বঙ্গ ভবনের সুরক্ষায় বাংলার মহিলা পুলিশ, পকেটে 9MM Pistol

দিল্লির বঙ্গ ভবন নিয়ে উষ্মা প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী। তার পরেই এবার সেই ভবনের নিরাপত্তার দায়িত্বে রাখা হচ্ছে মহিলা পুলিশকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: দিল্লির(New Delhi) বঙ্গ ভবনের(Banga Bhawan) সুরক্ষা নিয়ে আগেই উষ্মা প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। এবার তাঁর সরকার সেই ভবনের নিরাপত্তা বাড়াতে বড়সড় পদক্ষেপ করল। মাস দেড়েকে আগে বিনা অনুমতিতে দিল্লির বঙ্গভবনে ঢুকে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের(TMC) জাতীয় মুখপাত্র সাকেত গোখেলকে(Saket Gokhale) গ্রেফতার করে গুজরাত পুলিশ। শুধু তাই নয়, সেখান থেকে বিনা অনুমতিতে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে নিয়ে গিয়েছিলেন গুজরাত পুলিশের আধিকারিকেরা। সেই কাজে আবার গুজরাত পুলিশের আধিকারিকদের সাহায্য করেছিলেন দিল্লির পুলিশের আধিকারিকেরা। ভুললে চলবে না এই দিল্লি পুলিশই রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনে, যে মন্ত্রক সামলান অমিত শাহ। এবার সেই ঘটনার জেরেই দিল্লির হেইলি রোডের বঙ্গভবনে রাজ্য পুলিশের বিশেষ মহিলা বাহিনী(West Bengal Women Police) মোতায়েন করা হচ্ছে। মুখ্যমন্ত্রীর নির্দেশেই এহেন পদক্ষেপ বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে।

আরও পড়ুন ‘দেশের নেতা কেমন হওয়া উচিত’, জানিয়ে দিলেন মমতা

দিল্লির বঙ্গ ভবনে রাজ্য পুলিশের যে মহিলা বাহিনীকে মোতায়েন করা হচ্ছে তাঁদের হাতে 9MM Pistol-ও দেওয়া হবে। রোটেশন পদ্বতিতে নিরাপত্তার দায়িত্ব সামালাবে এই প্রমিলা বাহিনী। কিছুদিন আগে সাকেত কাণ্ডে বঙ্গ ভবনের নিরাপত্তা নিয়ে রীতিমত উষ্মা প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী। বলেছিলেন, ‘বঙ্গভবনের কথা শুনলাম। বঙ্গভবন আমাদের পশ্চিমবঙ্গ সরকারের সম্পত্তি অনুমতি ছাড়া যদি কেউ সেখানে যায়, তবে তাঁর বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নিতে হবে। আইন আইনের পথে চলবে। আমাদের একজন সোশাল ওয়ার্কারকে বঙ্গভবন থেকে বেআইনিভাবে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়। রাজস্থান বিমানবন্দর থেকে তাঁকে গ্রেফতার করে আহমেদাবাদে নিয়ে যাওয়া হয়। আদালত জামিন দেওয়ার পর তাঁকে আবার গ্রেফতার করা হয়। বেআইনিভাবে গুজরাট পুলিশ, দিল্লি পুলিশকে সঙ্গে নিয়ে এসে বঙ্গভবনের সব সিসিটিভি ক্যামেরা খুলে নিয়ে গিয়েছে। বঙ্গভবনে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা থাকেন। আমি দিল্লি গিয়ে অভিষেকের বাড়িতে না থাকলে বঙ্গভবনে থাকি । সেখানে রাজ্যের রাজ্যপাল, কলকাতা হইকোর্টের প্রধান বিচারপতিরা থাকেন। সাংবাদিকরাও সেখানে থাকেন। সেখানে ঢোকার অধিকার কে দিল? আমি বুলডোজার চালানোর পক্ষে নই। গণতন্ত্রকে যাঁরা বুলডোজ করে আমি তাদের বিপক্ষে।’ মনে করা হচ্ছে মুখ্যমন্ত্রীর সেই বার্তার পরেই এবার বঙ্গ ভবনের নিরাপত্তা নিয়ে  পদক্ষেপ করল পশ্চিমবঙ্গ সরকার। 

হাকিমপাড়ায় গণ জামাইষষ্ঠী ,বৃদ্ধাশ্রমের প্রবীণ মায়েদের হাতেই বরণ

আফগানদের চুনকাম করে একদিনের সিরিজ জিতলেন শুভমনরা

সাবধান! বিনা টিকিটে ট্রেনে উঠলে এ বার পকেট থেকে খসবে দ্বিগুণ টাকা

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ভিটে কিনবে রাজ্য, জানালেন শুভেন্দু

তারকেশ্বরে দাঁড়িয়ে বাবা তারকনাথকে স্মরণ করে বক্তব্য শুরু করেন মোদি

কবে অবসর? বিশ্বকাপের মাঝেই বড় ইঙ্গিত লিওনেল মেসির

সুখবর, মা হতে চলেছেন অভিনেত্রী সামান্থা প্রভু

হাড়োয়া পিজি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে দেড় কোটি টাকা আর্থিক তছরুপের অভিযোগ

সিপিএম-তৃণমূলের খুঁড়ে যাওয়া গর্ত ঠিক করে সুপারফাস্ট স্পিডে কাজ শুরু হয়েছে: মোদি

মহারাষ্ট্রে মন্দিরের ছাদ ভেঙে মৃত্যু ৪ জনের, ধ্বংসস্তুপের নিচ থেকে উদ্ধার ২৩ জনকে

প্রসিদ্ধ কৃষ্ণের ৫ উইকেট, ২১৮ রানে গুটিয়ে গেল আফগানিস্তান

খুনের চেষ্টা ও ভয় দেখানোর অভিযোগে সাঁকরাইলের পঞ্চায়েত উপপ্রধান সহ ২ তৃণমূল নেতা গ্রেফতার

দিঘার সমুদ্রে স্পিড বোটের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু পর্যটকের, তদন্তে পুলিশ

আবাস যোজনায় কাটমানি নেওয়া টাকা ফেরতের দাবিতে বিক্ষোভ গ্রামবাসীদের