কুলতলিতে নাবালিকাকে ধর্ষণে গ্রেফতার এক, রবিবার আদালতে পেশ

রবিবার ধৃতকে আদালতে তোলা হবে বলে পুলিশ সূত্রে খবর।

Share:

নিজস্ব প্রতিনিধি: কুলতলিতে (Kultali) বিশেষভাবে সক্ষম নাবালিকাকে (Minor Girl) ধর্ষণের (Rape) অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার (Arrest) করল পুলিশ (Police)। রবিবার ধৃতকে আদালতে তোলা হবে বলে পুলিশ সূত্রে খবর। এই ধর্ষণের ঘটনায় খতিয়ে দেখা হচ্ছে নাবালিকার এক প্রতিবেশীর ভূমিকাও।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ব্যক্তির নাম তাপস সাঁপুই। অভিযোগ, দক্ষিণ ২৪ পরগনা জেলার কুলতলিতে ২৫ ডিসেম্বর প্রতিবেশী এক মহিলার সঙ্গে ডাক্তার দেখাতে গিয়ে ধর্ষণের শিকার হয় বিশেষভাবে সক্ষম এক নাবালিকা। সেদিন ডাক্তারখানার ঠিক পাশের দোকানের মালিক কিশোরীর সঙ্গে আলাপচারিতা করে তাকে দোকানের ভিতরে ডেকে নিয়ে যায়। অভিযোগ, দোকানের ভিতরে নাবালিকাকে একাধিকবার ধর্ষণ করে ওই ব্যক্তি। এই ঘটনায় মানসিকভাবে ভীষণ ভেঙে পড়ে কিশোরী। ভয়ে কারোর কাছে মুখ খুলতে পারেনি সে। পরে পরিবারের লোকজনের কাছে ঘটনার কথা জানায় সে। প্রসঙ্গত নির্যাতিতা নাবালিকার মা – বাবা আগেই প্রয়াত হয়েছেন। বাবা মায়ের মৃত্যুর পর জ্যেঠুর কাছে থাকত সে। শনিবার রাতে নির্যাতিতার পরিবারের তরফে কুলতলি থানায় অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের প্রেক্ষিতে দোকানের মালিক তাপস সাঁপুই নামের ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ।

অন্যদিকে অভিযুক্তকে গ্রেফতারের পাশাপাশি প্রতিবেশী মহিলার ভূমিকাও খতিয়ে দেখছে পুলিশ। এই ঘটনা নিয়ে এসডিপিও অতীশ বিশ্বাস জানিয়েছেন, এক বিশেষ ভাবে সক্ষম নাবালিকা ধর্ষণের শিকার হয়েছেন বলে আমাদের কাছে অভিযোগ জমা পড়েছে। আমরা অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু করেছি। অভিযুক্তকে গ্রেফতার করে পকসো আইনে মামলা রুজু করা হয়েছে। ধৃতকে রবিবার বারুইপুর আদালতে তোলা হবে।

সঙ্গীতের দুনিয়ায় নক্ষত্রপতন, প্রয়াত ‘চোখ তুলে দেখো না’র সুরকারের সুরেলা সফর বাবুল বোস

রাস পূর্ণিমা ও গুরু নানক জয়ন্তী উপলক্ষ্যে রাতের কলকাতায় চলবে অতিরিক্ত মেট্রো, বদলাচ্ছে কি সময়সূচি

২৬/১১-র ধাঁচে জোড়া বিস্ফোরণের হুমকি হায়দরাবাদে, জারি হাই অ্যালার্ট

‘Pushpa 2’- কে হারিয়ে ১৮ দিনে রেকর্ড আয় করল রণবীরের ‘রামায়ণ’

‘কেউ পাশে থাকলে…’, পাকিস্তানের কাছে হেরে ক্ষোভপ্রকাশ করে যা বললেন তিলক

প্রেমিকের সঙ্গে হাত মিলিয়ে স্বামীকে খুন, গ্রেফতার স্ত্রী

বিসলেরির জলে মিলল ক্যানসারের উপাদান! সংস্থার বিরুদ্ধে আইনি পদক্ষেপের অনুমতি FSSAI-এর

দিল্লিতে বলেন্দ্র শাহের সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

শীতের পথে কাঁটা! সকাল থেকেই মেঘলা আকাশ, আজ বৃষ্টিতে ভিজবে কোন কোন জেলা?

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

সামরিক মহড়া চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা, ট্যাঙ্কের চাকায় পিষ্ট হয়ে মৃত ২ জওয়ান

কলকাতার রেল ইতিহাসের নানা অজানা অধ্যায়, প্রিন্সেপ ঘাটেই মিলবে অতীতের নানা স্মৃতি

আজকের রাশিফল: রাগ নিয়ন্ত্রণে রাখুন, হাতে আসবে বাড়তি অর্থ