প্রথম বিবাহবার্ষিকীতে স্বামী রাজের কাছে কী আবদার করে বসলেন পরীমণি

সারা রাত আমাকে জেগে থাকতে হয়। শুক্রবার রাতে সারা রাত ঘুমাইনি, ছেলেকে সময় দিয়েছি। রাজ সারা রাত আরামে ঘুমিয়েছে। খুব স্বার্থপর রাজ, আমাকে রেখে সারা রাত ঘুমাল সে।

Share:

নিজস্ব প্রতিনিধি: দেখতে দেখতে ১ বছর হয়ে গেল বাংলাদেশের জনপ্রিয় তারকা দম্পতি শরীফুল রাজ এবং পরীমণির বিয়ে। নতুন বছরের শুরুতে হঠাৎই সংসারে অশান্তির কথা প্রকাশ্যে আনেন পরীমণি। মাস কয়েক আগেই ঢালিউডের অন্যতম অভিনেত্রী বিদ্যা সিনহা মিমের সঙ্গে স্বামী রাজের সম্পর্ক নিয়ে বিস্ফোরক অভিযোগ করেছিলেন পরীমণি। তারপর থেকেই সংসারে অশান্তি। এরপর নতুন বছরের শুরুতে আচমকাই অভিনেত্রী কোনও কারণ না জানিয়েই লেখেন যে, তিনি রাজকে ছাড়ছেন। এরপর তাঁর বিছানার উপর কয়েক ফোঁটা রক্তের দাগ জল্পনা ক্রমশ বাড়ায়। এরপর অভিনেত্রী নিজেই জানান যে, সন্তানের মুখের দিকে তাকিয়ে তিনি এতদিন সংসার টিকিয়ে রাখলেও আর পারছেন না। মানসিক এবং শারীরিক নির্যাতনের শিকার তিনি। তবে রাজ এবং সন্তানের কথা ভেবে তিনি আবারও সংসার জোড়া লাগাতে চান।

এরপর অবশ্য রাজের বিরুদ্ধে আর কোনো কথা বলেন নি পরীমণি। সোশ্যাল মিডিয়ায় রাজ্য ও স্বামীর একাধিক পোস্টের মাধ্যমে জানিয়েছেন তিনি ভালো আছেন। সপ্তাহখানেক টানাপোড়েন চলার পর একসঙ্গেই আছেন তাঁরা। তারপর দুই সপ্তাহ দুজনকে একসঙ্গে কোথাও দেখা যায়নি। তখনই আবারও জল্পনা উঠেছিল কে, আদেউ কি তাঁদের সম্পর্কের জোড়া লেগেছে! এই জল্পনা-কল্পনার মাঝেই রাজকে বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানালেন পরী। শনিবার দুপুরে একটি পার্লার উদ্বোধনী অনুষ্ঠানে একসঙ্গে দেখা মিলল, রাজ-পরীর। তাঁদের সঙ্গে ছিলেন সন্তান রাজ্যও। মূল অনুষ্ঠানের আগে সাংবাদিক বৈঠকও সেরেছেন পরীমনি ও শরীফুল রাজ। সেখানেই রাজ জানান, তাঁদের সংসার একেবারে খুশিতে পরিপূর্ণ। জোশ যাচ্ছে তাঁদের দিনকাল। বিবাহের জটিলতা প্রসঙ্গে রাজ জানান, ‘সংসারজীবনে ঝুটঝামেলা থাকেই। সব সংসারেই ঝামেলা হয়। আমি মনে করি, দাম্পত্য জীবনে একটু মান-অভিমান না থাকলে ভালোবাসার গভীরতা বাড়ে না।’

অন্যদিকে পরীর কথায়, ‘বেশ কিছুদিন ধরে রাজ্যের আচরণে পরিবর্তন এসেছে। সারা রাত না ঘুমিয়ে ভোরবেলায় ঘুমায়। সারা রাত আমাকে জেগে থাকতে হয়। শুক্রবার রাতে সারা রাত ঘুমাইনি, ছেলেকে সময় দিয়েছি। রাজ সারা রাত আরামে ঘুমিয়েছে। খুব স্বার্থপর রাজ, আমাকে রেখে সারা রাত ঘুমাল সে।’ তবে প্রথম বিবাহবার্ষিকীতে পরস্পরকে সারপ্রাইজ দেবেন তাঁরা সেই নিয়েও ইতিমধ্যেই ভাবনাচিন্তা শুরু করেছেন। তবে পরী চান রাজ নিজে পরীর সিনেমা ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’-এর টিকিট কেটে অভিনেত্রীকে এবং তাঁদের সন্তান রাজ্যকে দেখাতে নিয়ে যাবেন, এটাই বিবাহবার্ষিকীর উপহার হবে তাঁর কাছে। অন্যদিকে পরপর তিনটি ছবি ‘পরাণ, ‘হাওয়া’ ও ‘দামাল’ মুক্তির পর শরিফুল রাজ এখন সংবাদমাধ্যমের আলোচনায় আছেন। ‘গুণিন’ সিনেমায় কাজ করতে গিয়েই প্রেমে পড়েন রাজ-পরী। এরপর মাত্র সাত দিনের মাথাতেই গোপনে বিয়ে সেরে ফেলেন তাঁরা। পরে ২২ জানুয়ারি রাতে জমকালো আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সারেন তাঁরা। যদিও তাঁর আগেই পরীর অন্তঃসত্ত্বা হওয়ার খবর চাউর হয়ে যায়। এরপরেই তড়িঘড়ি বিয়ে সারেন তাঁরা। গত বছরের ১০ জানুয়ারি জানা যায়, পরীমণি মা হতে চলেছেন।

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের

ছুটির দিনে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

মেলায় চাউমিন খেয়ে অসুস্থ শতাধিক শিশু, চাঞ্চল্য মধ্যপ্রদেশে

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

মুখে দিলেই গলে যাবে, বানিয়ে নিন সুস্বাদু ক্রিমি চিকেন ক্রেপ রোল

‘আমাকে উত্যক্ত করলে, পাল্টা জবাব দিতে জানি,’ কনসার্টের মাঝেই ক্ষোভ উগড়ে দিলেন দিলজিৎ

‘একদিন নেটে আমার সঙ্গে খেলো’, রণবীর সিংয়ের প্রশংসায় পঞ্চমুখ শচিন

মহিলার ফোন নিয়ে নগ্ন ছবি পাঠানোর চেষ্টা, আমেরিকায় আটক ভারতীয় বংশোদ্ভূত যুবক

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

জ্ঞান নেই, অতি সঙ্কটজনক অবস্থায় শহরের হাসপাতালে চিকিৎসাধীন রেখা পাত্র

‘ওরা আমার মেয়েকে নিয়ে যাচ্ছে’, বিমানবন্দরে মার্কিন কর্তাদের পা আঁকড়ে অঝোরে কাঁদলেন মহিলা

সাশ্রয় নাকি বাড়তি খরচ? জানুন আজ কলকাতায় সোনা-রুপোর দাম