সরস্বতী আরাধনা করেছিলেন সৈয়দ মুজতবা আলী

সেদিন ছিল সরস্বতী পুজো। বেলা গড়িয়ে দুপুর হতে যায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: তিনি বিদগ্ধ পণ্ডিত, সাহিত্যিক, অনুবাদক। ফার্সি, আরবি, ইংরেজি সহ অন্তত ১৫টি ভাষা গুলে খেয়েছিলেন তিনি। তিনি সৈয়দ মুজতবা আলী (SYED MUJTABA ALI)। সেই তিনিই করেছিলেন বাগদেবীর আরাধনা (SARASWATI PUJA)।

সেদিন ছিল সরস্বতী পুজো। বেলা গড়িয়ে দুপুর হতে যায়। লেখক তখন গঙ্গার ঘাটে। হঠাৎ করে করুণ মুখে এক বৃদ্ধা এলেন নাতনিকে সঙ্গে নিয়ে। ওই টুকুনি মেয়ের মুখ শুকিয়ে গিয়েছে। তাঁরা এগিয়ে এসেছিলেন নদীর ঘাটে লেখককে দেখতে পেয়েই। তবে তাঁকে ‘পুরুত ঠাকুর’ ভেবেছিলেন বৃদ্ধা। তাঁর অনুরোধ ছিল, সরস্বতী পুজো করে দিতে হবে। কারণ হিসেবে তিনি জানিয়েছিলেন, এক ব্রাহ্মণের আসার কথা থাকলেও তিনি আসেননি। বেলা গড়িয়েছে। উপবাস করে আছে নাতনি। পুষ্পাঞ্জলি দেবে সে। তাই বাধ্য হয়েই অন্য ঠাকুরমশাই খুঁজতে বেরানো। তাঁদের শেষ ভরসা তিনিই (লেখক)। 

সরস্বতী পুজোর মন্ত্র উচ্চারণ মুজতবা আলীর কাছে কোনও বিরাট বিষয় নয়। সংস্কৃত ভাষায় তিনি পারদর্শী। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছাত্র, বিশ্বভারতীর পড়ুয়া ধর্ম মানে আগে বুঝতেন, ‘মানবধর্ম’। শিশুকে ক্ষুধার্ত দেখে মায়া হল তাঁর। আশাহত করতে চাননি বৃদ্ধা এবং খুকিকে। তাই বৃদ্ধা এবং নাতনির সঙ্গে তাঁদের বাড়িতে গেলেন লেখক। পুজোর পোশাক পরে বিশুদ্ধ উচ্চারণে মন্ত্রপাঠ করে পদ্ধতি মেনেই বাগদেবীর আরাধনা করেছিলেন লেখক। পরে তিনি বলেছিলেন, বিধর্মীর পুজোয় মা সরস্বতী সন্তুষ্ট হয়েছিলেন কি না, তা তার জানা নেই। বলেছিলেন, উপবাসী ছোট্ট শিশুর কথা ভেবে দেবী নিশ্চয়ই লেখককে ক্ষমা করবেন।

শুভমন-ঈশানের জোড়া সেঞ্চুরিতে আফগানিস্তানের বিরুদ্ধে রানের পাহাড়ে টিম ইন্ডিয়া

মায়ের জন্য দু’দিন ধরে আকুল অপেক্ষা,পরিবেশ প্রেমীদের তৎপরতায় মিলল সুরক্ষিত ঠিকানা

মাংসের জন্য চুরি ৪০০-র বেশি বিড়াল! কোথায় ঘটল এমন ঘটনা?

কাটমানির টাকা ফেরতের দাবিতে আবাস যোজনার সুপারভাইজারের বাড়ি ঘিরে বিক্ষোভ

‘বিচারপতিদের দাঁড় করিয়ে গুলি মারতে হবে’, ফেসবুকে বিস্ফোরক হুমকি যুবকের

‘বিচাই চাই’, অভিনেত্রী সঞ্চিতার মৃত্যুর সঠিক তদন্তের দাবিতে মুখ্যমন্ত্রীকে চিঠি AICWA-এর

‘ডিম থেরাপি’তে কড়া নজর আদালতের, ছুড়লেই হতে পারে বড় বিপদ…

ব্যাগের জন্য ৬ টাকা নিতে গিয়ে ১০ হাজার টাকার মাশুল গুনল বাটা

শত্রুদের ঘুম কেড়ে নৌসেনার ভান্ডারে যুক্ত হচ্ছে আরও তিন যুদ্ধজাহাজ

ভেঙে গেল উদ্ধবের দল, ৬ সাংসদ সামিল‌ শিন্ডে সেনায়

শুভেন্দুর হুঁশিয়ারির পরেই সুড়সুড় করে ইস্তফা GTA চেয়ারম্যান অনীত থাপার

পলাতক কাউন্সিলর সুশান্ত ঘোষকে পুরী থেকে গ্রেফতার করল কলকাতা পুলিশ

ভয়ঙ্কর ঘটনা, স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ

শেখ শাহজাহানের ঘনিষ্ঠ তৃণমূল পঞ্চায়েত প্রধানকে ঘরে আটকে বিক্ষোভ গ্রামবাসীদের