটি অটুট বন্ধন চিত্রিত করা হয়েছে এই ছবিতে। যাঁরা কিনা কাট্টুনায়কান উপজাতির অন্তর্গত। পরিচালকের কথায়, বোম্যান এবং বেলির দ্বারা বর্ণিত ৪১ মিনিটের এই নেটফ্লিক্স ফিল্মটির মাধ্যমে, মানবজাতি এবং প্রাণীদের মধ্যে সুসম্পর্ক দেখানোর চেষ্টা করেছেন তাঁরা। হাতিকে নিয়ে ছবি বানানোর প্রসঙ্গে পরিচালক বলেন, “আমি দেখেছি যে প্রাণীরা অনেক উপায়ে মানুষের মতোই। এভাবেই সবকিছু শুরু হয়েছিল।”

চালের গুঁড়ো ছাড়াই বানিয়ে ফেলুন দারুণ স্বাদের চিঁড়ের দুধপুলি

রেললাইন পার করতে গিয়ে ট্রেনের ধাক্কায় টুকরো টুকরো মা-মেয়ে

‘পুষ্পা’ জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

এক ধাক্কায় অনেকটা কমল সোনার দাম, আজ কলকাতার দর কত?

বাঙালি হেঁশেলের চিরন্তন স্বাদ, বানিয়ে নিন সুস্বাদু সিম পোস্ত

অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়ের স্বামী জয়ন্ত মুখোপাধ্যায় প্রয়াত, শোকের ছায়া বিনোদনজগতে

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বাঙালির লজ্জা, আরামবাগে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুলের ছবিতে কালি লেপে দেওয়ার অভিযোগ

সাত সকালেই নিউটাউনে নিরাপত্তারক্ষীর মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

নিলামে ৪৬ কোটিতে বিক্রি হল রুশ রাজপরিবারের ঐতিহাসিক নীলকান্তমণির ব্রেসলেট