বিমানে প্রস্রাবের ঘটনা জেনেও চেপে যায় এয়ার ইন্ডিয়া

ঘটনার দিন জানতে পারে এয়ার ইন্ডিয়া সিইও

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: এয়ার ইন্ডিয়া বিমানে প্রস্রাবের ঘটনায় ফাঁস চাঞ্চল্যকর তথ্য। 

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, ম্যানেজমেন্ট গোটা বিষয়টা জেনেও চেপে যায়। সংবাদসংস্থা এএনআইয়ের প্রতিবেদন অনুসারে, যে বিমানে ওই কুকীর্তির ঘটনা ঘটে, সেই বিমানের এক কর্মী এয়ার ইন্ডিয়া ম্যানেজমেন্টকে একটি ই-মেল করেছিলেন। মেলের তারিখ ২৭ নভেম্বর। দুপুর সাড়ে ১২টায় পাঠানো হয়েছিল সেই ই-মেল। এই ই-মেল প্রাপকদের মধ্যে অনত্যম সংস্থার সিইও ক্যাম্পবেল উইলসন।  মেল পাঠানো হয়  ইনফ্লাইট সার্ভিসের প্রধান এবং দফতরে এইচ আরকে। মেল পাঠান ওই বিমানের এক ক্রু সুপারভাইজার। মেলের প্রাপ্তিও স্বীকার করে বলা হয় ও.কে। 

জানা গিয়েছে, ই-মেল ছাডা়ও বিমানের ক্রু সুপারভাইজারের সঙ্গে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষের মধ্য টেলিফোনে কথাও হয়। আর সেইদিন সন্ধ্যা পৌনে আটটা নাগাদ এয়ার ইন্ডিয়ার সিইও-সহ সংস্থার শীর্ষকর্তাদের কাছে বিস্তারিত একটি ই-মেল পাঠানো হয়।

প্রতিবেদন থেকে একটা বিষয় স্পষ্ট যে, প্রস্রাবকাণ্ড নিয়ে এয়ার ইন্ডিয়ার বিবৃতি অসত্য। প্রস্রাবকাণ্ডের ঘটনা কানে যেতে এয়ার ইন্ডিয়ার সিইও কড়া বিবৃতি দেন, যেখানে তাঁকে বলতে শোনা যায় এই ধরনের ঘটনার কথা কেউ শুনলে তিনি যেন দ্রুত কর্তৃপক্ষকে জানায়। এমনকী ঝামেলা মিটে গেলেও কর্তৃপক্ষকে জানাতে হবে এবং যত দ্রুত সম্ভব। সিইও ক্যাম্পবেল প্রত্যেক কর্মীকে ই-মেল করেছেন। আর ই-মেলের ভাষা অত্যন্ত কড়া। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, তারা ওই ই-মেল পেয়েছেন।  

আরও পড়ুন উড়ানে প্রস্রাব: চটেছেন এয়ার ইন্ডিয়ার সিইও, কর্মীদের কড়া বার্তা

 

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত

শীতের দুপুরের সেরা পদ, বানিয়ে নিন ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল

‘পঞ্চায়েত সিজন ৫’-এর মুক্তির দিন ঘোষণা, কবে থেকে দেখা যাবে নতুন পর্ব?

প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের মুখ, সমাজমাধ্যমে ভাইরাল ছবি

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি

সন্তানের সামনেই স্ত্রীর গলার নলি কেটে খুন করল পাষণ্ড স্বামী

ঢাকার কারাগারে চিন্ময়কৃষ্ণ প্রভুর খাদ্য ও চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

বইপাড়ায় বুক স্টলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, পুলিশের সঙ্গে বচসা ABVP’র

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র! পাক নাগরিককে ২৭ বছর ৬ মাসের কারাদণ্ড দিল আমেরিকা

ভারতের বিরুদ্ধে কোন কৌশলে খেলবে কিউয়িরা, টেস্টের আগে পরিকল্পনা জানালেন অধিনায়ক টম ল্যাথাম