নিউটাউনে ‘খুন’ হওয়া আওয়ামী লিগের সাংসদের মেয়ে আটক

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: অশান্ত বাংলাদেশ। হাসিনার প্রত্যাবর্তনের আগে জ্বলছে পদ্মাপাড়। দেশে অশান্তি পাকানোর অভিযোগে আটক কিংবা গ্রেফতার করা হচ্ছে হাসিনার দল আওয়ামী লিগের নেতা থেকে কর্মীদের। এবার পুলিশের হাতে আটক হলেন পশ্চিমবঙ্গের নিউটাউনে ‘খুন’ হওয়া আওয়ামী লিগের সাংসদের কন্যা। ২০২৪ সালে নিউটাউনে একটি আবাসন থেকে উদ্ধার হয়েছিল আওয়ামী লিগের সাংসদ আনওয়ারুল আজীমের টুকরো টুকরো দেহ। সেই সময়ে বাংলাদেশে ছিল শেখ হাসিনার সরকার। তাদের দাবি ছিল, কলকাতায় পরিকল্পনামাফিকভাবে খুন করা হয়েছে আনওয়ারুলকে। এবার সেই নিহত সাংসদের কন্যা মুমতারিন ফেরদৌস ওরফে ডরিনকে আটক করল ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ।

আরও পডুন: লক্ষ্মীবারেই বাগদান ও আইনি বিয়ে, অভিনেত্রী মিমির বিশেষ দিনে পাশে থাকছেন কারা?

গতকাল, বুধবার রাতে ডিএমপির (ঢাকা মহানগর পুলিশ) ডিবির (গোয়েন্দা বিভাগ) ওয়ারি বিভাগের একটি দল ঢাকার লালমাটিয়া এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে মুমতারিনকে আটক করে। আজ, বৃহস্পতিবার ডিএমপির ওয়ারি বিভাগের উপকমিশনার (ডিসি) মোল্লা মোহাম্মদ শাহিন এই খবরটি সংবাদমাধ্যমে জানিয়েছেন। তিনি বলেন, দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগে মুমতারিনকে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। আনোয়ারুল আজীম বাংলাদেশের কালীগঞ্জ উপজেলার আওয়ামী লিগের (কার্যক্রম নিষিদ্ধ) সভাপতি ছিলেন। ঝিনাইদহ-৪ আসন থেকে সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছিলেন। তাঁকে ‘খুন’ করা হয়েছিল নিউটাউনের এক অভিজাত আবাসনে।

আরও পডুন: মাঝ আকাশে বিমানের এমারজেন্সি দরজা খুলে ঝাঁপ দেওয়ার চেষ্টা যাত্রীর, তারপর…

বাংলাদেশে অশান্তির মাঝে আওয়ামী লিগের একাধিক নেতা, প্রাক্তন মন্ত্রী এবং হাসিনার দলের ‘ঘনিষ্ঠ’ বলে পরিচিত বিশিষ্টজনদের আটক কিংবা গ্রেফতার করছে পুলিশ। তালিকায় রয়েছেন প্রাক্তন মন্ত্রী নজরুল ইসলাম হিরু, নুরুল ইসলাম নাহিদ, আওয়ামী লিগের প্রাক্তন সাংসদ সদস্য আতাউল হক দোলন-সহ অনেকে।

রাসের মেলায় নাগরদোলা ছুঁতেই মৃত্যু হল নাবালকের, চাঞ্চল্য হাওড়ায়

শতাব্দীপ্রাচীন জমিদার বাড়ির একাংশ ভেঙে মর্মান্তিক মৃত্যু মহিলার, চাঞ্চল্য জনাইয়ে

জন্মনিয়ন্ত্রণে কমছে গর্ভনিরোধক ওষুধের ব্যবহার!নেপথ্যে কোন কারণ?

‘৫ বছরে আমেরিকার মতো রাস্তা হবে বাংলায়,’ কোলাঘাট থেকে আশ্বাস নীতিন গড়কড়ির

মাঝ আকাশে বিমানের এমারজেন্সি দরজা খুলে ঝাঁপ দেওয়ার চেষ্টা যাত্রীর, তারপর…

বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে ‘জলসা’, ফের হুমকি অমিতাভ বচ্চনকে!

‘এত টাকা আছে, ফুরোবে না, চাইতে চাইতে ক্লান্ত হবেন,’ শুভেন্দুকে বললেন নীতিন গড়কড়ি

কলাপাতার সুবাসে সাবেকি রান্না ,বানিয়ে ফেলুন নারকেলের ভাপাপিঠে

প্যাকেটজাত খাবারে চর্বির ও চিনির মাত্রা কতটা? ছবি দিয়ে উল্লেখ করতে নির্দেশ সুপ্রিম কোর্টের

NRS হাসপাতালে ভয়াবহ ঘটনা, X-Ray  চলাকালীন ছাদ থেকে ভেঙে পড়ল চাঙড় 

নভেম্বরের শেষেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত! আগামী দু’দিনে কলকাতা-সহ গোটা বাংলায় আরও নামবে পারদ

নিউটাউনে ‘খুন’ হওয়া আওয়ামী লিগের সাংসদের মেয়ে আটক

পালাবদলের পর স্কুলের পাঠ্যবইয়ে বদল, আসছে নতুন ১৭টি বই

আচমকা গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শরদ পাওয়ার