দেশবাসীর কাছে ক্ষমা চাইলেন শোয়েবের সঙ্গে তর্কে জড়ানো উপস্থাপক

অবশেষে সুর নরম করলেন নোমান নিয়াজ।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: অবশেষে সুর নরম করলেন নোমান নিয়াজ। পিটিভি-র এই উপস্থাপক ক্ষমা চাইলেন শোয়েব আখতারের কাছে। প্রাক্তন পাক পেসারের সঙ্গে খারাপ ব্যবহারের জন্য শেষ পর্যন্ত দেশবাসী এবং জাতির উদ্দেশ্যে ক্ষমা চাইতে হল তাঁকে। একটি ইউটিউব চ্যানেলের মাধ্যমে সকলের কাছে মার্জনা চেয়েছেন নিয়াজ।

পিটিভি-র এই সিনিয়র উপস্থাপক বলেছেন, ‘আমার সত্যিই খুব খারাপ লাগছে। আমার হয়তো রেগে যাওয়ার কারণ ছিল ঠিকই, কিন্তু রাগটা নিয়ন্ত্রণে রাখা উচিত ছিল। আমি শোয়েব আখতারের মতো তারকা ক্রিকেটারের সঙ্গে বাজে আচরণ করে গোটা দেশবাসী এবং জাতির সেন্টিমেন্ট নিয়ে খেলেছি। সেই জন্য আমি সবার কাছে ক্ষমা প্রার্থী।’

সম্প্রতি পিটিভি স্পোর্টসের একটি একটি টক-শো-তে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৪ উইকেট নিয়ে ম্যাচের সেরা হওয়া হার্স রাউফকে প্রশংসায় ভরিয়ে দেন শোয়েব। কীভাবে হারিস নিজের বোলিংয়ে এতো উন্নতি করলেন এই বিষয়টি ব্যাখ্যা করতে থাকেন তিনি।

এমন সময় হঠাৎ আখতারকে থামিয়ে দিয়ে সেখানে আরেক পাক পেসার শাহিন আফ্রিদির প্রসঙ্গ টেনে আনেন অনুষ্ঠানের উপস্থাপিকা নিয়াজ। তিনি শাহিনকে নিয়ে বলতে শুরু করেন। আর এই বিষয়টা একেবারেই ভালোভাবে নেননি শোয়েব। টক-শো-র মধ্যেই খানিকটা রাগের মধ্যে দিয়ে তিনি বলে ওঠেন, ‘আমি কিন্তু শাহিন আফ্রিদির কথা বলছিলাম না, হারিস রাউফের কথা বলছি।’ আর এরপরই লাইভ শো-র উপস্থাপিকা শোয়েবকে বলে বসেন, ‘আপনি অতিচালাক এবং অভদ্রের মতো আচরণ করছেন।’ এরপরই শো ছেড়ে বেরিয়ে যান শোয়েব।

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ দুষ্কৃতীদের! চাঞ্চল্য চাকদহে

সপ্তাহের শেষে একাধিক ট্রেন বাতিল দক্ষিণ পূর্ব রেলে, দেখে নিন তালিকা

গুজরাতে নাশকতার ছক? ভদোদরা থেকে অস্ত্র সহ গ্রেফতার জইশ জঙ্গি

সিদ্ধার্থের সঙ্গে আইনি বিয়ে সারলেন মিমি, কেমন ছিল বিশেষ দিনের আয়োজন?

শচিনের রেকর্ড ভেঙে টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস লিখলেন যশস্বী জয়সওয়াল

আজ প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠক

বক্স অফিসে দারুণ সাফল্য লাভ ‘রামায়ণ’ -এর, ২২ দিনে মোট আয় কত?

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

কাটোয়া স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড! দাউদাউ করে জ্বলল কামরা, তারপর…

বাংলাদেশে ফেরার আগেই শেখ হাসিনার প্রাক্তন উপ-প্রেস সচিব-সহ গ্রেফতার ৩

ঝড়ের দাপটে লন্ডভন্ড আমেরিকা, বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ, জারি জরুরি সতর্কতা

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি