লক্ষাধিক ছিপি দিয়ে তৈরি সরস্বতী পুজোর মণ্ডপ দেখতে উপচে পড়া ভিড়

বৃহস্পতিবার দুপুর থেকেই ওই অভিনব মণ্ডপ দেখতে ভিড় উপচে পড়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: হোগলা পাতা, মুসর ডাল, পুঁথি, বাদামের খোসার পরে এবারে বোতলের ছিপি বা মুখ দিয়ে সরস্বতী পুজোর মণ্ডপ তৈরি করে চমকে দিল ঢাকার অদূরে মুন্সিগঞ্জের নবীন সঙ্ঘের সদস্যরা। শুধু মণ্ডপ নয়, দেবী মূর্তি নির্মাণেও অভিনবত্বের পথে হেঁটেছেন তাঁরা। সাবুদানা, প্লাস্টিকের দানা আর শাড়ি দিয়ে তৈরি হয়েছে দেবী মূর্তির মুখ। বৃহস্পতিবার দুপুর থেকেই ওই অভিনব মণ্ডপ দেখতে ভিড় উপচে পড়েছে। উদ্যাক্তাদের এমন অভিনব উদ্যোগের প্রশংসা করছেন দর্শনার্থীরা।

১৩ বছর আগে ২০১১ সালে সরস্বতী পুজো শুরু করেছিলেন নবীন সঙ্ঘের সদস্যরা। প্রথম থেকেই মণ্ডপ নির্মাণের ক্ষেত্রে অভিনবত্বের পথে হেঁটেছিলেন তাঁরা। হোগলা পাতা মুসর ডাল, বাদামের খোসা দিয়ে মণ্ডপ নির্মাণ করে চমক দিয়েছেন। এ বছর মণ্ডপ নির্মাণে বোতলের ছিপি ব্যবহারের সিদ্ধান্ত নেন। লাল, হলুদ, সাদা-তিন রঙের লক্ষাধিক বোতলের ছিপি সংগ্রহ করার মতো কঠিন কাজে নেমেছিলেন। ককশিটের উপরে সেই বোতলের ছিপি সাজিয়ে নবীন সঙ্ঘের সদস্যরা অপেশাদারি হাতে তৈরি করেছেন চোখ ধাঁধিয়ে দেওয়া মণ্ডপ।

সঙ্ঘের সাধারণ সম্পাদক কাজল চন্দ্র দাস সাংবাদিকদের বলেন, ‘নয়াপাড়া নবীন সঙ্ঘের পুজো মানেই যে নতুন কিছু তা জানেন দর্শনার্থীরা। গত ১৩ বছর ধরে প্রতিবারই মণ্ডপ নির্মাণের ক্ষেত্রে অভিনবত্বের পথে হেঁটেছি। এক মাসের বেশি সময় ধরে মণ্ডপটি তৈরি করেছেন সদস্যরা। প্রতিদিন কাজ শেষে বাড়ি ফিরে মণ্ডপ তৈরির কাজে হাত লাগাতেন। কোনও-কোনও দিন রাত তিনটে পর্যন্ত কাজ করেছেন। মণ্ডপ তৈরিতে খরচ হয়েছে দুই লক্ষাধিক টাকা।’

চালের পায়েস তো অনেক খেয়েছেন, এবার বানিয়ে ফেলুন কাঁঠালের পায়েস

স্পেনকে রুখে দিয়ে দুনিয়াকে চমকে দিল প্রথম বিশ্বকাপ খেলা কেপ ভার্দে

মুখ্যমন্ত্রীর আগমনে সাজ সাজ রব কার্শিয়াংয়ে, চূড়ান্ত প্রস্তুতি প্রশাসনের

তৃণমূল নেতার ঘরে সরকারি প্রকল্পের সামগ্রী, বাড়ি ঘেরাও করে বিক্ষোভ গ্রামবাসীদের

সোম রাতে বিশ্বকাপ অভিযানে নামছে স্পেন, প্রথম একাদশে নেই ইয়ামাল

পদ্মার ভাঙনরোধে কাজ করতে গিয়ে বজ্রাঘাতে মৃত ২ শ্রমিক, আহত আরও ৩

শান্তিপুরে কাটমানি ও তোলাবাজির অভিযোগে সরব শতাধিক দুগ্ধ ব্যবসায়ী

সুইডেনের কাছে হারের জের, বিশ্বকাপের মধ্যেই চাকরি গেল তিউনিসিয়া কোচের!

কর্নাটকের মহীশূরে পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ড, দার্জিলিংয়ের যুবক সহ ঝলসে মৃত ২

রুদ্ধশ্বাস লড়াই শেষে সুপার ওভারে শ্রীলঙ্কার কাছে হার বৈভবদের

‘৭ ডিসেম্বরের মধ্যে নতুন পুরবোর্ড,’ কলকাতাবাসীকে জানালেন শুভেন্দু অধিকারী

কালীঘাটে বিধায়ক কুণাল ঘোষকে লক্ষ্য করে ছোড়া হল একাধিক ডিম

বারাকপুর পুরসভার চেয়ারম্যান উত্তম দাস ইস্তফা দিলেন

ভাটপাড়ার ত্রাস কুখ্যাত দুষ্কৃতী ‘পিকে’ গ্রেফতার, হেফাজতে চেয়ে আদালতে পেশ