সরকারি Diksha app থেকেই ১৬ লক্ষ পড়ুয়া-শিক্ষকের তথ্য ফাঁস

 এ বিষয়ে শিক্ষা মন্ত্রকের পক্ষ থেকে কোনও মন্তব্য করা হয়নি।

Share:

নিজস্ব প্রতিনিধি: ডিজিটাল দুনিয়ায় বোধ হয় কোনও কিছুই আর সুরক্ষিত নয়। বেসরকারি সংস্থা থেকে কোটি-কোটি গ্রাহকের তথ্য ফাঁসের ভুরিভুরি অভিযোগ উঠেছে। এবার কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের (পূর্বতন মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক) অধীনে থাকা সরকারি অ্যাপ থেকেই মোট ১৬ লক্ষ শিক্ষক-পড়ুয়ার ব্যক্তিগত তথ্য ফাঁস হয়ে যাওয়ার খবর পাওয়া গিয়েছে।  এ বিষয়ে শিক্ষা মন্ত্রকের পক্ষ থেকে কোনও মন্তব্য করা হয়নি।

‘ওয়ার্ড’ নামে একটি সংবাদমাধ্যমের পক্ষ থেকে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, ‘২০১৭ সালে পড়ুয়া ও শিক্ষকদের জন্য ‘দীক্ষা’ নামে একটি মোবাইল অ্যাপ্লিকেশন চালু করেছিল ত‍ৎকালীন মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক। ২০২০ সালে করোনাভাইরাসের প্রকোপ শুরু হওয়ার পরে স্কুল বন্ধ থাকার কারণে যাতে প্রথম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের কোনও অসুবিধা না হয় সেই বিষয়টি মাথায় রেখে ওই অ্যাপে পড়াশোনা সংক্রান্ত মেটেরিয়াল আপলোড করা হয়। তাতে পড়ুয়াদের অনেকটা সুবিধা হয়েছিল। কিন্তু অ্যাপের নিরাপত্তার বিষয়টির দিকে বিশেষ নজর দেওয়া হয়নি। সুরক্ষিত নয় এমন ক্লাউডে ৬ লক্ষ শিক্ষার্থী ও ১০ লক্ষ শিক্ষকের তথ্য মজুত রাখা হয়েছিল।’

সংবাদমাধ্যমটির দাবি, ‘নিরাপদ নয় এমন ক্লাউডে অ্যাপ ব্যবহারকারী ১৬ লক্ষ পড়ুয়া ও শিক্ষকের ফোন নম্বর, ইমেল অ্যাড্রেস, স্কুলের নাম সহ বিভিন্ন গোপনীয় তথ্য  রাখা হয়েছিল। ওই ক্লাউড হ্যাক করে বিভিন্ন ব্যবহারকারীর তথ্য হাসিল করা হয়েছে।’ সরকারি অ্যাপ থেকে ১৬ লক্ষ ব্যবহারকারীর তথ্য ফাঁস নিয়ে শোরগোল পড়ে গিয়েছে। যদিও এ বিষয়ে মুখ খুলতে রাজি হননি শিক্ষা মন্ত্রকের আধিকারিকরা।  

২৪ ক্যারেট সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!

ছটপুজোয় নাক থেকে সিঁথি পর্যন্ত সিঁদুর পরেন কেন মহিলারা? জানুন বিশেষ মাহাত্ম্য

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের