বিধবা ও বার্ধক্য ভাতা নিয়ে একাধিক জেলাকে সতর্ক করল নবান্ন

বিধবা ভাতার উপভোক্তাদের আধার যাচাইয়ের কাজে কোচবিহার ও বীরভূম জেলার অবস্থা খারাপ। বার্ধক্য ভাতায় পিছিয়ে কোচবিহার, মুর্শিদাবাদ ও বীরভূম।

Share:

নিজস্ব প্রতিনিধি:  সামনেই পঞ্চায়েত নির্বাচন(Panchayat Election)। তারপরেই আগামী বছর রয়েছে লোকসভার নির্বাচন। অথচ রাজ্যের একাধিক জেলায় বিধবা এবং বার্ধক্য ভাতার(Widow and Old Person Pension) উপভোক্তা যাচাইয়ের প্রক্রিয়া চলছে ঢিমেতালে। সেই কাজে গতি আনতে এবার একাধিক জেলাকে সতর্ক করল নবান্ন(Nabanna)। বিশেষ করে বিধবা ভাতার কাজ অনেকটাই বাকি বলে জানা গিয়েছে। দু’টি প্রকল্পে যাঁদের নাম রয়েছে, তাঁদের আধার নম্বর আপলোড করা হয়েছে কিনা, তা এখন খতিয়ে দেখছে ব্লক প্রশাসন(Block Adminstration)। বিশেষ করে এক নাম যাতে দুই জায়গায় না থাকে বা একজন যাতে একাধিক সুবিধা না পান, তা নিশ্চিত করতে আধার নম্বর(Aadhar Number) আপলোডের ওপর বাড়তি গুরুত্ব দিয়েছে রাজ্য সরকার। জেলায় জেলায় এখন সেই কাজই চলছে। তবে কিছু ক্ষেত্রে কাজের অগ্রগতি যে সন্তোষজনক নয়, তা স্পষ্ট করে দিয়েছে নবান্ন।  

জানা গিয়েছে, নারী, শিশু ও সম্যাজ কল্যাণ দফতরের অধীনস্থ এই দুই প্রকল্পের অর্থ বরাদ্দ করে কেন্দ্র ও রাজ্য সরকার যৌথভাবে। কেন্দ্র দেয় প্রকল্পের ৬০ শতাংশ অর্থ ও রাজ্য দেয় ৪০ শতাংশ অর্থ। সেই দুই প্রকল্পে উপভোক্তা যাচাই নিয়ে এখন বেশ সতর্ক রাজ্য প্রশাসন। যোগ্য উপভোক্তারাই যাতে প্রকল্পের সুবিধা পান, সেই লক্ষ্যেই এখন ব্লকে ব্লকে উপভোক্তাদের আধার নম্বর সংগ্রহের কাজ চলছে। কিছুদিন আগে এক বৈঠকে প্রত্যেক জেলায় এই কাজের অগ্রগতি পর্যালোচনা করা হয়। সেই পর্যালোচনার রিপোর্ট বলছে, বিধবা ভাতার উপভোক্তাদের আধার যাচাই ও আপলোডের কাজ হয়েছে মাত্র ৫২ শতাংশ। বাংলার ৭টি জেলা রয়েছে রাজ্যের গড় হারের নীচে। তার মধ্যে আবার কোচবিহার ও বীরভূম জেলার অবস্থা খুবই খারাপ। এই দুই জেলায় আধার আপলোডের হার যথাক্রমে ৮.৪ ও ১৫ শতাংশ। এই তালিকায় আছে হুগলি, মুর্শিদাবাদ, নদিয়া, জলপাইগুড়ি ও পুরুলিয়া জেলাও। অন্যদিকে, মালদা, উত্তর দিনাজপুরের মতো জেলায় এই কাজ প্রায় শেষ।

আবার বার্ধক্য ভাতার কাজ তুলনামূলক ভালো হলেও বেশ কিছু জেলাকে নিয়ে চিন্তা নারী, শিশু ও সমাজকল্যাণ দফতরের। এক্ষেত্রে রাজ্যের গড় হিসেবের নীচে রয়েছে কোচবিহার, মুর্শিদাবাদ ও বীরভূমের মতো জেলাগুলি। কেন্দ্রীয় পোর্টালে এই দু’টি প্রকল্প মিলিয়ে নাম রয়েছে এ রাজ্যের প্রায় ৫ লক্ষ উপভোক্তার। তাঁদের মধ্যে এখনও পর্যন্ত ৩ লক্ষের কাছাকাছি নাম ‘অযোগ্য’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। আধার সমস্যা বা অন্য কোনও কারণে এই পদক্ষেপ করতে হয়েছে। বাকিদের যাচাইয়ের কাজ এখনও সম্পন্ন হয়নি। দ্রুত যাতে এই কাজ শেষ হয়, তার জন্য চাপ দেওয়া হচ্ছে জেলাগুলিকে। কারণ, যাচাই শেষ না হলে উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পাঠানো যাবে না।

কাপড় ও ত্রিপল পাচারের অভিযোগে কাটোয়ার প্রাক্তন বিধায়ক গ্রেফতার, উত্তেজনা চরমে

জঙ্গলমহলে অবৈধভাবে বালি তোলা যাবে না, প্রশাসনকে কড়া নির্দেশ মন্ত্রী রাজেশ মাহাতোর

‘সংসারের সংকীর্তন’ ধারাবাহিকে কাঞ্চনের এন্ট্রি, কোন চরিত্রে দেখা যাবে অভিনেতাকে?

শৌচালয়ে মাসের পর মাস বন্দি গৃহবধূ, চরম নির্যাতন শ্বশুড়বাড়ির সদস্যদের

‘তারকেশ্বর মন্দির নিয়ে একাধিক ভাবনা চিন্তা রয়েছে’, জানালেন মুখ্যমন্ত্রী

তৃণমূলের প্রাক্তন বিধায়ককে লক্ষ্য করে ডিম, ব্যাপক চাঞ্চল্য নৈহাটিতে

সাত বছরের রামিসার যৌনাঙ্গ ছুরি দিয়ে ক্ষতবিক্ষত করে জল দিয়ে ধুয়ে ফেলেছিল ধর্ষক

লক্ষ্মীর ভান্ডারের প্রাপ্য টাকা ৫ বছর ধরে ঢুকেছে অন্যের ব্যাংক অ্যাকাউন্টে, শোরগোল হরিশ্চন্দ্রপুরে

ফ্রান্স থেকে আরও ১১৪ রাফাল যুদ্ধবিমান কেনার প্রস্তুতি, প্যারিসে বায়ুসেনা প্রধান

মুখ্যমন্ত্রীর জনতার দরবারে ‘বঞ্চিত’ শিল্পীদের ভিড়, কী অভিযোগ তাঁদের?

অমরনাথ যাত্রায় জঙ্গি হামলা রুখতে মোতায়েন ৬৭০ কোম্পানি আধা সেনা, নজরদারিতে ড্রোন -ডগ স্কোয়াড

আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নামে তোলাবাজি, জাঙ্গিপাড়ায় গ্রেফতার তৃণমূল কর্মী

কাটমানির টাকা ফেরত চেয়ে পড়ল পোস্টার,গৌড়বঙ্গ হকার্স কর্নারে চাঞ্চল্য

পিচ বানানোর সময় ভারসাম্য হারিয়ে রোলারের নীচে, অকালে শেষ ১৫ বছরের ক্রিকেটারের জীবন