পালাবদলের পর স্কুলের পাঠ্যবইয়ে বদল, আসছে নতুন ১৭টি বই

Share:

নিজস্ব প্রতিনিধি: ইংরেজি নতুন বছরেই পড়ুয়াদের জন্য চমক। নতুন বই তুলে দিচ্ছে স্কুল শিক্ষা দফতর। আগামী ২ জানুয়ারি থেকেই রাজ্যের স্কুল পড়ুয়াদের হাতে নতুন পাঠ্যবই তুলে দেওয়া হবে। নতুন শিক্ষাবর্ষের শুরুতেই প্রাক-প্রাথমিক থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত মোট ১৭টি পাঠ্যবইয়ের নাম পরিবর্তন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই নাম পরিবর্তন করে নতুন বই তুলে দেওয়া হবে। স্কুল শিক্ষা দফতর সূত্রে খবর, প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত বইগুলির নাম বদলে ফেলা হয়েছে।

স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন জানিয়েছেন, পাঠ্যবই ও সিলেবাসের পরিবর্তনের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, পুরনো বইগুলির পরিবর্তে নতুন বই পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করা হচ্ছে। পড়ুয়াদের বয়স, শিক্ষার স্তর এবং তাঁদের প্রয়োজনের কথা মাথায় রেখে নতুন পাঠ্যবই তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। প্রকাশিত তালিকা অনুযায়ী, প্রাক-প্রাথমিক স্তরে ‘কাটুম কুটুম’-এর পরিবর্তে ‘রেখাচিত্র’ এবং ‘মজারু’-র পরিবর্তে আসছে ‘রং ও রেখা’। প্রথম শ্রেণিতে ‘আমার বই’-এর পরিবর্তে ‘নবপল্লব’ আসছে। দ্বিতীয় শ্রেণিতে ‘আমার বই’-এর পরিবর্তে আসছে ‘নবদিগন্ত’। তৃতীয় শ্রেণিতে ‘পাতাবাহার-৩’-এর পরিবর্তে ‘নবাঙ্কুর’, চতুর্থ শ্রেণিতে ‘পাতাবাহার-৪’-এর পরিবর্তে ‘উন্মেষ’ এবং পঞ্চম শ্রেণিতে ‘পাতাবাহার’-৫-এর পরিবর্তে আসছে ‘নবদিশারি’।

আরও পডুন: আচমকা গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শরদ পাওয়ার

ষষ্ঠ শ্রেণিতে অতীত ও ঐতিহ্য-৬ বইয়ের পরিবর্তে প্রাচীন ইতিহাস-৬ ও ভুগোলে আমাদের পৃথিবী-৬-এর বদলে ভূ-পরিচয়-৬ আনা হচ্ছে। সপ্তম শ্রেণির ক্ষেত্রে, অতীত ও ঐতিহ্য-৭ এর বদলে মধ্য ইতিহাস-৭ ও আমাদের পৃথিবী-৭-এর বদলে ভুগোলের ভূ-পরিচয়-৭ আনা হচ্ছে। অষ্টম শ্রেণিতে অতীত ও ঐতিহ্য-৮ ইতিহাস বইয়ের বদলে আধুনিক ইতিহাস-৮ ও ভুগোলে আমাদের পৃথিবী-৮-এর বদলে ভূ-পরিচয়-৮ বই আনছে স্কুল শিক্ষা দফতর।

চারশো বছরের পরম্পরায় আজও ভাস্বর শান্তিপুরের রাস, জানুন রাসের পৌরাণিক কাহিনি

লক্ষ্মীবারেই বাগদান ও আইনি বিয়ে, অভিনেত্রী মিমির বিশেষ দিনে পাশে থাকছেন কারা?

আচমকা গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শরদ পাওয়ার

পাকিস্তানের কোনও সিনেমা বা ওয়েবসিরিজ ভারতে চলবে না, নেটফ্লিক্সকে জানাল কেন্দ্র

শীতের দুপুরে গরম ভাতের সঙ্গে খান বড়ি দিয়ে বাঁধাকপির ঘণ্ট! রইল রেসিপি

‘সন্ত্রাসবাদ মানবতার শত্রু’, ২৬/১১-তে শহিদদের কুর্নিশ অমিত শাহের

প্যাকেটজাত খাবারে চর্বির ও চিনির মাত্রা কতটা? ছবি দিয়ে উল্লেখ করতে নির্দেশ সুপ্রিম কোর্টের

পাসপোর্টে একাধিক অসঙ্গতির অভিযোগ, সৌরভ দাসের বিরুদ্ধে লুকআউট সার্কুলার জারি

NRS হাসপাতালে ভয়াবহ ঘটনা, X-Ray  চলাকালীন ছাদ থেকে ভেঙে পড়ল চাঙড় 

নভেম্বরের শেষেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত! আগামী দু’দিনে কলকাতা-সহ গোটা বাংলায় আরও নামবে পারদ

মাঝ রাস্তায় ট্যাঙ্কার উল্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে নিহত ৩০, আহত ১৫

পালাবদলের পর স্কুলের পাঠ্যবইয়ে বদল, আসছে নতুন ১৭টি বই

রাস্তা পারাপারের সময় ডাম্পারের ধাক্কায় মৃত্যু চিকিৎসকের,উত্তপ্ত নিমতা

ভারী বৃষ্টিতে প্লাবিত সোনার খনি, ইন্দোনেশিয়ায় মৃত ১৩ শ্রমিক