জলপাইগুড়িতে মরণোত্তর দেহদান অথবা অঙ্গদান-এর অঙ্গীকার শিবির

Share:

নিজস্ব প্রতিনিধি,জলপাইগুড়ি : মরণোত্তর দেহদান অথবা অঙ্গদান-এর অঙ্গীকার শিবির শুক্রবার সন্ধ্যায় অনুষ্ঠিত হল জলপাইগুড়ি বান্ধব নাট‍্য সমাজ এর মিনি হলে। জলপাইগুড়ি মুক্তাঙ্গন নাট‍্য গোষ্ঠীর উদ্যোগে এবং জলপাইগুড়ি(Jalpaiguri) সায়েন্স এন্ড নেচার ক্লাবের সহযোগিতায় এদিনের শিবিরের আয়োজন করা হয়।

মুক্তাঙ্গন নাট‍্য গোষ্ঠীর নাট‍্য পরিচালক রীণা ভারতী বলেন, এবছর প্রথম মরণোত্তর দেহদানের অঙ্গীকার কর্মসূচী নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, বিভিন্ন সময় কাজ করতে গিয়ে দেখা যায় সাধারণ মানুষ এখনো কুসংস্কারে আচ্ছন্ন হয়ে আছে। সাধারণ মানুষের কাছে বার্তা কুসংস্কারকে সরিয়ে রেখে আসুন আমরা বিজ্ঞানের পাশে থাকি।

অন‍্যদিকে জলপাইগুড়ি সায়েন্স এন্ড নেচার ক্লাবের সম্পাদক ডক্টর রাজা রাউত বলেন, সাধারণ মানুষের কাছে একটাই বার্তা এগিয়ে আসুন মরণোত্তর দেহদান অথবা অঙ্গদান-এর অঙ্গীকারের মহতি কাজে এগিয়ে আসার আহবান জানান সকলকে। এই ধরনের কাজে সকলে এগিয়ে এলে বহু মানুষ তার প্রয়োজনে দেহের অমূল্য অঙ্গ ব্যবহার করার সুযোগ পাবেন।

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

গাইঘাটার পুলিশি এনকাউন্টার-কাণ্ডে সিআইডি তদন্ত, ঘটনাস্থলে পাঁচ সদস্যের দল

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ

কন্যা ছেড়ে তুলায় প্রবেশ করছে শুক্র, অর্থলাভ হবে এই ৩ রাশির

হাসিনা ফেরার আগেই উত্তপ্ত বাংলাদেশ, এনসিপি সাংসদ নুসরতের বাড়িতে আগুন