খদ্দেরদের কাছে দ্রুত জিনিস পৌঁছতে পণ্য বিমান পরিষেবা চালু অ্যামাজনের

আপাতত দিল্লি, হায়দরাবাদ, মুম্বই ও বেঙ্গালুরুর গ্রাহকদের জন্য ওই পরিষেবা চালু করা হচ্ছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: সময় গড়ানোর সঙ্গে সঙ্গে দেশে ই-কমার্স ব্যবসায় বাড়ছে প্রতিদ্বন্দ্বিতা। টাটা থেকে মুকেশ আম্বানির রিলায়েন্স-দেশের নামী শিল্প প্রতিষ্ঠানগুলি ই-কমার্স ব্যবসায় নেমে পড়েছে। এই পরিস্থিতিতে বাজারে দাপটের সঙ্গে টিঁকে থাকতে খদ্দেরদের কাছে দ্রুত পণ্য পৌঁছে দিতে নিজস্ব কার্গো বিমান পরিষেবা চালু করল অ্যামাজন। আপাতত দিল্লি, হায়দরাবাদ, মুম্বই ও বেঙ্গালুরুর গ্রাহকদের জন্য ওই পরিষেবা চালু করা হচ্ছে। পরে কলকাতা সহ দেশের আরও বেশ কয়েকটি বড় শহরেও পণ্য পৌঁছনোর ক্ষেত্রে বিমান পরিষেবা ব্যবহার করা হবে বলে সোমবার সংস্থার এক মুখপাত্র জানিয়েছেন।

২০১৬ সালে ভারতে পা রেখেছিল অ্যামাজন। তার পরে টানা পাঁচ বছর চুটিয়ে ব্যবসা করেছিল। কিন্তু আর এক নামী ই-কমার্স সংস্থা ওয়ালমার্ট ফ্লিপকার্ট অধিগ্রহণ করার পরেই বেশ চাপে পড়ে যায় জেফ বেজোসের সংস্থা। গত বছর পুজোর মুখে কার্যত সংস্থার বিপণন ব্যবস্থা মুখ থুবড়ে পড়েছিল। নিত্যপ্রয়োজনীয় পণ্য সহ নানা পণ্য পরিবহণের ক্ষেত্রে সাত থেকে ১০ দিন সময় নিয়েছিল বিশ্বের অন্যতম ই-কমার্স সংস্থা। ফলে অনেক গ্রাহকই মুখ ফিরিয়ে নিয়েছিলেন।

প্রতিযোগী সংস্থাগুলির সঙ্গে লড়াইয়ে পাল্লা দিতে ও ক্রেতাদের কাছে দ্রুত পণ্য পৌঁছে দিতে তাই অন্য কোনও বিমান সংস্থার উপরে ভরসা না করে নিজস্ব কার্গো বিমান নামাচ্ছেন অ্যামাজনের শীর্ষ কর্তারা। অর্থা‍ৎ ওই নিজস্ব কার্গো বিমানেই আপাতত চারটি শহরে পণ্য আদান-প্রদানের কাজ চলবে। এ বিষয়ে বেঙ্গালুরুভিত্তিক কুইক জেট নামে একটি সংস্থার সঙ্গে বিশেষ চুক্তিও স্বাক্ষর হয়েছে ই-কমার্স সংস্থাটির। অ্যামাজনের এক মুখপাত্র দাবি করেছেন, ‘নিজস্ব কার্গো বিমানে পণ্য বহনের ব্যবস্থা চালু হওয়ার ফলে অন্তত ১১ লক্ষ বিক্রেতা উপকৃত হবেন। ক্রেতারাও অর্ডার দেওয়ার ২৪ ঘন্টার মধ্যেই জিনিস হাতে পেয়ে যাবেন।’

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত

শীতের দুপুরের সেরা পদ, বানিয়ে নিন ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল

‘পঞ্চায়েত সিজন ৫’-এর মুক্তির দিন ঘোষণা, কবে থেকে দেখা যাবে নতুন পর্ব?

প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের মুখ, সমাজমাধ্যমে ভাইরাল ছবি

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি

সন্তানের সামনেই স্ত্রীর গলার নলি কেটে খুন করল পাষণ্ড স্বামী

ঢাকার কারাগারে চিন্ময়কৃষ্ণ প্রভুর খাদ্য ও চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

বইপাড়ায় বুক স্টলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, পুলিশের সঙ্গে বচসা ABVP’র

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র! পাক নাগরিককে ২৭ বছর ৬ মাসের কারাদণ্ড দিল আমেরিকা

ভারতের বিরুদ্ধে কোন কৌশলে খেলবে কিউয়িরা, টেস্টের আগে পরিকল্পনা জানালেন অধিনায়ক টম ল্যাথাম