NRS হাসপাতালে ভয়াবহ ঘটনা, X-Ray  চলাকালীন ছাদ থেকে ভেঙে পড়ল চাঙড় 

Share:

নিজস্ব প্রতিনিধি:  ভয়াবহ দুর্ঘটনা রাজ্যের প্রথম সারির সরকারি হাসপাতাল নীলরতন সরকার মেডিকেল কলেজ ও হাসপাতালে (NRS)। এক্স-রে চলাকালীন আচমকাই ঘরের ছাদ থেকে ভেঙে পড়ল চাঙড়। অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন চিকিৎসার জন্য আসা রোগী এবং কর্তব্যরত টেকনিশিয়ানরা। এই ঘটনায় হাসপাতাল চত্বরে ছড়িয়েছে তীব্র চাঞ্চল্য। এই ঘটনায় ফের প্রশ্নের মুখে এনআরএস-এর পরিকাঠামো ও রক্ষণাবেক্ষণ ব্যবস্থা। 

জানা গিয়েছে, হাসপাতালের রেডিওলজি বিভাগের করিডোরে থাকা এক্স-রে-র দু’নম্বর ঘরে ঘটে এই দুর্ঘটনা। সেখানে এক্স-রে পরীক্ষা চলাকালীন আচমকাই ছাদের একাংশ ভেঙে চাঙড় খসে পড়ে। আচমকা এই ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পড়েন সেখানে উপস্থিত রোগী ও হাসপাতালের কর্মীরা। তবে অল্পের জন্য বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পান রোগী এবং টেকনিশিয়ানরা।

রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ সরকারি হাসপাতাল এনআরএস মেডিকেলের মতো জায়গায় এমন ঘটনায় স্বাভাবিকভাবেই উঠছে একাধিক প্রশ্ন। হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ জায়গায় রোগী ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা কতটা সুনিশ্চিত? নিয়মিত ভবন পরিদর্শন এবং রক্ষণাবেক্ষণের কাজ কি যথাযথভাবে হচ্ছে? সেই প্রশ্নই নতুন করে সামনে এসেছে।   

 

রাস্তা পারাপারের সময় ডাম্পারের ধাক্কায় মৃত্যু চিকিৎসকের,উত্তপ্ত নিমতা

ভারী বৃষ্টিতে প্লাবিত সোনার খনি, ইন্দোনেশিয়ায় মৃত ১৩ শ্রমিক

‘মেয়েদের পড়াশোনা করান, স্বাবলম্বী করে তুলুন’, বাল্যবিবাহ রোধে বার্তা দিলীপ ঘোষের

লক্ষ্মীবারেও সোনার দামে ওঠাপড়া অব্যহত, জেনে নিন কলকাতায় আজকের দর

পুলিশকর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার, মৃত্যুর কারণ ঘিরে রহস্য

আড়াইশো বছরের পুরোনো ইতিহাস, কীভাবে জন্ম নিল নবদ্বীপের শাক্ত রাস?

অন্ধ্রপ্রদেশে ভয়াবহ পথদুর্ঘটনা! দাঁড়িয়ে থাকা ট্রাকে গাড়ির ধাক্কা, মৃত ৪

সাতপাকে বাঁধা পড়ার আগে ভাঙল স্বপ্ন, পণের জন্য বরপক্ষ যা করল শুনলে চমকে যাবেন

NRS হাসপাতালে ভয়াবহ ঘটনা, X-Ray  চলাকালীন ছাদ থেকে ভেঙে পড়ল চাঙড় 

নভেম্বরের শেষেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত! আগামী দু’দিনে কলকাতা-সহ গোটা বাংলায় আরও নামবে পারদ

মাঝ রাস্তায় ট্যাঙ্কার উল্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে নিহত ৩০, আহত ১৫

দলে ফিরবেন জাদেজা-সিরাজ? নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ভারতের সম্ভাব্য একাদশ

এসআইআরে বাদ গিয়েছে বাবার নাম, সদ্যোজাতকে জন্ম সার্টিফিকেট দিতে অস্বীকার

হরিয়ানায় ভয়াবহ গ্যাং ওয়ার, এলোপাথাড়ি গুলিতে ঝাঁঝরা চার যুবক