মালদা জেলা পুলিশ সুপার অফিসে বসে প্রতারণার ফাঁদ

Share:

নিজস্ব প্রতিনিধি,মালদা: জেলা পুলিশ সুপার অফিসে বসেই প্রতারণার ফাঁদ। চাকরির প্রতিশ্রুতি দিয়ে এক যুবকের কাছ থেকে আড়াই লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ মালদা জেলা পুলিশ সুপার(SP Office) অফিসের চতুর্থ শ্রেণীর কর্মী উত্তম ঘোষের বিরুদ্ধে।জেলা পুলিশ সুপার(SP) এবং জেলাশাসকের(DM) কাছে লিখিত অভিযোগ দায়ের। টাকা নেওয়ার কথা কার্যত স্বীকার করে নিয়েছেন অভিযুক্ত উত্তম ঘোষের স্ত্রী লক্ষ্মী ঘোষ। অভিযোগ পেয়েছি ঘটনার তদন্ত শুরু হয়েছে। প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা হবে। প্রতিক্রিয়া মালদা(Malda) জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদবের।

অভিযোগকারী যুবক জাহাঙ্গীর আলী মালদার পুখুরিয়া থানার লোখরা এলাকার বাসিন্দা। ২০২২ সালে জানুয়ারি মাসে গাড়ি সংক্রান্ত সমস্যার অভিযোগ নিয়ে জেলা পুলিশ সুপারের অফিসে যান জাহাঙ্গীর। সেখানেই পরিচয় হয় পুলিশ সুপার অফিসে কর্তব্যরত উত্তম ঘোষের(Uttam Ghosh) সাথে। পুলিশ সুপার অফিসের ওই কর্মী জাহাঙ্গীরকে চাকরির প্রস্তাব দেয়। সেই প্রস্তাবে রাজি হয়ে যায় ওই যুবক। সারে নয়’লক্ষ টাকার বিনিময়ে কনস্টেবল(Constable) পদে চাকরির প্রতিশ্রুতি দেওয়া হয় ওই যুবককে।

অগ্রিম হিসাবে নেওয়া হয় আড়াই লক্ষ টাকা। আগস্ট মাসের মধ্যে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল উত্তম ঘোষ। কিন্তু চাকরি না হওয়ায় টাকা ফেরত চায় জাহাঙ্গীর। নভেম্বর মাসে টাকা ফেরত দেওয়ার কথা থাকলেও সেই টাকা ফেরত দেয়নি উত্তম ঘোষ। তাই এবারে পাওনা টাকা ফেরত পেতে এবং অভিযুক্তের শাস্তির দাবিতে জেলা পুলিশ সুপার এবং জেলা শাসকের দ্বারস্থ হলেন জাহাঙ্গীর।

টাকা নেওয়ার বিষয়টি কার্যতো স্বীকার করে নিয়েছেন অভিযুক্ত উত্তম ঘোষের স্ত্রী লক্ষ্মী ঘোষ। তিনি বলেন জাহাঙ্গীর আমাদের বাড়িতে এসেছিল তারপরই জানতে পারি যে টাকা নিয়েছে। টাকা যখন নিয়েছে তখন তা ফেরত দিতে হবে। দশ তারিখ পর্যন্ত টাইম নিয়েছি টাকা ফেরত দেওয়ার। যদিও জেলা পুলিশ সুপার অফিসে এবং বাড়িতেও দেখা মেলেনি অভিযুক্ত উত্তম ঘোষের।এই বিষয়ে জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব জানিয়েছেন, অভিযোগ পেয়েছি। ঘটনার তদন্ত শুরু হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা হবে।এই ঘটনা প্রসঙ্গে জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সী বলেন, এটা দলের কোন বিষয় নয়। কোন সরকারি কর্মী এই ধরনের ঘটনা ঘটিয়ে থাকলে প্রশাসন আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)রাজত্বে আইনের শাসন আছে। কেউ অন্যায় করলে ছাড় পাবে না।

গোপালগঞ্জে আচমকাই বিকাশ অ্য়াপের পরিষেবা বন্ধের অভিযোগ, দুর্ভোগে সাধারণ মানুষ

মাত্র ৩২ বছর বয়সে ক্রিকেট থেকে অবসর নিলেন বিশ্বকাপজয়ী দলের সদস্য

ঘনঘন ইউরিন ইনফেকশনে নাজেহাল? জেনে নিন এই রোগের কারণ

এক বাসে সরাসরি সুন্দরবন থেকে বারাসত, জানুন সময়সূচি ও ভাড়া

নিউটাউনে ‘খুন’ হওয়া আওয়ামী লিগ সাংসদের মেয়ে আটক

রাসের মেলায় নাগরদোলা ছুঁতেই মৃত্যু হল নাবালকের, চাঞ্চল্য হাওড়ায়

শতাব্দীপ্রাচীন জমিদার বাড়ির একাংশ ভেঙে মর্মান্তিক মৃত্যু মহিলার, চাঞ্চল্য জনাইয়ে

জন্মনিয়ন্ত্রণে কমছে গর্ভনিরোধক ওষুধের ব্যবহার!নেপথ্যে কোন কারণ?

‘এত টাকা আছে, ফুরোবে না, চাইতে চাইতে ক্লান্ত হবেন,’ শুভেন্দুকে বললেন নীতিন গড়কড়ি

প্যাকেটজাত খাবারে চর্বির ও চিনির মাত্রা কতটা? ছবি দিয়ে উল্লেখ করতে নির্দেশ সুপ্রিম কোর্টের

NRS হাসপাতালে ভয়াবহ ঘটনা, X-Ray  চলাকালীন ছাদ থেকে ভেঙে পড়ল চাঙড় 

‘৫ বছরে আমেরিকার মতো রাস্তা হবে বাংলায়,’ কোলাঘাট থেকে আশ্বাস নীতিন গড়কড়ির

বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে ‘জলসা’, ফের হুমকি অমিতাভ বচ্চনকে!

পালাবদলের পর স্কুলের পাঠ্যবইয়ে বদল, আসছে নতুন ১৭টি বই