বাংলা শেখার দিনে ‘জয় বাংলা’ স্লোগান রাজ্যপালের

‘বাংলাকে ভালবাসি’ বলেও মন্তব্য করেন বাংলার রাজ্যপাল।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজভবনে (Raj Bhavan) বৃহস্পতিবার সরস্বতী পুজোর (Saraswati Puja) দিনে ‘হাতে খড়ি’ (Hatey Khori) হয়েছে বাংলার রাজ্যপাল সিভি আনন্দ বোসের (Governor CV Ananda Bose)। এদিন বাংলা ভাষায় হাতে খড়ি হওয়ার পর বক্তৃতা দিতে উঠে ‘জয় বাংলা’ (Joy Bangla) স্লোগান উচ্চারণ করেন তিনি। শুধু তাই নয় ‘বাংলাকে ভালবাসি’ বলেও মন্তব্য করেন বাংলার রাজ্যপাল।

এদিন রাজ্যপাল সিভি আনন্দ বোসের হাতে খড়ি দেয় চতুর্থ শ্রেণীর ছাত্রী রঞ্জনা বিশ্বাস। রাজ্যপালের হাতেখড়ি অনুষ্ঠানে বক্তব্য রখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজভবনের অনুষ্ঠান মঞ্চ থেকে রাজ্যের প্রশাসনিক প্রধানিক জানান, তিনি মালয়ালম ভাষা জানেন। মুখ্যমন্ত্রীর পরেই বক্তব্য রাখতে ওঠেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। বক্তব্যের শুরুতেই তিনি মুখ্যমন্ত্রীকে সম্বোধন করেন। এরপর নেতাজী সুভাষচন্দ্র বসু তাঁর নায়ক বলে মন্তব্য করেন তিনি। রাজ্যপাল বলেন,‘মাননীয়া মুখ্যমন্ত্রী, আমার প্রিয় ভাই ও বোনেরা, আমি বাংলা শিখব। বাংলা সুন্দর ভাষা। আমি বাংলাকে ভালবাসি। আমি বাংলার মানুষকে ভালবাসি। নেতাজি সুভবাষ চন্দ্র বসু মহানায়ক, আমার নায়ক। জয় বাংলা, জয় হিন্দ’ এদিন রাজ্যের সাংবিধানিক প্রধানের হাতে বর্ণপরিচয় উপহার হিসেবে তুলে দেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে গুরুদক্ষিণাবাবদ খুদে মেয়েটির হাতে উপহার তুলে দেন রাজ্যপালও। 

এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘বাংলা বলতে উৎসাহী রাজ্যপাল। আমাদের কাছে এটা গর্বের বিষয়। প্রায়ই তিনি আমাদের কাছে বাংলা বলেন।’ প্রসঙ্গত এদিন রাজভবনে রাজ্যপালের হাতেখড়ি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। রাজ্যের বর্তমান মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী, প্রাক্তন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়, মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী-সহ অনেকে। তবে আমন্ত্রণ করা সত্ত্বেও অনুষ্ঠানে যোগ দেননি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

রোগীর শরীর নয়, বদলে যায় জীবনযাত্রা! বাড়ছে এই ক্যানসারের ঝুঁকি

প্রশিক্ষণের সময়ে ভেঙে পড়ল রাশিয়ার পরমাণু অস্ত্র বহনকারী বোমারু বিমান, মৃত ৬

পুজোয় চলে যান চা-বাগানের স্বর্গে! সবুজের আমেজে প্রাণ ভরে কাটান ছুটি

পুজোর সাজে বাঙালিয়ানা, আজও অমলিন বাংলার এই ৭ শাড়ি

খালি হবে সিন্দুক, অশান্তি পিছু ছাড়বে না! আজই রান্নাঘরের স্ল্যাব থেকে সরান ৪ জিনিস

খোসা-সহ খাচ্ছেন এই ৮ ফল? সুস্থ থাকতে ভালভাবে পরিষ্কার করে নিন

মুঠোমুঠো ক্যালসিয়াম খাচ্ছেন, অজান্তেই বাড়ছে হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি

জম্মুর কাঠুয়ায় সিআইএসএফ জওয়ানের এলোপাথাড়ি গুলিতে নিহত চার সহকর্মী

পুজোর আগে শনি-রবি বাড়তি মেট্রো, কোন লাইনে কত ট্রেন চলবে?

ধর্ষণে অন্তঃসত্ত্বা সপ্তম শ্রেণির পড়ুয়া, ‘ঘৃণ্য অপরাধে’ স‍ৎ বাবাকে মৃত্যুদণ্ড আদালতের

পণের বলি! বিয়ের চার মাসের মধ্যেই আত্মঘাতী ২৪ বছর বয়সী আইটি ইঞ্জিনিয়ার

পুলিশে চাকরি করা বান্ধবীকে মন দিয়েছে ব্যাঙ্ক ম্যানেজার স্বামী, গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী স্ত্রী

চেহারা ভাড়া দিয়ে আয় হবে প্রায় ১৫ লক্ষ টাকা, কীভাবে জানলে অবাক হবেন

সংবাদমাধ্যমে নিজের মৃত্যুর ‘ভুয়ো’ খবর দেখে হেসে গড়িয়ে পড়লেন পাক ক্রিকেটার