আর কিছুক্ষণ, তারপরেই বদলাচ্ছি আমরা

আমরা আসছি

00
Days
00
Hours
00
Mins
00
Secs
আমরা এখন লাইভ!
এই মুহূর্তে

প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে সরস্বতী পুজো করল টিএমসিপি

নিজস্ব প্রতিনিধি: দীর্ঘ টালবাহানার পর সরস্বতী পুজো (Saraswati Puja) হল প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে (Presidency University)। বৃহস্পতিবার সকাল ১০টার পর বিশ্ববিদ্যালয়ের গেটের বাইরে পুজো শুরু হয়। তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদ (TMCP) আগেই জানিয়েছিল তারা বিশ্ববিদ্যালয়ে পুজো করবেই। সেই কথা মতো এদিন পুজোতে সামিল হয় তারা।

বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের মধ্যে সরস্বতী পুজো (Saraswati Puja) করার বিষয়ে আপত্তি জানিয়েছিল কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়েছিল শিক্ষা প্রতিষ্ঠানের ধর্মনিরপেক্ষ চরিত্র বজায় রাখতে ধর্মীয় উৎসবে অনুমোদন নয়। তবে সাধারণ ছাত্রছত্রীদের কথা ভেবে শিক্ষাঙ্গনের গেটের বাইরে সরস্বতী পুজো করার কথা জানানো হয়েছিল। সেই মত বুধবার থেকে শুরু হয় প্রস্তুতি। আনা হয় প্রতিমা।

বৃহস্পতিবার সরস্বতী পুজো উপলক্ষে তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের (TMCP) তরফে এসএফআই-আইসির সদস্যদেরও আমন্ত্রণ জানানো হয়েছে। আমন্ত্রণ জানান হয়েছে প্রেসিডেন্সির প্রাক্তনীদেরও। উল্লেখ্য প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে (Presidency University) এদিন পুজো করেন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী রাজন্যা হালদার। পুজোর থিম করা হয়েছে, ‘দেশ সেক্যুলার, প্রেসিডেন্সি সেক্যুলার’। সর্বধর্ম সমন্বয়ের প্রতীক হিসেবে ডাকের সাজের প্রতিমার চারপাশে রাখা হয়েছে বিভিন্ন ধর্মের প্রতীক। পিছনে রয়েছে ভারতের জাতীয় পতাকা। তৃণমূলের ছাত্র সংগঠনের দাবি, ২৬ জানুয়ারি ভারত ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করেছিল। সেই সাধারণতন্ত্র দিবসেই এবার সরস্বতী পুজো হচ্ছে। তাই প্রতিমার সঙ্গে রয়েছে জাতীয় পতাকা। পুজোর কয়েকদিনে বিরোধী ছাত্র সংগঠনগুলিকে পুজোতে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য আহ্বান জানিয়েছে টিএমসিপি (TMCP)। বিরোধিতা না করে আনন্দ সামিল হওয়ার ডাক দিয়েছে রাজ্যের শাসকদলের ছাত্র সংঠন।

Published by:

Share Link:

More Releted News:

বিজেপির দাবিতে সরানো হল কালীঘাটের মহিলা ওসিকে

কলকাতার ইতিহাস সংক্রান্ত কবিতার বই স্থান পাচ্ছে অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়ে

কালীঘাটের বাড়ি থেকেই আজ বৈঠকে মমতা, কোন খুঁটিনাটি নিয়ে ডাক পড়ল?‌

২,৬৭২ কোটি টাকার ব্যাঙ্ক প্রতারণা! দুবাই থেকে গ্রেফতার কলকাতার ব্যবসায়ী

‘‌মোদি ভোগ’‌ বনাম ‘‌জয় বাংলা রসগোল্লা’‌ নিয়ে তুঙ্গে চর্চা, তৈরি হচ্ছে খাস কলকাতায়

আজ থেকে কলকাতার কেন্দ্রীয় বাণিজ্যিক এলাকায় ৬০ দিনের ১৬৩ ধারা জারির সিদ্ধান্ত

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ