মালদায় বিয়ের অছিলায় কনেকে পাচারের চেষ্টা, ধৃত ২

Share:

নিজস্ব প্রতিনিধি, মালদা: বিয়ের নাম করে প্রতারণার চেষ্টা। পাচার করে দেওয়া হতো অভিযোগ মেয়ের বাড়ির। শ্রীঘরে ভুয়ো পাত্র। হরিশ্চন্দ্রপুর থানা(Harishchandrapur P.S.) এলাকার তালসুর গ্রামের বাসিন্দা শোভা পাশওয়ান এবং সন্তোষ পাশয়ানের বিবাহ যোগ্য মেয়ের বিয়ের জন্য প্রস্তাব দেন স্থানীয় পরিমল মহালদার। তিনি বলেছিলেন, তার আত্মীয়ের কাছে উপযুক্ত পাত্রর খোঁজ আছে। সেই অনুযায়ী বিহারের পাটনা থেকে বিয়ের কথাবার্তার জন্য হরিশ্চন্দ্রপুরে আসেন পাত্র উদল কুমার যাদব এবং বৌদির পরিচয় দেওয়া কাঞ্চন দেবী।

পরবর্তীতে মেয়ের বাড়ির লোক পাত্রর বাড়িতে দেখা শুনা করতে বিহারের পাটনাতে গেলে স্থানীয় সূত্রে জানতে পারে উদল কুমার যাদব ইতিমধ্যে বিবাহিত। বৌদির পরিচয় দেওয়া কাঞ্চন দেবী তার স্ত্রী। মেয়ের বাড়ির লোক বুঝতে পারে বড়সড়ো প্রতারণার(Fraud) পরিকল্পনা রয়েছে।

তারা সেখানে কিছু প্রকাশ না করে হরিশ্চন্দ্রপুরে উদল কুমার যাদবকে ডাকে বিয়ের জন্য। ভুয়ো পাত্র এবং বৌদির পরিচয় দাওয়া তার স্ত্রী হরিশ্চন্দ্রপুরে এলেই শুক্রবার হরিশ্চন্দ্রপুর থানায়(Harishchandrapur P.S.) অভিযোগ জানায় মেয়ের মা। পুলিশের তৎপরতায় আপাতত শ্রীঘরে ভুয়ো পাত্র এবং তার স্ত্রী। তদন্তের জন্য ধৃতদের পুলিশি হেফাজতের আবেদন জানায় চাঁচল মহুকুমা আদালতে পেশ করা হয়। এই চক্রে আর কেউ যুক্ত আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।

গোপালগঞ্জে আচমকাই বিকাশ অ্য়াপের পরিষেবা বন্ধের অভিযোগ, দুর্ভোগে সাধারণ মানুষ

মাত্র ৩২ বছরে ক্রিকেট থেকে অবসর নিলেন ভারতকে বিশ্বকাপ জেতানো প্রাক্তন অধিনায়ক

ঘনঘন ইউরিন ইনফেকশনে নাজেহাল? জেনে নিন এই রোগের কারণ

এক বাসে সরাসরি সুন্দরবন থেকে বারাসত, জানুন সময়সূচি ও ভাড়া

নিউটাউনে ‘খুন’ হওয়া আওয়ামী লিগ সাংসদের মেয়ে আটক

রাসের মেলায় নাগরদোলা ছুঁতেই মৃত্যু হল নাবালকের, চাঞ্চল্য হাওড়ায়

শতাব্দীপ্রাচীন জমিদার বাড়ির একাংশ ভেঙে মর্মান্তিক মৃত্যু মহিলার, চাঞ্চল্য জনাইয়ে

জন্মনিয়ন্ত্রণে কমছে গর্ভনিরোধক ওষুধের ব্যবহার!নেপথ্যে কোন কারণ?

‘এত টাকা আছে, ফুরোবে না, চাইতে চাইতে ক্লান্ত হবেন,’ শুভেন্দুকে বললেন নীতিন গড়কড়ি

প্যাকেটজাত খাবারে চর্বির ও চিনির মাত্রা কতটা? ছবি দিয়ে উল্লেখ করতে নির্দেশ সুপ্রিম কোর্টের

NRS হাসপাতালে ভয়াবহ ঘটনা, X-Ray  চলাকালীন ছাদ থেকে ভেঙে পড়ল চাঙড় 

‘৫ বছরে আমেরিকার মতো রাস্তা হবে বাংলায়,’ কোলাঘাট থেকে আশ্বাস নীতিন গড়কড়ির

বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে ‘জলসা’, ফের হুমকি অমিতাভ বচ্চনকে!

পালাবদলের পর স্কুলের পাঠ্যবইয়ে বদল, আসছে নতুন ১৭টি বই