চলতি মাসের শেষে মালদা সফরে মুখ্যমন্ত্রী, তোড়জোড় শুরু

Share:

নিজস্ব প্রতিনিধি, মালদা: চলতি মাসের শেষে মালদা সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গাজোল কলেজ মাঠে প্রশাসনিক সভা করবেন তিনি। মুখ্যমন্ত্রীর সফরের আগেই তাই জোর তৎপরতা প্রশাসনিক মহলে। ইতিমধ্যেই কলেজ মাঠে টাঙ্গানো হচ্ছে হ্যাঙ্গার। মাঠ থেকে ১০০ মিটার দূরে তৈরি হয়েছে অস্থায়ী হেলিপ্যাড। চলছে রাস্তা সংস্কারের কাজ। দফায় দফায় পুরো বিষয় খতিয়ে দেখতে মাঠে যান জেলা প্রশাসনের উচ্চপদস্থ কর্তারা। এদিন মাঠ পরিদর্শনে যান জেলাশাসক (DM), জেলা পুলিশ সুপার সহ দমকল বিভাগ ,গোয়েন্দা বিভাগ সহ সমস্ত প্রশাসনিক কর্মকর্তারা।

সব মিলিয়ে মুখ্যমন্ত্রীর মালদা (Malda) সফর ঘিরে ঘুম উড়েছে প্রশাসনিক কর্তাদের। ইতিমধ্যে যেখানে মঞ্চ তৈরি কাজ হচ্ছে, সেই এলাকার নিরাপত্তা সুনিশ্চিত করতে সব রকমের ব্লু – প্রিন্ট তৈরি করেছে মালদা জেলা পুলিশ। ২৪ ঘন্টা পুলিশি প্রহরার ব্যবস্থা করা হয়েছে সেখানে। মালদা জেলা সফরে এসে তিনি ঠিক কি কি বার্তা দেন সেদিকেই তাকিয়ে আছে রাজনৈতিক মহল।পঞ্চায়েত নির্বাচনের আগে প্রধানমন্ত্রী আবাসন প্রকল্পকে কেন্দ্র করে জেলায় জেলায় বারবার কেন্দ্রীয় টিম পরিদর্শনে যাচ্ছেন।

শুধু তাই নয় ,অনেক জায়গায় বিরোধীরা এই প্রকল্পকে সামনে রেখে নানা ধরনের অভিযোগ ক সামনে নিয়ে আসছে। মালদার মত গুরুত্বপূর্ণ জেলাতে পঞ্চায়েত নির্বাচনের আগে গিয়ে উন্নয়নের লক্ষ্যে এবং আগামী দিন পঞ্চায়েত গড়ার জন্য কড়া বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) দেবেন বলেই মনে করছে ওয়াকিবহল মহল।

শান্তিপুরের রাসে কেন রাজবেশে নগর পরিক্রমা করেন রাধা? জানুন রাইরাজার অজানা কাহিনি

ঝড়ের দাপটে লন্ডভন্ড আমেরিকা, বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ, জারি জরুরি সতর্কতা

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জমিয়ে শীত আসছে কবে? জানুন

কাটোয়া স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড! দাউদাউ করে জ্বলল কামরা, তারপর…

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি

মানসিক শান্তি ফিরবে, কারা আজ সাবধানে থাকবেন

ভারতে লঞ্চ হল ৯৬০০ চিপসেটসহ Vivo X500 সিরিজ, জেনে নিন দাম ও ফিচার্স

রোজ জিরো-সুগার ড্রিঙ্ক খাচ্ছেন? কৃত্রিম চিনির আড়ালে লুকিয়ে বিপদ!

পশ্চিমবঙ্গ-গুজরাত সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে আন্দোলনের ডাক ইন্ডিয়া’র

৩০ নভেম্বর ফের শহরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

জরুরি ভিত্তিতে ৩০ নভেম্বর থেকে সংসদের বিশেষ অধিবেশন, ঘোষণা কেন্দ্রের

উচ্চ ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে রাখবে এই ৪টি ঘরোয়া পানীয়

ঠিক সিনেমার দৃশ্য! প্রেসিডেন্সি জেলে বন্দিদের মধ্যে সংঘর্ষে নিহত ১

সঞ্চয় থেকে মাসিক আয় চান? পোস্ট অফিসের স্কিমে পাবেন ৭.৪% হারে সুদ