ব্যবসায়ী সংগঠনের কাছ থেকে ‘তোলাবাজি’ বিজেপি নেতার, শোকজ

তৃণমূলের কটাক্ষ, এভাবে তোলা আদায় করাই বিজেপির সংস্কৃতি।

Share:

নিজস্ব প্রতিনিধি: দীর্ঘদিন ধরে ‘চাঁদা’ আদায় করে আসছিলেন বিজেপি (BJP) নেতা। ব্যক্তিগত লেটারহেড প্যাডে লিখেই চলত মোটা অঙ্কের চাঁদা তোলা। এমনই একটি ‘প্রাপ্তি স্বীকার’ চিঠি উদ্ধার হয়েছে। বিষয়টি স্বীকারও করে নিয়েছেন অভিযুক্ত নেতা অশোক বিদ। পদ্ম শিবির শোকজ করেছে ওই নেতাকে। তৃণমূলের অভিযোগ, জুলুম করে চাঁদার নামে টাকা তোলাই বিজেপির বড়, মাঝারি ও ছোট নেতাদের সংস্কৃতি। 

ভাইরাল হওয়া চিঠির ছবিতে দেখা যাচ্ছে ‘ধান্য মিল এস্যোসিয়েশন’ নামক ব্যবসায়ী সংগঠনের কাছ থেকে চাঁদার নামে ২৫ হাজার টাকা তুলেছেন বিজেপি নেতা। তবে নেই দলের রশিদ। টাকা আদায় করা হয়েছে নিজের দলীয় পদ লেখা একটি লেটারহেড প্যাডে লিখে। এভাবে টাকা আদায় করা দলীয় আইনের বিরুদ্ধে। অভিযোগ, ব্যক্তিগত ভাবে আত্মসাৎ করা হতো এমন টাকা। অভিযুক্ত নেতা বিজেপির বাঁকুড়া সাংগঠনিক জেলা কমিটির সদস্য। এই ঘটনা প্রকাশ্যে আসতেই তীব্র অস্বস্তিতে পড়েছে বঙ্গ বিজেপি শিবির। তৃণমূলের কটাক্ষ, এভাবে তোলা আদায় করাই বিজেপির সংস্কৃতি। অভিযোগ, চাঁদার নামে জোর করে টাকা আদায় করা হতো।

বিজেপির জেলা কমিটি অভিযুক্তকে আগামী ৭ দিনের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছে। অভিযুক্তের দাবি, ব্লক স্তরে দলের কাজ করার জন্য জেলা বা রাজ্য কমিটি টাকা দেয় না। তাই এই ভাবে টাকা আদায় করেছেন। তাহলে ব্যক্তিগত প্যাডে কেন? রদিদ কোথায়? নেই সদুত্তর। সূত্রের খবর, আপাতত মৌখিক ভাবে ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছেন ওই নেতা। অন্যদিকে উঠে এসেছে অন্তর্দ্বন্দ্ব প্রসঙ্গও। অভিযুক্তের দাবি, ওই ছবি ভাইরাল করেছে বিজেপির লোকেরাই।

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ লক্ষ কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

সপ্তম দিনেও থামছে না গতি, আয়ের নিরিখে ৯০০ কোটির গণ্ডি টপকাল ‘রামায়ণ’

আফ্রিকা যাত্রা ঠেকাতে কলকাতা-মুম্বইগামী বিমান হাইজ্যাকের হুমকি, গ্রেফতার প্রৌঢ়

দিল্লির অধিনায়কত্ব ছাড়তে চান অক্ষর! নতুন অধিনায়ক হবেন কে?

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

টেলিভিশনের পর্দায় প্রথম এনেছিলেন রঙের ছোঁয়া, প্রয়াত পরিচালক প্রবীর রায়

জম্মু-কাশ্মীরের জঙ্গলে উদ্ধার নিখোঁজ দুই পুলিশকর্মীর দেহ, জঙ্গি যোগের আশঙ্কা

১৫ বছর ধরে অনুপ্রবেশকারীদের জামাই আদর করেছে তৃণমূল: মুখ্যমন্ত্রী

ফের বৃষ্টি নাকি এবার ব্যাটিং শুরু করবে শীত? জানুন আজ কেমন থাকবে আবহাওয়া

বৃহস্পতি সকালে অভিষেকের ‘দুয়ারে’ পুরসভা, বুলডোজার দিয়ে ভাঙা হল অস্থায়ী ছাউনি

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

নিউইয়র্কে ভয়াবহ বিপর্যয়! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, মৃত একাধিক

ভিটামিন ডি-এর অভাবে ভুগছেন? ডায়েটে যোগ করুন এই ৫ খাবার

কেতুর শুভ প্রভাবে ডিসেম্বরেই ফিরছে ভাগ্য, সাফল্যে ভাসবে ৫ রাশি