দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিলেন রাজ্যপাল

মন্দিরের গর্ভগৃহে ঢুকে পুজো দেওয়ার পাশাপাশি দক্ষিণেশ্বর মন্দির ঘুরে দেখেন বাংলার রাজ্যপাল (Governor)। 

Share:

নিজস্ব প্রতিনিধি: দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (Governor CV Ananda Bose)। রবিবার সকালে সপরিবারে তিনি দক্ষিণেশ্বর মন্দিরে যান। মন্দিরের গর্ভগৃহে ঢুকে পুজো দেওয়ার পাশাপাশি দক্ষিণেশ্বর মন্দির ঘুরে দেখেন বাংলার রাজ্যপাল (Governor)। 

বাংলা ও বাংলার মানুষকে তিনি ভালবাসেন বলে আগেই জানিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এমনকি বাংলা ভাষা শেখাও শুরু করেছেন তিনি। বৃহস্পতিবার সরস্বতী পুজোর দিনে রাজভবনে রাজ্যপালের হাতে খড়ি অনুষ্ঠান হয়েছে। বাংলার সাহিত্য, সংস্কৃতি ও ভাষার প্রতি তাঁর অনুরাগের কথা একাধিকবার জানিয়েছেন রাজ্যের সাংবিধানিক প্রধান। রবিবার রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ মন্দির দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিতে যান সিভি আনন্দ বোস। রাজ্যপালের সঙ্গে ছিলেন তাঁর পরিবারও। এদিন সপরিবারে দক্ষিণেশ্বর মন্দিরে গর্ভগৃহে ঢুকে পুজো দেন রাজ্যপাল। পুজো দেওয়ার পর মন্দির কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন বাংলার সাংবিধানিক প্রধান। রবিবার রাজ্যপালকে দেখে মন্দির চত্বরে অভিনন্দন জানান ভক্তরা। ভবতারিণী মন্দিরে পুজো দিয়ে রাজ্যপাল অভিভূত বলেই জানান দক্ষিণেশ্বর মন্দিরের কুশল চৌধুরী। তিনি বলেন, “রাজ্যপাল একতা যাত্রার কথা ঘোষণা করেছেন। গঙ্গা দিয়ে তিনি যাত্রা করবেন। গঙ্গার দু’পাশের জনপদগুলির মানুষের সঙ্গে তিনি সম্পৃক্ত হবেন।”

এদিন দক্ষিণেশ্বরের দ্বাদশ শিবমন্দিরও ঘুরে দেখেন বাংলার রাজ্যপাল। দক্ষিণেশ্বরে মন্দিরের পশ্চিম দিকে গঙ্গা বরাবর রয়েছে বারোটি একই প্রকার দেখতে আটচালা পূর্বমুখী শিবমন্দির। গঙ্গার একটি ঘাটে দুই ধারে এই মন্দিরগুলি রয়েছে। প্রতিটি মন্দির কক্ষে শিবলিঙ্গ ও বিগ্রহের নাম লেখা আছে। উল্লেখ্য ১৮৫৫ সালে রাণী রাসমণি দক্ষিণেশ্বর মন্দির স্থাপন করেছিলেন। স্বয়ং শ্রীরামকৃষ্ণ এখানে পুজো করতেন। এই মন্দিরে দেবী কালীকে ভবতারিণী রূপে পূজা করা হয়। কথিত আছে রাণী রাসমণি মা কালীর স্বপ্নাদেশ পেয়ে এই মন্দির প্রতিষ্ঠা করেন। মূল মন্দিরটি একটি নবরত্ন মন্দির।

বংশগত কারণে হতে পারে অগ্ন্যাশয়ের ক্যানসার! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

রেস্তরাঁর মতো চিকেন আখনি পোলাও এবার বাড়িতেই! রইল সহজ রেসিপি

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মুখ্য অতিথি সলমন খান

মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের মালপোয়া

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

মহাদেবের বাণেই কেঁপেছিল ত্রিভুবন! জানুন রাস পূর্ণিমার এই অজানা কাহিনী

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর